হায়রে ভীষণ ঘরটা গরম, গরম মেজাজখানা
পরীক্ষামূলকভাবেও যেই, বিছানাতে শুই
বালিশটাও ধমকে ওঠে, সাহস দেখাস তুই!
ধমকও খাই, তার-ই সাথে পাই যে আমিও শক
আগুন গরম ফোম বিছানার, সঙ্গে গরম তোষক
এমন সময় কী করা যায়? টিভির ঘরে গিয়ে
দেখি রান্না অনুষ্ঠান হয়, গরম চুলা নিয়ে
সুন্দরী উপস্থপিকা তাকেও লাগে হট-ই
কই যাই হায়! কোথায় রাখি মনের বাটি-ঘটি
সব জায়গায় এই যে গরম তাইতো বসি নেটে
এসেই বসে লিখছি গরম ছড়াখানাও খেটে
লিখতে গিয়ে মাথা গরম, টাইপে গরম হাত
অনায়াসে ছড়ার গরম আমায় করে কাত।
তাই ছড়া আর না বাড়িয়ে উপায় খুঁজি ঠিক
'ব্লগে প্রকাশ করুন' টাতে করে ফেলি ক্লিক।
যার কারন এই গরম ছড়া আপনাদেরই কাছে
চলে গিয়ে চোখের সামনে তাকিয়ে বোধ হয় আছে
ছড়া পড়ে যাদের মাথা গরমে হয় 'রোষ্ট'
মাফ করে দেন আর ভেবে নেন, করছি ভুলে পোষ্ট।
নোট: এখানে রান্নাবান্নার অনুষ্ঠানের একটি প্রতীকি ছবি ব্যাবহার করা হয়েছে। এবং ছড়ার সাথে মিল খুঁজতে চাইলে কেউ সেক্ষেত্রে শারমিন লাকীকেই কিঞ্চিত হট মনে করতে পারেন। অন্য কাউকে মনে করলে তা নিজ দ্বায়িত্বে...। সেক্ষেত্রে পোষ্টদাতা দায়ী থাকবেনা।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১০ বিকাল ৪:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



