যখন মুভিটার ডিভিডিটা হাতে পাই, উপরে নাম দেখি জিম ক্যরি। একটু মেজাজটা খারাপ হয়ে যায়। কারন তখন ঠিক জিম ক্যারির উল্টাপাল্টা কাজ-কারবার দেখার মুড ছিল না। কিন্তু হাতের কাছে আর কিছু না পেয়ে সেটাই দেখতে বসে যাই।

কিন্তু বিশ মিনিট পার না হতেই বুঝলাম, জিম ক্যরি একটা অন্যরকম মুভিতে অভিনয় করেছে। পুরোটা দেখা শেষ করে ওঠার পরে মনে হল, জিম ক্যরি যদি সারাজীবনে একটা মাত্র সিরিয়াস মুভিতে সিরিয়াস অভিনয় করে থাকে, সেটা এটা। তবে এটা সত্যি আমি তার সবগুলো মুভি দেখি নাই। তাই এই মন্তব্যটা সম্ভবত ঠিক হল না।
মুভিটার সময়কাল আমেরিকা-রাশিয়া কোল্ড ওয়ার এর সময়কার। জিম ক্যরি একজন মুভি লাইনের লোক। কাজ করে সম্ভবত স্ক্রীপ্ট অথবা স্টোরি লাইন তৈরি করার। বেশ একটা নামী দামী অবস্থান আছে তার এই দুনিয়ায়। হঠাৎ বিনা মেঘে বজ্রপাত এর মত খবর আসে, তাকে খোজা হচ্ছে রাশান এজেন্ট সন্দেহ করে।
এই খবর ছড়িয়ে পড়ার পরে, এক এক করে তার বন্ধুরা কেটে পড়তে থাকে তার পাশ থেকে। যে স্টুডিওতে সে কাজ করে, সেখান থেকে তাকে জানিয়ে দেয়া হয়, তোমাকে আর রাখা সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে।
সবার কাছ থেকে এভাবে ধাক্কা খেয়ে জিম ক্যরি গাড়ি নিয়ে বের হযে পড়ে উদ্দেশ্যহীনভাবে। শহর থেকে বেশ অনেকটা দুরে এক ব্রীজ এর মাঝে সে একসিডেন্ট ঘটিয়ে বসে এবং ফলাফল হল গাড়ি সহ নদীতে।
তার জ্ঞান ফেরে কোন এক শহরের ধারে, নদীর তীরে। ক্লান্ত বিদ্ধস্ত শরীরে সে যাবার সিদ্ধান্ত নেয় শহরে যাবার। তারপর থেকে ঘটতে থাকে আশ্চর্য রকম মর্মস্পর্শী কিছু ঘটনা।
ক্যরি আবিস্কার করে, তার কোন রকম স্মৃতি নেই। সে কে, তার কি পরিচয়... সব ফাকা। এরপরে কাহিনী যেভাবে এগিয়ে যায়, তা সত্যিই অদ্ভুৎ...
মুভিটা দেখে মনে হয়েছে, জিম ক্যরি এতটা মনোযোগ দিয়ে, এতটা প্রান দিয়ে বুঝি আর কোন মুভিতেই অভিনয় করেনি। বিশেষ করে মুভির শেষ দিকে কিছু দৃশ্যে.. অদ্ভুত...
মুভিটা দেখার অনুরোধ থাকলো।
মিডিয়াফায়ার লিংক
Click This Link
টরেন্ট লিংক
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



