যে জন দিবসে মনের হরষে
জ্বালায় মোমের বাতি,
তাকে কেনো দোষো? বুজো সে দেশে
ধ্বংস বিদ্যুৎ খাত-ই।
২.
পৃথিবী জুড়ে এক জাতি আছে
সে জাতির নাম মানুষ জাতি
একই ফেসবুকের মধ্যে লালিত
এখানেই রাত, এখানেই কাত-ই।
৩.
এ জগতে হায়
শেখ হাসিনায়
সাথে দীপু মনি আর সেই সাহারায়
কথা বলে ভূড়ি ভুড়ি
মাথা আর হস্ত, চালায় সমস্ত
কাজে নাই, সব ঝারি ঝুরি...
৪.
ছোট ছোট বাবর আর বিন্দু বিন্দু তারেক
এদের সাথে শরিক মামুন, আরেক
এদের নিয়ে খালেদা রাজপথে নামবা?
এরাই পুতেছিল কিন্তু পতনের খাম্বা।
৫.
স্বদেশের উপকারে নেই যার দম
কে বলে মানুষ সে তো গোলাম আজম
৬.
সাকিবুলরে ডাকিয়া কহে দেবো লোটাস কামাল
ক্ষমতা থাকলে ছাগলও(লোটাস কামাল) দিতে পারে ক্রিকেট সামাল!!!
৭.
একদা ছিলনা জুতা চরণ যুগলে...
কারণ, তখন জুতা লিখে কেউ
সার্চ দেয় নাই গুগল-এ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


