সম্প্রতি আউটসোর্সিং নিয়ে বেশ আলচনা চলছে। বেসিস তাদের মেলাতে দেশের কিছু আউটসোর্সার দের ডেকে ডেকে পুরস্কার দিচ্ছে। এই সব মানুষরা তাদের সাফল্য দিয়ে আরও অনেককে আগ্রহী করে তুলেছেন আউটসের্সিং এর দিকে আগ্রহী অনেক।
তাদের মধ্যে কতজন জানে কিভাবে কি করতে হবে? কোথায় যেতে হবে? কোন পদ্ধতিতে কাজ করতে হবে? কি কি জটিলতা তাকে সামনা করতে হবে?
অনেকেই শুরু করবে, তারপরে তারা হাতড়াতে থাকবে। কেউ কেউ হাতড়াতে হাতড়াতে নিজেই উৎসাহ হারিয়ে ফেলবে। কেউ কেউ একটা কিছু উপায় বার করে ফেলবে। কিন্তু এদের সংখ্যা কতজন?
খুবই সামান্য।
কিন্তু এই অবস্থার পরিবর্তন করে দেয়া যেত তাদের সামনে যদি কোন গাইডলাইন উপস্থাপন করা যেত।সেই গাইডলাইন কি আছে আমাদের দেশে?
মাসে হাজার ডলার না, মাসে এক ডলার বা দশ ডলার এর কামাই করতে পারলেও তারা উৎসাহ পেতেন। আরও অনেক দুর যেতে সাহস করতেন। কিন্তু এখানে সেখাসে ঠোক্কর খেতে খেতে তারা একসময় ঝরে পড়েন।
তাদের দরকার একটু সাহস আর উৎসাহ, একটু গাইডলাইন, কিছু উদাহরণ। একটা যদি কমস প্লেস থাকতো যেখানে সবাই শুধু আউটসোর্সিং নিয়ে কথা বলে, লিখে, জানায় অনেকের জন্য অনেক সহজ হয়ে যেত পুরো ব্যপারটা।
আমি একটি সাইট দাড়া করাতে চাই, যেখানে বিভিন্ন বিষয় অনুয়ায়ী আউটসোর্সিং সংক্রন্ত বিভিন্ন লেখা তথ্য থাকবে। কিভাবে কি করতে হয়, কি না করতে হয়, সব। এটা হবে সম্পুর্ন বাংলায়।
একা পারবো না। একটা সাইটের কনটেন্ট ডেভলপ করা সোজা ব্যপার তো না। সামুতে অনেকেই আছেন যারা আউটসোর্সিং করেন। আবার তারা লেখেনও বটে। ভালই লেখেন তারা।
এই সব মানুষদের কনট্রিবিউশন চাই এই সাইটটাতে। নিজের অভিজ্ঞতা দিয়ে অন্যদের দাড়াতে সাহায্য করতে পারি আমরা।
আমাদেরই তো কিছু একটা করতে হবে, আমরাই তো দেশের সচেতন মানুষদের একজন। তাই না?
এ বিষয়ে কেউ আগ্রহী হলে নিচের মেইল এড এ একটা মেইল দিয়ে দেন। কি করতে চান বা কোন পরামর্শ আছে কিনা তাও জানান।[email protected]
যেকোন ব্যপারে যেকোন রকম মন্তব্য করুন এই পোস্টটিতে, কিছু ব্যাপার বের হয়ে আসবে তাহলে।
আমাদের উন্নতি তো আমাদেরই করতে হবে। কেন সরকারী পদক্ষেপ অথবা কোন প্রতিষ্ঠানের এগিয়ে আসবার অপেক্ষায়? আমরা কি যথেষ্ঠ নই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

