সেই লক্ষ্যেই গতকাল রাত থেকে জিয়াকে তাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
আজকে পত্র পত্রিকায় দেখলাম, জিয়া টুকু মুছে দিচ্ছে ধারাবাহিক ভাবে। কিন্তু মুছবে এ ব্যাপারে যখন সরকার শিওর, তাহলে শাহজালাল এর 'ল্যাটারিং' করে এনে রাখলো না কেন? 'শাহজালাল' লিখতে ব্যাবহৃত অক্ষরগুলো প্রস্তুত করেই 'জিয়া'র অক্ষরগুলো তুলে ফেলা উচিত ছিল। কিন্তু হঠাৎ তুলে ফেলায় আমাদের এই আর্ন্তজাতিক বিমানবন্দর হয়ে গেছে পোশাক পরিচ্ছদহীন। খুবই খারাপ লাগছে এর চেহারা দেখতে। বিদেশীরা এসে বিভ্রান্ত হচ্ছে, এটা কোথায় এসে নামলো তারা?
নামহীন এক বিমানবন্দর নাকি?
তাই এসব দৃশ্য সহ্য করতে না পেরে এবং দেশের মান সন্মান সমুজ্জল রাখতে আমিই একটা কাজ করে ফেলেছি। একান্ত ব্যাক্তিগত উদ্যোগে আপাতত কাজ চালানোর জন্য বিমানবন্দরের একটা নাম ঠিক করে নাম এর অক্ষরগুলো যুক্ত করে এসেছি।
আপনাদের সুবিধার জন্য সেই ছবিটি তুলে এনে দেয়া হলো...
দেখুন কত মহান আমি!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


