somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই বিক্রি হচ্ছে নতুন ফর্মূলায়; আমিও সামনের বছর অমিতাভকে আনবো, টাকা যা লাগে লাগুক...

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল দেখলাম, মেলায় অভিনেতা শাহরীয়ার নাজিম জয় এসছেন। ব্যাপক নেয়ে ঘেমে বই বিক্রি করছে। দুর থেকে দেখে ভালো লাগছিল। যাক অভিনেতা হলেও কম বেশি লেখালেখি করছেন। এটা ভালো দিক। এক ছোট ভাইকে পাঠালাম, দেখে আসোতো তার কী বই বেরুলো? ছোট ভাই এসে জবাব দিলো, তার বই না, অন্যের বই। সে বিক্রি করছে।
শুনে সামনে গেলাম।
খুবই সত্য কথা। জয় নিষ্ঠার সাথে ব্ই বিক্রি করে চলছেন। ‌'নেন'। 'এইটা নেন'। 'ওইটা নিতে পারেন'। 'সেটাও খারাপ লেখেনি'।
আরো অবাক হলাম ওই লেখকের বই বিক্রির জন্য প্রথম সারিতে জয়ের সাথে চার সুন্দরী নারী। যাদের কাছে বড় ভাই আনজির লিটনের ছড়ার একটি বই চেয়ে মোটমুটি অপমানিত হলাম। বইয়ের নাম মনোযোগ দিয়ে শুনে তাকালেন, তারপর অন্যদিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণপর ওই লেখকের একখানা বই ধরিয়ে দিলেন।
এদিকে জয় তার জয়যাত্রা চালিয়ে যাচ্ছেন। একের পর এক বই বিক্রি করে যাচ্ছেন। সবচেয়ে অবাক হলাম লেখক স্টলে নেই। বইতে অটোগ্রাফও দিচ্ছেন তিনি।
বুঝলাম, যে কোনোভাবে বই বিক্রিই মূল। হতাশ হলাম। হতে পারে জয় লেখকের বন্ধু, ভালো কথা বন্ধুর বই বন্ধু বিক্রি করছে। কিন্তু অটোগ্রাফও দিচ্ছেন জয়!!!
হায়! কলিকাল!

বই বিক্রির এই কৌশল হজম হলো না।
আরেক ঘটনা বলি। বই মেলায় কিছু অতি বিজ্ঞাপনদাতা লেখক আছেন। গত বছর এমন একজনের সাথে পরিচয় হয়। এর ফাঁকে বলে রাখি বইয়ের বিজ্ঞাপনকে আমি খারাপ ভাবি না। আমরাও অল্প বিস্তর বিজ্ঞাপন যায়। কারণ, এই ব্যাস্ত সময়ে না জানালে কেউ হয়তো খোজ নেবে না কার কী বই বের হয়েছে।
যাই হোক ওই লেখকের কথা বলে লেখা শেষ করি। তিনি জানলেন আমি একটা পত্রিকায় আছি। তো পত্রিকায় থাকলে একটা লেখক সাধারণতো যে প্রশ্ন করেন, আপনার পাতার সাহিত্য সম্পাদক কে?
বা আপনাদের ওই পাতা কে দেখেন?
আমিও এমন প্রশ্ন শুনবার জন্য তৈরি হচ্ছিলাম। কিন্তু আমাকে অবাক করে দিয়ে তিনি প্রশ্ন করলেন, আপনাদের বিজ্ঞাপন রেট কতো?
আমি কি বলবো বুঝতে পারলাম না। কানকেও বিশ্বাস করাতে পারলাম। একি বলে?
লেখালেখি তাহলে কাদের দখলে যাচ্ছে?

যাই হোক আগামীতে বই বের হলে এমন কিছুই করতে হবে। গতকাল অবশ্য এমন ভাবণা ভাবতেই ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্ন দেখছিলাম, আমার বই বিক্রি করতে অমিতাভ বচ্চন উড়ে এসেছেন। আমার ষ্টলে বসে বলছেন, আসেন ভাই নেইলকাটার-টা নিয়ে যান। ইশতিয়াক আহমেদ এর বই। তাকে আমি ব্যাক্তিগতভাবে চিনি। অতি ভালো লোক। ভালো লেখেনও। আমি তার লেখা হিন্দি অনুবাদ করে নিয়মিত পড়ি।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৬
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ থেকে ২০০৬ / ২০২৬শে এসে আবারও দেশ ফিরে গেলো খাম্বার খপ্পরে ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:২৪

তারেক জিয়া “ ২০০১ থেকে

২০০৬ পর্যন্ত যা করে গিয়েছিলেন। তিনি ঠিক সেখান থেকেই ২০২৬ শুরু করলেন। অনেকেই তার অনেক ইতিবাচক পরিবর্তনের কথা বলছেন। ছোট ছোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে AI, গণমাধ্যম, এবং জনস্বার্থের প্রশ্ন

লিখেছেন শরৎ চৌধুরী, ০৭ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩২

বাংলাদেশে AI নিয়ে আলোচনা এখন আর শুধু “নতুন প্রযুক্তি” নিয়ে উত্তেজনা বা ভয় নয়। এখন বিষয়টা অনেক বড়। AI ধীরে ধীরে গণমাধ্যম, সরকারি কাজ, জনবিশ্বাস, ভাষা, এবং নীতিনির্ধারণের অংশ হয়ে... ...বাকিটুকু পড়ুন

বাল্যবিবাহে আমারও আপত্তি নেই, তবে…(একটু প্রাপ্তবয়স্কদের জন্য)

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩০



১. প্রথমেই সেসব ফেসবুক যোদ্ধাদের কাছে প্রশ্ন, যারা লুবাবা‘র বাল্যবিবাহ নিয়ে খুব উৎসাহ দিচ্ছেন, তেনারা নিজেদের ১৪/১৫ বছরের কন্যা সন্তানকে বিয়ে দিবেন কিনা। বিয়ে মানে কিন্তু শুধু জীবনসঙ্গীর সাথে এক... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

ইরানের জন্য কি জাপানের পরিণতি অপেক্ষা করছে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৮


ইরানের মোল্লাতন্ত্র নিয়ে অনেক সমালোচনা থাকলেও একটা বিষয় কিন্তু ঠিক, ওরা ভাঙে, তবে মচকায় না৷পৃথিবীর কত কত দেশের সরকার ও সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের হুমকিতে কাপড় নষ্ট করে ফেলে, অথচ ইরান সগর্বে... ...বাকিটুকু পড়ুন

×