২০০৯ এ প্রথম শোনা গিয়েছিল মেলার একটা মাস একটা হোটেল এর সার্ভিস থাকবে। নাম ছিল, হোটেল বনলতা (আবাসিক)
২০১০ এ শোনলাম, মেলায় পাওয়া যাচ্ছে, নেইলকাটার
২০১১ তে ঘটনা আরো ভয়াবহ, মেলায় ডেথ সার্টিফিকেট পাওয়া যাচ্ছিল।
এবার ঘটনা আরো করুণ, মেলায় পাওয়া যাচ্ছে ফটপাথের মাফলার।
এসব দেখে শুনে অবাক হতে হয়। বাংলা অ্যাকাডেমি চালায় কারা? তাদের চোখের সামনে এসব কী?
যাই হোক ভাই আর নাটক করতে পারছিনা, প্রতি বছরের মতো এটা একটা ভং। কারণ হুমায়ূণ আহমেদের ফর্মূলা, ভং না করলে কেউ কথা শোনেনা।
প্রতি বছর ঐতিহ্য অনুযায়ি নিজের বইয়ের খবরটি এভাবেই জানান দিয়ে আসছিলাম।
বিশ্বাস না হলে ফেব্রুয়ারির ব্লগগুলো খুজে দেখতে পারেন।
মাফলার বইটি এনেছে ভাষাচিত্র
স্টল নাম্বার ২০৩-২০৪ (ক্যান্টিনের পাশে)
প্রচ্ছদ করেছেন, ধ্রুব এষ
গল্প আছে ১১ টি।
যার মধ্যে, বিয়ের কার্ড, শহারুখ খান, পাশের সিট, ইশতিয়াক ভাই প্লিজ, জুয়া, ..., যে শহরে তখনো ফেসবুক আসেনি, মাফলার অন্যতম।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


