ও সবুজ প্রিয় মেয়ে, আমি সূর্যতে চোখ রাখি।
তোমার রঙে সূর্য জুড়েও সবুজ মাখামাখি।
ও সবুজ প্রিয় মেয়ে, এ কী বাধনে বাধো
রূপোর মতো আগের রঙে নেই প্রিয় সেই চাঁদও
নেই রঙে সেই শাপলা, গোলাপ, সাদা রঙেও না কাশ।
নীল হারিয়ে সবুজ হলো, দিগন্তহীন আকাশ
ও সবুজ প্রিয় মেয়ে, হায়! অবাক তোমার ছোঁয়া.
সবুজ রঙেই চোখটা পোড়ায় গাড়ীর চেনা ধোঁয়া।
আমার চোখে এ কী সবুজ দিলে,
সবুজ লাগে ভোর।
আমার হৃদয় জুড়ে তোমার সবুজ সবুজ ঘোর।
ও সবুজ প্রিয় মেয়ে,
আবির্ভূত হও না তুমি সবুজ প্রেমের শিক্ষকে
তোমার নামে নতজানু করি, হৃদয় বৃক্ষ কে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


