পৃথিবীতে প্রায় সব মানুষেরই এক-দুজন ফ্রেন্ড আছে। কিন্তু ‘ফ্রেন্ট’ ক'জনের আছে তা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। আমার জানা মতে আমারই একমাত্র 'ফ্রেন্ট' আছে। নাম তোবারক। গ্রামের মানুষ যাকে ভালোবেসে তোবা ডাকে।
তোবার সঙ্গে আমার ফ্রেন্টশিপ বহু বছরের অনেক ছোটবেলা থেকেই। এত আগে থেকেই যে ছোটবেলায় তোবাকে কেমন দেখেছি তা-ই ভুলে গেছি।
তোবা প্রায়ই আমাকে ফোন দিয়ে চিৎকার করে ওঠে, হ্যালো ফ্রেন্ট ক্যামন আছো?
তার ফোনগুলো অজ্ঞাত কারণে এমন সময় আসে যখন আমার ১৫ সেকেন্ডও কথা বলার অবস্থা থাকে না। আমি যদি বলি, শোন আমি তোকে এই ১০ মিনিট পর ফোন দিচ্ছি। তখনই সে মেয়েদের মতো অভিমান করে ওঠে, আমি ফোন দিলেই তোর যত সমস্যা। গ্রামের বন্ধুগো তো আর মনে রাখবি না।
আমি তোবাকে সাত্ত্বনা দিয়ে বলি, আরে ব্যাটা সত্যি দিচ্ছি। আর এইটা তোর নাম্বার না? এই নাম্বারেই কল দেব।
এ কথা শুনে তার অভিমান আরেক দফা বেড়ে যায়। ও! নাম্বারও সেভ করস নাই? থাক লাগব না।
আমার এই আরেক সমস্যা সে ফোন দেয়ার পর চিরকালই ভেবেছি তার নাম্বারটা সেভ করে রাখব। আরও এক অজ্ঞাত কারণে এই কাজটাও আমার করা হয় না।
আমি তাকে ফোন দেব দেব করেও আর ফোন দিতে পারি না।
পরেরবার আবার একই নাটক মঞ্চস্থ হয়। তোবা অভিমান করে বোবা হয়ে যায়। তার সঙ্গে আমার ফ্রেন্টশিপ পড়ে যায় হুমকির মুখে।
২.
অনেকদিন পর আবার তোবারকের সঙ্গে দেখা ঈদের পর। তোবারক এখন প্রায় তোবা ছেড়ে পুরোই রক হয়ে উঠেছে। ব্যাপক পরিবর্তন তার চলনে-বলনে। ম্যাকাপে গ্যাটাপে। চেহারায় দুর্দান্ত স্মার্টনেস, একাধিক বান্ধবীর সঙ্গে প্রেম নিয়ে তোবা এখন শুধু রক নেই সে রকস্টার হওয়ার পথে।
ছোটবেলা থেকেই অবশ্য সে এমন ছিল। আমি তাকে কখনোই দেখিনি শার্টের 'কলার' নামানো। সে সব সময়ই শার্টের কলার তুলে রাখত। লুঙ্গি পরিহিত থাকলে সেটার এক কোনের অংশ হাতে ধরে কিছুটা এলাকার নেতার ভাব নিয়ে ঘোরে। এ সব কারণে তোবা এলাকায় স্টাইল আইকন হিসেবেও জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে।
আমাকে দেখেই দূর থেকে সে দৌড়ে এলো, হ্যালো ফ্রেন্ট কেমন আছিস? আমি মাথা নেড়ে বললাম ভালোই। সে ব্যস্ত হয়ে উঠল আমাকে আপ্যায়নের জন্য। কিন্তু ঘটনা ঘটল অন্যরকম। সে যাকেই অর্ডার দেয় সেই 'নাই' হয়ে যায়। সে অর্ডার দিয়ে বলে, দাঁড়া সবই আসবে।
কিন্তু তার অর্ডার শুনে মানুষ তো যায়ই অর্ডারসহ চলে যায়। একটা সময় দুনিয়ার মানুষের প্রতি বিরক্ত হয়ে সে নিজের কাজ নিজেই করা শুরু করে। আর মিনমিন করে বলে, নিজের কাজ নিজের করার মধ্যে এক ধরনের শান্তি আছে।
আমি তোবার বিরক্তমাখা মুখের দিকে তাকিয়ে শান্তি খোঁজার চেষ্টা করি।
তোবারক এমন আরও বেশ কিছু বিষয় নিয়েও শান্তিতে (!) আছে। যেমন, আমাদের বন্ধু সার্কেলে অজ্ঞাত কারণে বিশ্বাসের একটা ভালো জায়গা করে নিয়েছে। ঈদের পর আমাদের এক অনুষ্ঠান হল যেখানে চাঁদার পরিমাণ ৫০০ থেকে ৫ হাজার টাকা।
তোবা আমাকে ফোন করে জানাল, ফ্রেন্ট তোমাকে কিন্তু পাঁচ হাজার টাকা ধরেছি।
আমি সঙ্গে সঙ্গে দ্বিমত করে অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিলাম। তোবারক আমাকে শান্ত করল। আচ্ছা তোমার যা ইচ্ছে পাঠাও।
আমি এক হাজার টাকা পাঠালাম।
অনুষ্ঠানে গিয়ে তোবা ব্যাপক তোপের মুখে আছে।
ঘটনা সামান্য।
সবার এক কথা আমি নাকি তাকে ৫ হাজার পাঠিয়েছি তোবা চার হাজার মেরে দিয়ে সেখানে এক হাজার টাকা জমা দিয়েছে।
তোবা তার ওপর এই দুর্নাম ঘোচাতে আমার পেছন পেছন অস্থির হয়ে ছোটাছুটি করছিল, দ্যাখ তো ফ্রেন্ট কি সমস্যা, আমারে সবাই টাউট ভাবতেছে।
আমি পড়ে গেলাম দ্বিধায়। আমার ৫ হাজার টাকার ইমেজ ঠিক রাখব নাকি তোবার ৪ হাজার টাকা ইমেজ ফিরিয়ে দিব?
ভাবতে ভাবতে তোবাকে রেখে আমিই বোবা হয়ে গেলাম। আমার নীরবতায় তোবাও আঘাত পেয়ে আবার বোবা হয়ে গেল।
সে আঘাতে প্রথমবারের মতো ফ্রেন্ট না বলে ফ্রেন্ড বলে উঠল।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।