আজ ঐতিহ্য প্রকাশনীর সাথে আমার বই আমেরিকান সায়েন্স ফিকশন গল্প এর চুক্তিনামা সাক্ষর করলাম। বেশ কিছু পয়েন্ট প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ ইত্যাদি হিসাব করা হল। এরপরে আমাকে জানানো হল, আমি বই এর রয়্যালিটি পাবো বই এর মুল্যের শতকরা দশ ভাগ।
অন্তত ৩০০ কপি বিক্রি না হলে আমি এই টাকা দাবি করতে পারবো না।
এক হাজার কপি বিক্রি হলে আমি পাবো ১৩০০০ টাকা। তাও বছর শেষে গিয়ে হিসেব হবে।
এই যদি হয় অবস্থা, তাহলে চিন্তা মাথায় আসে, লেখকদের পেট চলে কিভাবে? সেইরকম লেখক না হলে এক হাজার কেন, বছরে পাচশো বই এর বিক্রিই অনেকটা অসম্ভব। বই মেলায় নাকি জাফর ইকবালের প্রডিজি বইটা ২৫০০০ কপি সেল হয়েছে। শুনে আমার আক্কেল গুরুম। বইটা ভাল, এটা স্বীকার করতেই হবে। তাই বলে একটা বই ই ২৫০০০ কপি সেল... বাকিগুলো???
আমি বাক্য হারা এবং একই সাথে কিছুটা ঈর্ষান্বিত।
লিখে বাকি লেখকদের পেট চলে কিভাবে সেই চিন্তা করতে করতে আমি টায়ার্ড হইয়া গেলাম। তোমরা সকলে এইটা নিয়া চিন্তা কর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


