somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায় রাজনীতিবীদগণ; সামান্য বিষ-ই তো, ছেড়ে দেন না ...

২৯ শে জুন, ২০০৯ রাত ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল চার জাতীয় নেতার একজন এএইচএম কামরুজ্জামানের ৮৪ তম জন্মবার্ষিকরি অনুষ্ঠানে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরী অভিযোগ করেছেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হয়ে জেলখানায় থাকা অবস্থায় শেখ হাসিনার খাবারে বিষ মেশানো হয়েছিল।
কারারক্ষি মেয়েরা তা বলে দেয়ায় তিনি বেঁচে যান।
সাজেদা চৌধুরীর ওই বক্তব্যের একটা ভিত্তি ছিল। কারারক্ষিদের মারফত। যদিও সেটা প্রমাণ সাপেক্ষ।

আজ দেখলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মনে করছেন, মাইনাস টু-ফর্মুলার অংশ হিসাবে বিশেষ কারাগারে শেখ হাসিনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার খাবারেও বিষ মেশানো হয়ে থাকতে পারে।
আবার বলছি, তিনি মনে করছেন।

বক্তব্য শুনে ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় কোনো বাচ্চার একটা কিছু দেখলেই অন্য বাচ্চাও প্রত্যক্ষ্ বা পরোক্ষভাবে সেটা চাইতো।
না হয় তার মনে হতো সে বোধ হয় হেরে গেল। সেটা যত অপ্রয়োজনীয় জিনিস-ই হোক।
বিষয়টা অনেকটা সেরকমই হয়ে গেলো। কোনো প্রকার লক্ষণ না পেয়েও এতোদিন পর একজনের বক্তব্য শুনে তিনারও মনে হলো, আমাদের নেত্রীর খাবারেও বিষ ছিল হয়তো।

হাস্যকর।
এই কাহিনীতে যদি আওয়ামীলীগের একটু জনপ্রিয়তা বাড়ে এই আশঙ্কায় এই মনে করাকরি।

অবশ্য এটা আগে বিএনপি বলে ফেললেও একই রেজাল্ট হতো। কষ্ট করে তখন আওয়ামীলীগের কাউকে হয়তো সেরকম একটা কিছু মনে করতে হতো।

হায় রাজনীতিবীদগণ।
সামান্য বিষ-ই তো।
ছেড়ে দেন না।

১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×