সুনীলের কবিতার একটা লাইন আছে- 'শুওরের বাচ্চারাই সভ্যতার নামে জিতে গেল'।
বাংলাদেশে এই কথা পরিপূর্ণভাবে খাটে গ্রামীনফোনের বেলায়। যারা আমাদের সভ্যতা, দেশপ্রেম, আর কৃষ্টিকে পুজির লোকদেখানো আয়োজন দিয়ে আমদের শুষে নিচ্ছে। সেই পুরাতন কলরেটের কথা বাদ। তাদের বর্তমান আচরণেও কোনও পরিবর্তন নাই।
তাদের ইন্টারনেট সার্ভিস ব্যাবহার করছি। একটা ছোট পেইজ ওপেন করতে যে সময় লাগে, একটা ছবি আপলোড করতে যে কতবার ট্রাই করতে হয়। বলার না।
সেসব নিয়ে তাদের কাষ্টমার কেয়ারে ফোন দিলে শুরু হয় নাটক। প্রথমে নানান নাম্বারের পুলসিরাত পেরিয়ে তাদের মহামান্য কর্মকর্তাদের কাছে পৌছাতে হয়।
তারপর শুরু হয় ভন্ডামী।
আওয়াজ শোনায়, ষ্টার গ্রাহক হিসেবে আপনার কলটি বিশেষ গুরুত্বের সাথে নেয়া হচ্ছে।
কিন্তু ঘটনা একই। লাউ আর কদুর গণিত সমানুপাতিক।
তারপর শুরু তাকে বোঝানোর কার্যক্রম। কথায় কথায় জ্বি, স্যার। জ্বি, স্যার আর অতি বিনয় নিয়ে কথা বলে বলে টাইম শেষ। এবং এ ব্যাপারে আপনাকে আমাদের ইন্টারনেটা ডির্পাটমেন্ট থেকে ফোন দিয়ে কথা বলা হবে।
সেই ফোন আসা নিশ্চিত করতে নিজেই বারবার ফোন করতে হয়। আর প্রতিজনকে আবার প্রথম থেকে শুরু করতে হয়।
শেষদিকে মূল কাজের কোনো বিহীত না করে বলে ওঠে , আর কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?
শুনে চুপ করে যেতে হয়।
যাই হোক, সকল ক্ষোভ ফেসবুকে ঝাড়তে হলো। কারণ, তারাই জিতে যায়। আমরা অসহায়। তবে ক্ষমতাবলে যা করার করছি, এই মাস থেকে গ্রামীণফোন আলো আসার ইন্টারনেটকে ছুড়ে ফেলছি অন্ধকারে...যা ভাগ!!!
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।