somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগে আমার দুই বছর : ঈদ, ঈদের কেনাকাটা, প্রভার উধাও হওয়ার মত বড় খবরের মাঝে একটা ছোট্ট খবর

২৩ শে আগস্ট, ২০১০ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিপদ কখনও একাকী আসেনা। বড় খবরগুলোও তেমনি, একটা করে আসেনা। একসাথে অনকেগুলো বড় খবর এসে দাঁত বের করে হাসে।
ইদানিংকালের বড় খবর অনেক। সবচেয়ে বড় খবর ঈদ আসছে। তার আগে তার চেয়েও বড় খবর ঈদের কেনাকাটার ধুম শুরু হয়ে গেছে।
ধারাবাহিকভাবে আরও খবর হিসেবে হয়তো কদিন পর দেশ মাতাবে মহিলাদের নানান নামের শাড়ি। যা নাম ইতিমেধ্যই শোনা যাচ্ছে তাতে সেটাকে কোনও ভাবে ফেলে দেয়া যায় না। ক্যাটরিনা, শাকিরা, অক্টোপাশ শাড়ি ইতিমধ্যে বড় খবর হিসেবে আওয়াজ তুলছে সবর্ত্র।

আরেকটা বড় খবর আমাদের মাঝে রেখে প্রভা চলে গেল অপূর্বর কাছে। তার চেয়ে বড় খবর, প্রকাশ করে দিয়ে প্রভার প্রাক্তন প্রেমিক রাজীব। দল বেধে সবাই ঝাপিয়ে পড়েছে সেই খবরের সত্যতা জানতে।

এতো এতো বড় এবং আলোচিত খবরের মধ্যে আমার একটা ছোট্ট খবর ছিল। ঘটা করে বলার চিন্তা করেও বলার সাহস হচ্ছেনা।
ভার্চূয়াল বাংলা ব্লগে আমার দুই বছর পেরিয়ে গেছে।
প্রথমে অত্যন্ত বড় মনে করে এই খবর যাকেই বলতে গেছি সে-ই ব্যস্ত।
রাস্তায় জ্যামে আছে।
ইফতারির আয়োজন করছে।
সেহেরীতে উঠতে হবে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে।

তবে, তাই বলে তো এমন একটা খবর এভাবে যেতে দেয়া যায় না।
সবাই চলে গেলে যাক মার্কেটে।
প্রভা চলে যাক অপূর্বর হাত ধরে।
কিন্তু আমার এই খবরকে এভাবে চলে যেতে দেয়া যাবেনা।
কারন দুই বছর কোনওভাবেই কম সময় না।

দুই বছরে একটা ক্লাশ এইটের কিশোর স্কুল লাইফ শেষ করে ফেলে। দুই বছরে কোনও প্রেমিক যুগলের প্রেম এবং ঝগড়াঝাটি শেষে আবার নতুন প্রেমের আবাহন শুরু হয়ে যেতে পারে। দুই বছরে একটা নবদম্পতির ঘরে সদস্য বেড়ে সংখ্যা তিন-এ দাড়িয়ে যেতে পারে। দুই বছরে নতুন কোনও সরকারের মাধ্যমে জনগনের অর্ধেক নাভিশ্বাস বেড়িয়ে যেতে পারে।
তাই দুই বছরকে কোনও ভাবে ফেলে দেয়া যায়না।

তাই দুই বছর ব্লগে থাকার কৃতিত্বকে ফেলে না দিয়ে ব্লগে তুলে দিলাম।



ছবি : গুগলে সার্চ দিয়ে দেখি এক বিদেশী এক ভদ্রলোক ব্লগে আমার দুই বছর উপলক্ষ্যে ব্যাপক আনন্দে ইয়া বড় এক কেক নিয়ে বসে নিজের একটা ছবি তুলে রেখেছেন। তাই সেটাও সংযুক্ত করে দিলাম।




সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১০ রাত ৮:৩৯
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×