আমার প্রিয় পোস্ট
- ইশতিয়াক ভাই ও আমার ব্লগ লেখা - শামস্ বিশ্বাস
- একটি অতিশয় মানবিক ফেইসবুকিয় গল্প - আবুল হাসনাত সুজন
- "ওবামা" - রোমি খান
- ইশতিয়াকের জন্মদিনে শুভেচ্ছা। - বিলাল
- শুভ জন্মদিন - সুমন আহমাদ স্বাধীন
- শুভ জন্মদিন ইশতিয়াক ভাই- আহমেদ শিপন - আ. শিপন
- আজ ২২ নভেম্বর তরুণ মিডিয়া ব্যক্তিত্ব ইশতিয়াক আহমেদ-এর জন্মবার্ষিকী... - অন্যমাত্রা
- দুঃখীস্টাচু - রাকিবুল হক ইবন
- ~স্বপ্নজয়~, ভাই...... নাফিস ইফতেখার ভাই, সু-শান্ত ভাই, ইশতিয়াক ভাইসহ যারা পারবেন তাহারা... একটু দেখেন..... ! - আবদুর রহমান (রোমাস)
- ওয়ান টাইম পৃথিবীর লাইফ টাইম ভালোবাসা... (উৎসর্গ: ইশতিয়াক ভাই)Ñ রণক ইকরাম - রণক ইকরাম
- প্রিয় ইশতিয়াকের বড়ো চুল , একজন মঈন উ আহমদ এবং একটি আজানা অধ্যায় - আশীফ এন্তাজ রবি
- জাতি হিসেবে আমার অনেক অকৃতজ্ঞ। দুখু মিয়া, আমাদের ক্ষমা করবেন! - তায়েফ আহমাদ
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- দেবদূতদের জন্য আহ্বান ও ছোটদের সামহয়্যার ইন... - সন্দীপন বসু মুন্না
- সা.ইন-তে দেবদূত এবং একজন ইশতিয়াক আহমেদ... - পান্থ বিহোস
- দেবদূতগণের জন্য একটু... ... - নাজনীন১
- ইশতিয়াক আহমেদ এর সাম্প্রতিক একটি পোস্টের সূত্র ধরে... - মোজাম্মেল প্রধান
- প্রিয় ইশতিয়াক ভাই এবং ব্লগারদের কাছে খোলাচিঠি অথবা আমাদের ‘দেবদূত’ কিংবা ‘পথকলি’দের জন্য একটু ভালোবাসা প্রার্থনা - শাকিল ফারুক.
বইমেলায় আমার ভাই-ব্রাদারদের কিছু বই।
- সন্দীপন বসু মুন্না
- মেলায় কেনা দ্বিতীয় বইটির কথা... - পান্থ বিহোস
- একুশে বই মেলা ২০০৯: যেসব ব্লগার লেখকদের বই বেরুচ্ছে, তাদের তালিকা.. - মেঘবাজি
- ইশতিয়াক আহমেদ এর সাম্প্রতিক ছড়া বনাম প্রতিছড়া - মোজাম্মেল প্রধান
- ছড়ার দেশ - নুরুজ্জামান মানিক
- একটি বিনীত অনুরোধ ... - আশীফ এন্তাজ রবি
গল্প : আয়না
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫১
আনিসের ঘরে কোন আয়না নেই। আর্থিক অবস্থা খুবই করুন। অনেকদিন ধরে নিজের চেহারাও দেখেনা আনিস। না দেখতে দেখতে নিজের চেহরাটা প্রায় ভুলে যেতে বসেছে সে। তার ভেতরে আয়নার জন্য একটা প্রবল আকর্ষন আছে।
২.
আনিসের ঘরে একটা আয়না আছে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আনিস সেই আয়নার দিকে তাকিয়ে থাকে। আয়নার মাঝে নিজের চেহারাও দেখে সে। সে বুঝতে পারে তার জন্য আয়নার একটা প্রবল আকর্ষন আছে।
৩.
অনেকদিন আগে আনিসের অবশ্য একটা আয়না ছিল। শহর থেকে আনা। বেশি মূল্যবান হলে যা হয়, সংরনের নানা আয়োজন চলে। প্রচলিত আছে, অতি আকাঙ্খার নাকি মৃত্যু ঘটে। তা-ই হয়েছিল। একদিন ভেঙ্গে গেল আয়নাটা।
৪.
আনিসের আয়না চোখের আড়াল হয়না। আয়না, গ্রামের আয়না। সারাক্ষণই সামনে রাখে। না রাখলে সমস্যা আছে। আয়না অসম্ভব নরোম। সামান্য কিছুতেই আয়না যেন ঘোলা ঘোলা হয়ে যায়। আনিস জানে, আয়না অল্পতে ভেঙ্গে পড়ে। এ আয়না অন্যরকম। আসলেই অন্যরকম।
৫.
আনিস বুঝতে পারে তার একটা আয়না কেনা প্রয়োজন। কিন্তু সত্যি কথা, একটা আয়না কেনার মতো টাকা এখন আনিসের হাতে নেই। তবে একটা আয়না তার কিনতেই হবে।
৬.
আনিস চোখের সামনে দেখতে পায়, কিভাবে আয়না ভেঙ্গে পড়ে। নিজেকে দেখার একটা আয়না নেই তার। একটা আয়না কেনা তাই খুবই জরুরী। তার নিজের জন্য না। আয়নার জন্য। বেশ অনেকদিনই হয়ে গেল আনিসের সদ্য পরিনীতা বউ, আয়না নামের এই মেয়েটা ঘরের জন্য একটা আয়না চেয়ে মন খারাপ করে বসে থাকে।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: এ লাইন না থাকলে তো গালি খেতাম পাঠকের...
যারা বুঝেছে তারা তো বুঝেছেই...না বুঝলে বিপদ।
এক পত্রিকা লিখেছে রাত গল্পটি অনেকটা কবিতার মতো হয়েছে নাকি...আরেক ছোট কাগজে একজন লিখেছে এই জাতীয় গল্পের প্রয়োজন ছিলনা বইতে...
বিঃদ্রঃ গল্প গুলো অনেকগুলোই ২০০৯ এর বইমেরায় প্রকাশিত আমার গল্পের বই 'হোটেল বনলতা (আবাসিক)' এর...
মিটুলঅনুসন্ধানি বলেছেন:
ভালো লিখছেন...
লেখক বলেছেন: ধন্যবাদ...
লেখক বলেছেন: বস, সত্যি বলার জন্য ধন্যবাদ...
দেখি,খুজে দেখবো শহরে গেলে।
আমার তো ভালোই লাগে।
লেখক বলেছেন: ঘুরে আসতে পারেন 'সম্পূর্ণ অসামাজিক কার্যকলাপ মুক্ত'
লেখক বলেছেন: hmmm...
লেখক বলেছেন: হায়!!!
অপ্সরা বলেছেন:
জসীমুদ্দিনের বাঙ্গালীর হাসির গল্পের আয়না গল্পটা আনিস জানলে আর আয়নার জন্য মন খারাপ করতোনা। লেখক বলেছেন: হুমমম...
আপনি ভালো আছেন?
এন এইচ আর বলেছেন:
আয়না........................... আহ সেতো আয়নার মতোই........।
লেখক বলেছেন: আহ...আয়না...
লেখক বলেছেন: কন্যা...দীর্ঘজীবী হোক...
অমিত চক্রবর্তী বলেছেন:
ভাল লাগল বস।
লেখক বলেছেন: ধন্যবাদ...
লেখক বলেছেন: ধন্যবাদ...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















.jpg)


রাত গল্পে একসময়ে ভিন্নসময়।এখানে এক আয়নায় আলাদা অস্তিত্ব।প্রথেম ভাবলাম,আনিস দ্বৈত।পরে মনে হলো আয়না।শেষলাইনে দেখলাম আয়না ই।তবে এলাইন না হলে একটা ঘোর থাকত।