যারা মাসুদ রানার ভক্ত, তারা অবশ্যই পড়েছেন অগ্নি-পুরুষ বইটি। যারা সেটাও পড়েন নি, তারা হয়ত পড়েছেন হুমায়ুন আহমেদের অমানুষ বইটি। দুটি বইই একই কাহিনীর ছায়া অবলম্বনে রচনা করা হয়েছে।

সেই কাহিনী নিয়ে বেশ কয়েক বছর আগে ড্যানজেল ওয়াশিংটন এর অভিনয়ে আসে মুভি ম্যান অন ফায়ার।
বইটির সাথে পুরো মিলে যায় না। তারপরেও বেশ আগ্রহ নিয়েই দেখে গেছি। ড্যানজেল ওয়াশিংটন এর সাবলীল অভিনয় কিছুটা বিশ্বাসই করিয়ে ফেলেছিল আমাকে, মাসুদ রানার চিত্রায়ান বোধহয এভাবেই হওয়া উচিৎ।
কাহিনী কি বলার দরকার আছে? যারা বইটি পড়েন নি, তারা সরাসরি সিনেমাটায় চলে যান। যারা পড়েছেন তারা একটু নড়েচড়ে বসে কিছুটা অস্বস্তি নিয়ে মুভিটা দেখতে বসে যান।
অস্বস্তি কেন?
বইটি ভীষন ভাল হয়েছিল। মুভিটা দেখতে যাবার সময় যে অস্বস্তিটা, ভয়টা মনে কাজ করেছে তা হল, মুভিটা দেখে আবার বমি করতে ইচ্ছা করবে না তো?
কারন এরকম বহু ভাল কাহিনীকে স্রেফ রেপ করে ছেড়ে দিয়েছে হলিউডের মহাজ্ঞানী পরিচালকেরা!

তবে শেষ পর্যন্ত দেখে স্বীকার করলাম, বেশি খারাপ করে নাই। সিনেমার বাস্তবতায় যেটুকু তুলে ধরা সম্ভব, সেটা তারা চেষ্টা করেছে। কিছুটা হয়ত পেরেছেও।
এখন আপনারা যারা দেখেছেন, তারা ভাল-মন্দ নিয়ে কমেন্ট দিন, যারা দেখেননি, তারা মুভিটা ডাউনলোডাইতে বসে যান।
টরেন্ট লিংক
মিডিয়া ফায়ার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


