somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব অনুভুতি আসলে প্রেস-রিলিজে গিয়ে ঠেকে...

১৫ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখনও দেশের শতভাগ রাজনৈতিক কর্মী আওয়ামী লীগ বলতে পারে না। ‌'আমীলীগ' বলতে পারাটাই তাদের পুলসিরাত পার।
শতভাগ কর্মী বলতে পারেনা বিএনপিও। 'বিএমপি' নিয়ে তাদের দৌড় মসজিদ পর্যন্ত।
কাল তাদের জন্য একটি অন্যরকম দিন।
আমীলীগ'অলারা দুঃখি দুঃখি চেহারা করে শোকের খই ফোটাবে।
বিএমপি'অলারা নেত্রীর জন্মদিনে যারপর নাই আনন্দে কেক খাওয়া খাওয়ি করবে।

শেষ ফল আমাদের নোংরা মানসিকতার ক্যানভাসে আরো কিছু ময়লা সংযোজন।

কোনো প্রয়োজন ছিল না আসলে এগুলোর। সাধারণত পাশের বাসায় কারো মৃত্যুবাষির্কীতেও প্রতিবেশি কারো জন্মদিন হলে সেখানে হইচই করা হয়না। এতোটুকু বিচার বিবেচনা কম বেশি সবার আছে।
নেত্রীর জন্মদিন অবশ্যই পালন করবো। কিন্তু কী দরকার এই দিনটাতে তার ঢাকঢোল পেটানো?
শেখ মুজিব নামের এই বাংলাদেশের স্বাধীনতার সমার্থক এই লোকটাকে এতোটুকু সন্মাণ দিলে কেউ ছোট হতো না। তার মৃত্যুতে এতোটুকু নিরবতা প্রদর্শন খুব বেশি কষ্টের কাজ ছিল না।
এ আমাদের কঠিন সংস্কৃতি। এই পাল্টাপাল্টি প্রতিশোধ পরায়নতা কবে যে থামবে?
কে জানে?
আমাদের রাজনৈতিক সংস্কৃতি হয়ে যাচ্ছে এই কেক খাওয়ার। রাজনৈতিক সংস্কৃতি হয়ে যাচ্ছে, মুখ ঢেকে আরেকজনের মূরাল ধ্বংসের।

তবে এটাও ঠিক এসব করে আসলে সত্যি প্রেমও হারাচ্ছে কর্মীদের মন থেকে।
কারন এমন একটা দিন শোক বা আনন্দ যা-ই হোক শুধুই প্রেস রিলিজ কেন্দ্রিক। পরীক্ষা করতে জাতীয় তো অবশ্যই প্রতিটি জেলার স্থানীয় পত্রিকা অফিসে এক চক্কর দিয়ে আসুন।

কাল নামটা আসবে তো? ছবিটা ছাপা হবে তো?
না হলে এই শোক এই আনন্দ সবই মাটি। কেউ দেখলো না।

আর এমন করে প্রেস-রিলিজেই আটকে যাচ্ছে আমাদের যাবতীয় রাজনৈতিক অনুভূতি।

১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×