আমি আমার মোবাইল থেকে প্রায়ই ভাব নিই, হুমম... হ্যালো এমপি সাহেব বলেন।
কথাটা বলেই আমার আশেপাশে একটা অহঙ্কারী দৃষ্টি নিয়ে তাকাই। দেখি ঠিক... যা ভেবেছিলাম তাই। সবাই মোটামুটি ছোট মানের একটা বিস্ময় নিয়ে তাকায়। ভেতরে নিশ্চিত এই কথাই সকলের, কাহিনী কী ব্যাটা কী সত্যিই কোনো এমপি’র কাছে ফোন করলো নাকি?
আমি আরো কিছুণ চালাই। ইচ্ছে করেই জিজ্ঞাসা করি আপনার নির্বাচনি এলাকা’র মানুষজন কেমন আছে? তাদের বিস্ময় ছোট থেকে মাঝারী পর্যায়ে যেতে থাকে।
এ পর্যায়ে আমি থামিয়ে দেই। কারণ, সেটা আরো দীর্ঘতর হলে প্রোবলেম। অনেকে আছে বিস্ময়ের ধাক্কা নিতে পারেনা। ধুম করে জিজ্ঞাসা করে বসতে পারে, ভাই কোন এমপি।
এতে করে আমার যাবতীয় ভাব ধুলোয় মিশে যেতে পারে।
কারণ, এতো ভাব নিয়ে যে কথা বললাম এরপর কী করে বলি এটা ওই এমপি না। এটা মোজাম্মেল প্রধান। সংক্ষেপে আমি এমপি বলি।
ধন্যবাদ মোজাম্মেল নিজের নামের মাধ্যমে আমাকে এই সব ভাব নেয়ার সুযোগ করে দেয়ার জন্য।
মোজাম্মেল আর আমি একই শহরের। মোজাম্মেল ভালো ছড়াকার এবং সংগঠক। আরো কিছু পরিচয় আছে। যে সব কখনোই মুছে যাবে না।
তবে ইদানিং একটা পরিচয় সে আর ধরে রাখতে পারছেনা। যা খুবই হতাশাজনক। সে জীবিত থেকে ক্রমশই বিবাহিতের দিকে ধাবিত হচ্ছে। এই কোরবাণীর ঈদের পর-ই বোধ হয় তারও কোর...।
যাই হোক, কোরবাণী হোক আর বিবাহিত-ই হোক মোজাম্মেল আমাদের মাঝে বেঁচে থাকুক আরো দীর্ঘদিন। আজ তার জন্মদিনে এই প্রত্যাশাই করি।
ব্লগে আরো দীর্ঘদিন দেখতে চাই, অনেকের সাথে মোজাম্মেলও অনলাইনে আছেন।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



