somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি: ইউ ডোন্ট মেস উইথ জোহান

২৫ শে জুলাই, ২০১১ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এডাম স্যান্ডলার এবং রব স্নেইডার এর করা আরেক বেশ মজার একটি মুভি হল ইউ ডোন্ট মেস উইথ জোহান। এই মুভিটিতে এডাম স্যান্ডলার অভিনয় করেছে এক ইজরাইলি সুপার স্পাই জোহান এর ভুমিকায়। আর রব স্নেইডারের ভুমিকা হল প্যলেস্টানী এক সাধারন মানুষ।



জোহান তো সুপার স্পাই, সুপার স্পাই মানে সুপার স্পাই। সে পারে না এমন কাজ নাই। একটার পর একটা সুপার কাজ করে প্যালেস্টাইনীদের বারোটা বাজাচ্ছে। সে কি তার পাওয়ার, কি তার কাজের ভঙ্গি.!.!.! তাকিযে থাকবার মত....

স্পাই এর কাজে অত্যন্ত সফল, জাতীয় বীর জোহান কে নিয়ে সবাই গর্বিত। তার বাবা-মা এরকম একজন সন্তান এর বাপ-মা হতে পেরে গর্বিত। কিন্তু জোহান সুখী নয়। তার এই সব কাজ ভাল লাগে না, তার দিল পড়ে আছে অন্য এক জায়গায়।

সে হতে চায় একজন হেয়ার স্টাইলিস্ট!!!

সে চেষ্টা করেছে স্পাই লাইফ থেকে সরে আসতে, কিন্তু তাকে আসতে দেয়া হয়নি। সুতরাং রাতের বেলা বিখ্যাত হেয়ার স্টাইলিস্টদের বই বুকে জড়িয়ে চোখের পানি ফেলে দিন কাটে তার।

এদিকে কিন্তু প্যালেস্টাইনীদেরও আছে একজন সুপার স্পাই। তার কোডনেম হল ফ্যান্টম। এক মিশনে গিয়ে ফ্যন্টম এর সাথে যুদ্ধ লাগে জোহানের এবং হঠাৎ করে নিজের লাইফটাকে অন্যরকম করে ফেলবার একটা উপায় দেখতে পায় জোহান। যুদ্ধে হার মেনে নেয়, এরকম একটা ব্যবস্থা করে, যেন সবার ধারনা হয়, ফ্যন্টম এর সাথে যুদ্ধে তার মৃত্যু হয়েছে, এর পর চলে আসে নিউ ইয়র্কে, একজন হেয়ার স্টাইলিস্ট হতে।

তার হেয়ার স্টাইলিস্ট হবার ঘটনা এবং সাথে ঘটা নানা রকম মজার মজার ঘনা নিয়ে এই মুভিটা। তবে মজাগু্যেলা বেশিরভাগ সময়ই হাল্কা পাতলা ১৮+, সুদরাং যারা দেখবেন, নিজের দায়িত্বে দেখবেন।

এই মুভির একটা জায়গায় গিয়ে চমৎকার একটা কথা বলা হয়েছে। একটা পর্য্যায়ে জোহান হতাশ হযে গিয়ে অন্য কোন ধান্দা করে পেট চালাবার চিন্তা করে। এরকম সময়ে তার এব বন্ধু আরেক বন্ধু কে দেখিয়ে বলে, "দেথ জোহান, ঐ যে দেখছ ওকে, সে আমেরিকায় এসেছিল একজন ব্যান্ড তারকা হবার জন্য। কিন্তু মাঝপথে পেটের ধান্দা করতে গিয়ে সে মনে করেছে, আগে নিজেকে একটু স্থির করে নেই, তারপরে আবার ব্যান্ড তারকা হবার চেষ্টা করা যাবে। সে কাজ নেয় এক ইলেকট্রনিক্স প্রোডাক্ট স্টোরে, এবং ১০ বছর পরেও দেখ, সে ঐ একই জায়গায় পড়ে আছে। তার আর ব্যান্ড তারকা হওয়া হয়নি। সে ঐ খান থেকেও উপরে উঠতে পারেনি, কারন তার মন ব্যান্ড তারকা হবার স্বপ্নে বিভর ছিল। সে না হতে পেরেছে সফল কর্মী হতে, না পেরেছে ব্যান্ড তারকা হতে। "

এই জায়গায় গিয়ে একমত হতেই হবে, স্বপ্ন যদি থাকে, তবে সেটার জন্য সবোর্চ্চ ফাইটই দেয়া উচিত, যতক্ষন না একটা ফলাফল মিলছে....

যাই হোক, মুভিটা দেখে চরম মজা পেয়েছি। নানা রকম কান্ড কারখানা করে মানুষ হাসাবার চেষ্টা করেছে পরিচালক। অনেকগুলো যায়গায় সফলও হয়েছে।

দেখবার আমন্ত্রন থাকলো। আবার বলে নিই, এখঅনে টুকটাক ১৮+ বিষয় আছে। সুতরাং নিজের দায়িত্বে দেখবেন।

আমি একটা ব্লগ টাইপ সাইট ডেভলপ করছি। আমার সব লেখা, নিয়মিত মুভি রিভিউ, গেম রিভিউ, টেক বিষয়ক লেখা এবং টুকটাক এটা সেটা... একটু ঘুরে আসবেন প্লিজ সময় পেলে।

এটার একটা ফেসবুক পেজও আছে। যদি ভাল লাগে, এই সাইট থেখে প্রতিদিন সাইট আপডেট পেতে চান, পেজটিতে লাইক দিন।

ডাউনলোড লিংক

মিডিয়া ফায়ার

লিংক ১

লিংক ২
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১১ রাত ৯:২৮
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×