মৃত্যুর সংবাদ কখনো প্রথমবারে বিশ্বাস হয় না।
৯৬ সালের কোনো এক শুক্রবারেও তার ব্যাতিক্রম হয়নি।
বিকেলে দাঁড়িয়ে ছিলাম মহল্লার এক চায়ের দোকানের সামনে। হঠাৎ কেউ একজন বলল, নায়ক সালমান শাহ মারা গেছে। শুনে একটা ধাক্কা লাগলেও হেসে উড়িয়ে দিলাম, ধুর... এদেশের নায়কেরা মরে কখনো?
বাংলা সিনেমার প্রতি খুব বেশি ভালোলাগা না থাকলেও সালমান শাহ'র প্রতি ভালোলাগা ছিল।
একটা সময় সত্যিকারভাবেই তার মৃত্যুর নিশ্চিত খবরটা পাওয়া গেল।
তারপরের ইতিহাস তো সবারই কম বেশি জানা।
কত অজানা পত্রিকা দেদারসে ব্যাবসা করেছে সালমান শাহ'র মৃত্যুর রহস্য বানিয়ে বানিয়ে লিখে। কতটা কাহিনীতে কাজ সালমান শাহ জীবিতভাবে করে গেছে, তারচে কয়েকশ গুন কাহিনীতে তার মৃত্যুর কাজ করতে হয়েছে।
যে কাহিনীর শ্রেষ্ঠাংশে স্রোতের মতো ভেসে গেছে আজিজ মোহাম্মদ ভাই, সালমান শাহ'র স্ত্রী সামিরা, সিনেমার ভিলেন ডন আরো কত কত কুশিলব। তার ইয়াত্তা নাই।
কিন্তু ঐতিহ্যতো আর সহজে বদলায় না। এবারও বদলালো না। জানা গেল না সালমান শাহ'র মৃত্যুর আসল কারন।
শুধু তার এসব কাজে লাগিয়ে ব্যাবসা করল কিছু নাম সর্বস্ব পত্রিকা, তার অসমাপ্ত ছবি আর লাইম লাইটে ওঠে এলো তার বিকল্প দাবিদার এবং তার মতো চেহারার কিছু মানুষ।
বেশ কয়েকদির ধরে সেই সুন্দর চেহারাটা উঠে আসছিল পত্রিকার পাতায়। বোঝা গেল তার মৃত্যুবার্ষিকী এগিয়ে আসছিল।
আজ ৬ সেপ্টেম্বর তার মৃত্যুবাষির্কী।
তাই এই দেখতে ভালোলাগা এই নায়ককে মনে করা আর কী...
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।