somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাইল শেয়ারিং, সিঙ্ক্রোনাইজিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! (আমড়া কাঠের ঢেকির পোস্ট এর কপি পেস্ট)

০৯ ই মার্চ, ২০১১ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমড়া কাঠের ঢেকির পোস্টের কপি-পেস্ট। শুধু আমার রেফারাল লিংক ব্যবহার করা হয়েছে।

ফাইল আপলোড নিয়ে সবারই কম বেশি ঝামেলা পোহাতে হয়। ব্রাউজারে ঢুকে ফাইল শেয়ারিং সাইটে যাও, ফাইল ব্রাউজ কর, ক্যাপচা ট্যাপচার ঝামেলা মিটিয়ে পরে তবে ফাইল আপলোড। অনেক সাইটেই আবার "ফোল্ডার" আপলোড করতে দেয়না, ফোল্ডার আপলোডটা আবার কি! মানে একটা ফোল্ডারে যত কিছু আছে সব ধুমায়ে আপলোড করা। অনেকে আবার ফাইলের সাইজের ওপর রেস্ট্রিকশন বেধে দেয়, এতো মেগাবাইট লিমিটের ওপরে ফাইল আপলোড করা যাবে না, ওমুক দিন ফাইলটা কেউ ডাউনলোড না করলে ডিলিট মারা হবে, ইত্যাদি ইত্যাদি।


ফাইল আপলোড তো গেলো, এবার আসি ব্যাকআপ প্রসঙ্গে - শান্তিমত ফাইল পত্র ব্যাকআপ রাখার কয়টা সার্ভিস এর নাম জানেন? বাজি ধরি একটাও না - আর যদি থেকেও থাকে, তারা কি আপনাকে বিন্দুমাত্র জ্বালাতন না করে আপনার নির্দিষ্ট ফোল্ডার এর সব কন্টেন্ট অটোমেটিকভাবে সিংক্রোনাইজ করে? মানে আপনি যদি কোন ফাইল/ফোল্ডারে বিন্দুমাত্র পরিবর্তন আনেন, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবেই অনলাইনে সবকিছু আপনার হার্ডিস্কের মতই হুবুহু একটা কপি করে রেখে দেবে? সেটা আপনি আবার অন্যদের সাথে শেয়ার ও করতে পারবেন ! অন্যরা যদি আপ্নাকে কোন ফোল্ডার এক্সেস করার পার্মিশন দেয়, সেই ফোল্ডার টার হুবুহু একটা কপি আপ্নার কম্পিউটারে তৈরি হয়ে যাবে!


ব্রাউজারে গিয়ে ফাইল আপলোড এর ঝক্কি আর নাই - পিসিতে বসেই নরমালি কোন ফোল্ডারে ফাইল কপি পেস্ট করবেন, ড্রপবক্সের সার্ভারে অটো সব আপলোড হয়ে যাবে। আবার যাদের আপনি ওই ফোল্ডারটা শেয়ার করার অনুমতি দিয়েছেন, তাদের পিসিতেও অটো নতুন ফাইল পত্র গুলো ডাউনলোড হয়ে যাবে!

এতো জট্টিল সব সুবিধা নিয়েই এসেছে ড্রপবক্স

http://db.tt/R5u0vPN লিঙ্কটা কপি করে পেস্ট করুন ব্রাউজার এ। ইতোমধ্যে অনেকেই এটি সম্পর্কে জানেন। যারা জানেন না, তারা আজই ট্রায়াল দিন এপ্লিকেশনটা ইনস্টল করে। আপনার গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ, ফাইল পত্র অন্যদের সাথে শেয়ারের জন্য এর বিকল্প আমি দেখি নাই। ও আচ্ছা, এটি ফ্রি অবশ্যই! আর উইন্ডোজ-লিনাক্স-ম্যাক সবকিছুতেই চলে।

স্পেস কত?

হ্যা, এই ব্যাপারে প্রথম আমরা একটু রেস্ট্রিকশনের গন্ধ পাচ্ছি। সাইনআপ করলে আপনি পাবেন মাত্র ২ জিবি স্পেস। তবে সেটা বাড়িয়ে 16 জিবি পর্যন্ত করে নেয়া যায়, একটু খাটাখাটনি করতে হবে। সেটা হল - অন্যদের ড্রপবক্স সম্পর্কে জানানো। এতো কিছু ফ্রি আর আরামে পাওয়ার পর এই সামান্য কষ্ট করতে নিশ্চয়ই কারো আপত্তি নেই- এক্সট্রা 14 জিবি স্পেস পেতে! যেই কাজটাই আমি করছি এই পোস্টে আমার পোস্টে দেয়া লিংক টা ব্যবহার করে আপনি ড্রপবক্সের জগতে প্রবেশ করলে আমি পাব এক্সট্রা ২৫০ মেগাবাইট স্পেস আর আপনিও পাবেন অতিরিক্ত ২৫০ মেগাবাইট স্পেস! ড্রপবক্স রক্স!

একবার সাইনআপ করা হলে আপনিও একটি রেফারেল লিংক পাবেন - যেটি অন্যদের দিয়ে আপনিও ড্রপবক্সের কাছ থেকে এক্সট্রা স্পেস বাগিয়ে নিতে পারবেন

তো আজই শুরু হোক ড্রপবক্সের দুনিয়ায় পদার্পন!

মুল লেখাঃ (আমড়া কাঠের ঢেকি - সামু)
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১১ রাত ১২:০২
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×