ব্লগ জুড়ে বেড়ে গেছে মেয়েদের নিক
শঙ্কাতে চেয়ে থাকি, মেয়েটাকি ঠিক?
নাকি কোনো টাউটের এটা কোনো চাল?
কুমির আনতে বলে, কেটে দিলো খাল।
কত সুন্দর ছবি মেয়েটার হায়!
ব্লগে ঢুকলেই চোখ সেদিকেতে যায়।
কেউ শাড়ি পড়া থাকে, কারো ছবি ক্লোজ
এরকম প্রতিদিন পাই নয়া খোঁজ।
মেয়েরাও আচরণে খুব আহলাদি,
তাদের সুখেতে হাসি, কষ্টেতে কাঁদি
যখনই সে ব্লগে আসে দিন কিবা রাত
লগ-ইন দেখলেই হয়ে যাই কাত।
হৃদয়টা জুড়ে বায়ু বয় শিরশির,
তার ব্লগে ছেলেদের ভয়াবহ ভীড়।
সে যদি জানতে চায়, লিখবো ক্যামনে?
এর উত্তর দেই শতাধীক জনে।
শুভকামনার ডালি ভরে দিয়ে তাকে,
রিপ্লাইটার দিকে ফের চেয়ে থাকে।
সে খুব গলে যায়, কেউ গম্ভীর
সবাই আড়ালে ছাড়ি নিশানার তীর।
ভালো লিখছেন, ভালো বলেছেনও খুব
এই বলে তার ব্লগে ডেইলি-ই ডুব।
নানাভাবে করে নেই তাকে ইমপ্রেস
কেউ চেয়ে ফেলি তার মেইল এড্রেস।
এভাবেই ব্লগে আসা মেয়েদের নিক
পাল্টিয়ে দেয় পুরো ব্লগিংয়ের দিক
আমাদের চোখে তার বাতি মিটমিট
ফলাফল তার ব্লগে অগণণ হিট।
জানা যায়নাতো এটা ছেলে নাকি মেয়ে?
যেই হোক তবু তার ছবি দেখি চেয়ে।
মেয়েদের নিক দেখতেই ভালো লাগে
এখনো তেমন ফিল, লাগতো যা আগে।
(সকল নারী ব্লগারদের প্রতি বিনীত শ্রদ্ধা রেখে। জাষ্ট ফর ফান)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


