রাজাকে ছোটবেলায় যখন প্রশ্ন করা হতো, বলতো রাজা মানুষের মন কোথায় থাকে?
রাজা জবাব দিত, পেটে?
কেন?
এই যে খালি ভাত খাইতে মন চায়। আর খিদা তো পেটেই লাগে।
রাজার কাছে মনে হয় পৃথিবীর শেষ কথা হচ্ছে, ভাত। সে লেখাপড়া করেনি বেশি। যতদিন ক্লাশে গিয়েছিল শুনেছে, পৃথিবী নাকি সূর্যকে কেন্দ্র করে ঘোরে। রাজার তা মনে হত না। তার মনে হত, সব ভাতরে কেন্দ্র করেই ঘোরে।
তবে অনেকের কাছে শুনেছে বিদেশে ভাত খায়না।
রাজার সেসব মানুষের জন্য দুঃখ হয়। তাদের কথা মনে করে কষ্ট পায়, ভাত না খাইয়া থাকে ক্যামনে? খিদায় কী কষ্টইনা পায় তারা!
২.
রাজা সারাদিন গ্রামের এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়ায়। ত্রিশ বছরের এই যুবক অজ্ঞাত কারণে ভাতের বিষয়ে এসে শিশুদের মতো হয়ে যায়। কেউ দুই প্লেট ভাত দিলে সে সব কাজ করে দেয়। সে অবশ্য দুই প্লেট একা খায়না। মায়ের জন্য নিয়ে যায় এক প্লেট। ছোটবেলায় রাজা মায়ের ভাতসহ খেয়ে ফেলতো। এখন মায়ের জন্য আনা ভাতের একটুও ধরেনা। উল্টো নিজের প্লেটের ভাতও মায়ের জন্য রাখে।
যেদিন গ্রামে কারো কাজ না থাকে সেদিন রাজার ভাত খাওয়া বন্ধ। ভাত খাওয়া বন্ধ তার মায়েরও।
তারা দুজনেই অবশ্য দিনের পর দিন ভাত না খেয়ে অনেক অভ্যস্ত হয়ে গেছে। সমস্যা হয় না।
তবে যেদিন ভাত না থাকে সেদিন রাজা যেন কেমন হয়ে যায়। মাটির ঘরের বাইরের বারান্দায় শুয়ে শুয়ে আকাশ দেখে। আর ঘরের ভেতরে একটা প্রায় ভাঙ্গা চৌকিতে শুয়ে থাকা অসুস্থ মা'কে নানা ধরণের প্রশ্ন করে। আইচ্ছা মা, বাবা থাকতে আমরা কী অনেক বড়লোক আছিলাম?
হ। মা জবাব দেয়।
তখন কী ঘরে অলটাইম ভাত থাকতো?
হ।
তুমি কী যখন ইচ্ছা ভাত খাইতা?
মা চুপ থাকে। জবাব দেয়না।
আমি থাকলেও খাইতাম। না মা?
ভেতর থেকে কান্নার শব্দ পাওয়া যায়।
রাজা আর কথা বাড়ায় না। সে চাঁদের দিকে তাকিয়ে থাকে। যদিও চাঁদ তার ভালোলাগেনা। এটা রুটির মতো। তার রুটি পছন্দ না। ভাত পছন্দ।
৩.
রাজা কাজ না থাকলে ধান ক্ষেতের সামনে বসে থাকে। এখানে বসে তার ভাবতে ভালো লাগে। একদিন এতোগুলো ধান ভাত হয়ে যাবে! ভাবতেই তার যে আনন্দ হয়, তা আর দেখে কে?
দুদিন ধরে এমন আনন্দ দেখেই রাজার মন ভালো রাখতে হচ্ছে। কেউ কাজও দিচ্ছেনা। ঘরে খাবারও নেই। আজাদ দোকানে বাকীতে চাল আনতে গিয়েছিল। ফেরত পাঠিয়েছে দোকানদার আলাউদ্দিন মুন্সী। সাথে কিছু গালাগলিও করে দিয়েছে, কোনও বাকী নাই। তুই ক্যামনে বাকীর ট্যাকা শোধ দিবিরে ফক্কিনীর পুত। যা ভাগ।
রাজা ভাগে না। তার ভাগলে হবেনা। চাল নিতে হবে। তার চাল দরকার। ভাত দরকার। গতকাল খাওয়া নাই। খাওয়া নাই তার মায়েরও।
রাজা ভেবে পায়না কী করবে? কোনও উপায়ও পাচ্ছেনা কিছু করার। অনেকসময় হয়ে গেল ভাতের গন্ধ নাকে আসেনা তার।
৫.
ঠিক দুদিন পর একটা কাজ পায় রাজা। সে পাগলের মতো কাজ করে। কাজ শেষে এক থাল ভাত গরম ভাত পায় সে। রাজা ধোঁয়া ওঠা ভাত নিয়ে দৌঁড়ায় বাড়ীর দিকে। দ্রুত দৌড়ায় সে। মাকে নিয়ে খেতে হবে। এক দৌড়ে পৌছে যায় বাড়ীতে। ঘরের কাছে আসতেই ঘটে যায় একটা দূর্ঘটনা অতি দ্রুত দৌড়াতে গিয়ে তার হাত থেকে দূরে ছিটকে পড়ে ভাতের থালা। পড়ে যায় সেও। চারদিকে ছড়িয়ে পড়েছে ভাত। ভাতের গন্ধ প্রচণ্ডভাবে নাকে আসছে রাজার।
রাজা এই প্রথম ভাতের গন্ধ নিতে চাচ্ছেনা। সে ভাতের দিকে তাকিয়ে আছে। ছড়ানো ভাতগুলোকে মনে হচ্ছে তার হৃদয়। ভেঙ্গে গুড়োগুড়ো হয়ে ছড়িয়ে পড়েছে চারদিকে। সে নাক চেপে ধরে আছে। এ গন্ধ তার সহ্য হচ্ছেনা।
হঠাৎ তার কষ্টটা আরো কয়েকগুণ বেড়ে গেল। মনে হলো ভুল জায়গা চেপে ধরে আছে সে। নাক নয়, তার কান চেপে ধরা উচিত ছিল। কারণ ভেতর থেকে তার তার মা ডেকে উঠেছে, রাজা। বাবা, গরম ভাতের গন্ধ আসছে কোথা থেকে রে?
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।