somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশীফ এন্তাজ রবি'র ইশতিয়াক বিদ্বেষী মনোভাব এবং ইশতিয়াকের জবানবন্দী

০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরাণ কথাই আরেকবার বলে শুরু করি, আশীফ এন্তাজ রবি আমার চোখে এ সময়ের তার বয়সীদের এবং তার পরবর্তী সময়ের লেখকের মধ্যে সেরা একজন।
আমি জানি, মানি এবং প্রচার করি।

রবি ভাইয়ের লেখার একটা বড় গুন তিনি কল্পনাকে বাস্তবের পর্যায়ে নিয়ে আসতে পারেন।
তার লেখাগুলো সবসময়ই ঝরঝরে এবং সুন্দর।
কিন্তু ইদানিং বিশেষভাবে লক্ষ্যণীয় আমার অসম্ভব প্রিয় এই লেখক একটা গন্ডিতে আটকে আছেন।
'ইশতিয়াকীয় বলয়ে' পড়ে গেছেন। তিনি লিখতে গেলে সাবজেক্ট হিসেবে 'ইশতিয়াক' ছাড়া আর কিছু পান না।
তার ব্লগ খুঁজে দেখলে সে প্রমাণ বেশ কিছু পাওয়া যাবে। আমি একই সাথে আনন্দিত এবং আতঙ্কিত। কারণ, এক ইশতিয়াক নিয়ে লিখতে লিখতে অনেক সময় ক্ষয় করছেন। অথচ যে সময়ে তার আরো অনেক কিছু দেবার কথা। কারণ, তার কাছ থেকে অসাধারণ লেখা আমরা পেয়েছি।

যেহেতু আমি আর রবি ভাই একই অফিসে এবং একই বিভাগে কাজ করি তাই আমাদের অনেক সময় এক সাথে কাটে। তিনি প্রায়ই থ্রেট দিয়ে বাসায় যান, দাড়াও আজ তোমাকে পঁচাবো।
আমি ধন্যবাদনসূচক মাথা নাড়ি, আপনি আমাকে নিয়ে লিখবেন এটা তো সৌভাগ্য।
আবার একটা লেখা লিখে কদিন গ্যাপ দিয়ে বলেন, তুমি তো আমায় খাওয়াইলা না।
জিজ্ঞাসা করি, ক্যান?
এই যে তোমারে পচানো অফ রাখছি।
আমি কৃতজ্ঞতাসূচক চেহারা করে সামনে থেকে চলে যাই।
এই ফান চর্চা আমরা বুঝি।

কিন্তু গতকাল একটা লেখায় তার কমেন্ট দেখে আমি অবাক না হয়ে পারলাম না। রনি কলকাতা'র একটা মন্তব্য নিয়ে ব্লগ যখন তোলপাড় তখন আমিও একটা লেখা লিখি। অনেকেরই হয়তো সেটা দেখেছেন।
এক লেখার কমেন্টে গিয়ে দেখলাম তিনি লিখেছেন,
আমার মজা লাগলো ...ইশতিয়াকের পোস্টটি পড়ে...মন্তব্য করার সাহস ও রুচি কোনটাই কুলালো না। ও মাত্র একবার ভারত গিয়েছিল এবং সেটা আমার সাথেই। টু্রের প্রায় পুরোটা সময় জুড়ে হোটেলের রুমে ঘুমিয়ে কাটিয়েছে। ...অথচ ওর পোস্ট পড়ে মনে হল, ও একজন ভারত বিশেষজ্ঞ।

বাংলাদেশে বামনদের উতপাত বেড়ে গিয়েছে। কোলকাতা নিবাসী জনৈক আবাল রনি কী বললো, এটার চাইতে আমার কাছে বড় সমস্যা হলো, আশপাশের একঝাঁক ইশতিয়াকদের লম্ফঝম্ফ।

এরা না জানে লেখা , না জানে পড়া, কেবল চাপাবজি আর স্ট্যান্টবাজি সম্বল করে ....এরা যেভাবে তড়পাচ্ছে , তাতে বঙ্গদেশের শোচনীয় চিত্রটাই ধরা পড়ে।


আমার কথা হচ্ছে রবি ভাই এই রনি কলকাতার মন্তব্য নিয়ে দুদিন ব্লগ গরম ছিল। আপনি তখন দেখলেন না, আমার লেখার পরই আপনি দোষ খুঁজে পেলেন?
আবার তিনি সেখানে রনি কি বললো সেটা সমস্যা না মনে করে দেখলেন ইশতিয়াকদের লম্ফঝম্ফ( মানে রনির বিরুদ্ধে যারা পোষ্ট দিয়েছে)। অবাক হলাম।
আর এই ব্লগারদের প্রতিবাদকেও বানালেন বামনদের লম্ফঝম্ফ।

আপনি লিখেছেন, ও মাত্র একবার ভারত গিয়েছিল এবং সেটা আমার সাথেই। টু্রের প্রায় পুরোটা সময় জুড়ে হোটেলের রুমে ঘুমিয়ে কাটিয়েছে। অথচ ওর পোস্ট পড়ে মনে হল, ও একজন ভারত বিশেষজ্ঞ।
ঘুমিয়ে কাটানোর বিষয়টা সত্য নয়। সেটা আপনি নিজেও জানেন। কারণ আপনি ঘুরতে গেলেও আমাকে বাধ্য হয়ে যেতে হবে। কারণ, আমরা একসাথেই অন্য একটা দেশে গিয়েছিলাম।
রবি ভাই ভারত নিয়ে লিখতে ভারত বিশেষজ্ঞ হতে হয়না। আর আমার পোষ্টে বিশেষজ্ঞ সুলভ কিছু ছিলো বলে মনে হয়না।

আজ আবার রবি ভাই একটা পোষ্ট দিলেন। দিয়েই আমাকে ফোন দিলেন, দেখো তোমারে রাজাকার বাণিয়ে একটা পোষ্ট দিছি।
দেখলাম।
তিনি সেখানেও তার সাবলীল লেখা লিখেছেন। এবং যথারীতি কমেন্ট এবং প্লাস পড়েছে।
আমিও কমেন্ট দিতে গিয়েছিলাম কিন্তু করতে পারলাম না। কী কমেন্ট করবো? কারণ, একটু আগে আমাকে ফোন করে বললেন দাড়াও তোমারে মাওলান মান্নাণ বানাইতেছি। এবং সেরকমই টের পেলাম, দেখালাম তিনি এক কমেন্টে লিখেছেন,
জনৈক ভারত গবেষক আহমদকে একটু আগে ফোনে বললাম, তোমাকে মাওলানা মান্নানের মতো লাগছে ...মাওলানা মান্নান শহীদুল্লাহ কায়সারকে ধরে নিয়ে গিয়েছিল, আর তুমি দলবল নিয়ে ব্যান করতে নেমেছো ....

রবি ভাই লিখলেই তো হয়না। আর ইশতিয়াকের দোষ দেখলেই তো হয়না।
আমি কোনো দলবল নিয়ে কাউকে ব্যান করতে নামিন। আমি সেই মিছিলে শরীক হয়েছিলাম মাত্র যা আগের রাত থেকে চলছিল।
এবং ব্যান টা এমন একজনকে নিয়ে, যে দেশ নিয়ে কটুক্তি করেছে।
অথচ হাস্যকর আপনি তাকে শহীদুল্লাহ কায়সার বানালেন আর রনি কলকাতা'র ব্যান অসংখ্য ব্লগারকে বানালেন বুদ্ধিজীবী হত্যাকারী।
আমি চরম বিস্মিত হয়েছি।
এর আগে আপনার কোনো পোষ্ট নিয়ে আমি কোনো উত্তর দেয়নি এবার দিলাম।
রবি ভাই, আপনার লেখার ধার আমাকে এমনি তে ভয়ে রাখে। কিন্তু সেটাকে উপেক্ষা করে আমাকে লিখতে হলো।
কারণ, ইশতিয়াক বিদ্বেষী মনোভাব অনেক ক্ষেত্রে আপনাকে বিপথগামী করে দিচ্ছে। বিষয়ের গুরুত্ব না দেখে আপনি ইশতিয়াককেই দেখছেন। আপনার স্বচ্ছ ধারণাকে ঘোলা হচ্ছে।

আরেক কমেন্টে লিখেছেন, আমাকে আক্রমণ করে জনৈক ব্লগার লিখেছিলেন, রবি একজন জাদরেল শুয়োর... আমি তাকে ব্যান করার আন্দোলনে নামিনি ....

কথা সত্যি। আপনার উদারতার আমিও মুগ্ধ হয়েছিলাম।
কিন্তু রবি ভাই এখানে যাকে ব্যান করার জন্য মাঠে নেমেছে অসংখ্য ব্লগার সেটা কোনো ব্যাক্তিগত আক্রমন ছিলনা। ছিল, দেশকে নিয়ে কটুক্তি। চরম অপমানজনক কটুক্তি।
এবং আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, আমি আমার পোষ্টে এক কমেন্টে বলেছিও আমি ব্যানের পক্ষে না। কিন্তু এটার প্রতি সমর্থন আছে।

প্রিয় রবি ভাই, আপনি ইশতিয়াক বলয় থেকে বেরিয়ে আসুন। এক গন্ডিতে আবদ্ধ থাকবেন না।
আমি আপনার লেখার অসম্ভব ভক্ত। লেখকের লেখায় তার ভক্তরা সবসময় বৈচিত্র প্রত্যাশা করে।




রবি ভাইয়ের কমেন্ট :::
Click This Link
রবি ভাইয়ের আজকের লেখা :::
Click This Link
৩৬টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×