অনেকে চমৎকার সব রিভিউ লেখেন সিনেমা সম্পর্কে।
আমি সেরকম কিছু পারি না। ছোট্ট করে বলব ছবির কোন বক্তব্য টুকু আমার ভাল লেগেছে।
ছবিটির কোন এক জায়গায় বলা হয়, "এটা সত্যি ক্ষমতা থাকলে তার জন্য একটা দায়িত্বও এসে যায়, কিন্তু তার মানে কি এই কোন ক্ষমতা না থাকলে কোন দায়িত্ব থাকে না? না। কিছু দায়ভার তখনও থাকে।"
এই কথাটিতে বিশ্বাস করে সুপার হিরো হতে যায় সিনেমার নায়ক টিন এজ ছেলেটি । কোন বিশেষ ক্ষমতা নেই, ব্যাটম্যানের মত সেইরকম দামী যন্ত্রপাতি কিংবা অসাধারণ কোন মার্শাল আর্ট দক্ষতাও নেই তার।
তার পরেও সে সুপার হিরো। কেন? তার ইচ্ছা সে মানুষের উপকার করবে। শুধুমাত্র এই ইচ্ছাটুকু নিয়েই সে যে কি করে বেড়ায়... দেখে হয়ত হতাশই হবেন। কিন্তু একটু মন দিয়ে দেখুন। অসাধারণ একটা জিনিস চোখে পড়বে আপনার।
পৃথিবীকে সুন্দর করতে সুপার হিরোর দরকার নেই। দরকার সাধারণ মানুষ, যারা সাধারণ কাজ করে হিরো হয়ে যায়। আর দশজনকে ভাল কাজ করতে প্রেরনা যোগায়।
সিনেমাটির নিশ্চয়ই আরও কোন বক্তব্য আছে। কিন্তু আমার চোখে এটিই মুল।
সিনেমাটির টরেন্ট লিংক।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


