আমার প্রিয় পোস্ট

ভালো লাগে জোছনা রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে.... :)

সেরা পাঁচ ফ্রি এন্টি ভাইরাস সফটওয়ার

২২ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৩৫

শেয়ারঃ
0 0 0

আমার প্রথম ব্লগ হিসেবে আমি এমন কিছু নিয়ে লিখতে চাচ্ছিলাম যা অনেকের কাজে আসতে পারে। তখন মনে পড়লো পাঠকদের সবচেয়ে বড় মিল হল সবাই কম্পিউটার ব্যবহার করে। Windows ব্যবহারকারীদের সবচেয়ে বড় সমস্যা ভাইরাস-এর সাথে যুদ্ধের কিছু কলাকৌশল নিয়ে কথা বলা যাক।
এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের সবসময় মনে রাখতে হবে তা হল: চুরি করা ওইন্ডোজ ব্যবহার করা খুব একটা ভয়ন্কর নাও হতে পারে (আমি পরামর্শ দিব ওরিজিনাল ভার্শন ব্যবহার করার জন্য- কিছুদিন পর পর নতুন নতুন সমস্যা থেকে বাঁচা যায়।), কিন্তু পাড়ার মোড়ের ৩০-২০০ টাকার চুরি করা এন্টি ভাইরাস সফট্ওয়ার ব্যব হার করার মত ঝুকিপূর্ণ কাজ আর দ্বিতী্য়টি নেই।
একটা ছোট উদাহরন না দিয়েই পারছিনা। ধরেন কোনো ভাবে আপনি একটি বাড়ির মালিক হলেন - বৈধ অথবা অবৈধ উপায়ে। খুব একটা গুরুত্বপূর্ণ না যদি পুলিশ অথবা র‌্যাব এসে না ধরে। কিন্তু আপনার বাড়ির দারওয়ান যদি হয় এমন কেউ যার বিরুদ্ধে অনেক অপরাধের রেকর্ড আছে, আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না।
হতে পারে আপনার কম্পিউটারে দুনিয়ার সেরা এন্টি ভাইরাস প্রোগ্রামটি আছে (ম্যাক আফি অথবা নরটন), কিন্তু চুরি করা কপি, আপনার কম্পিউটারটি তাহলে অরক্ষিত। আসুন আলোচনা করা যাক এমন কিছু এন্টি ভাইরাস প্রোগ্রাম নিয়ে যা বিনামূল্যে বা প্রায় বিনামূল্যে পাওয়া যাবে।
সম্প্রতি lifehacker নামে একটি ওয়েব সাইট প্রকাশ করেছে ব্যবহারকারীদের ভোটে নির্বাচিত সেরা পাঁচটি এন্টি ভাইরাস সফটওয়ার-এর নাম।
এদের নাম, ওয়েব ঠিকানা, আর কিছু তথ্য যোগ করলাম।

১. [su=http://free.grisoft.com/] এ ভি জি এন্টি ভাইরাস (ফ্রিওয়ার এবং শেয়ার ওয়ার) (৩১% ভোট)
আমার ব্যক্তিগত প্রিয়। নিজে এটাই ব্যবহার করছি অনেকদিন ধরেই। বেশ সন্তুষ্ট আমি ব্যবহার করে।

২. [su=http://www.eset.com/] ই এস ই টি নোড ৩২ (শেয়ার ওয়ার) (২২.৭% ভোট)
ঘরের ব্যবহারকারীদের জন্য ৪০$/বছর (২৮০০ টাকা/বছর)

৩. [su=http://www.avast.com/] এভাস্ট এন্টি ভাইরাস (ফ্রিওয়ার এবং শেয়ার ওয়ার) (১৬% ভোট)

৪. [su=http://usa.kaspersky.com/] কাস্পেরেস্কি এনটি ভাইরাস (শেয়ার ওয়ার) (১৫.৫% ভোট)
৬০$ (৪২০০ টাকা) প্রতি লাইসেন্সের জন্য।

৫. [su=http://www.avira.com/en/pages/index.php] এভিরা এন্টি ভাইর (ফ্রিওয়ার এবং শেয়ার ওয়ার) (৭.৬% ভোট)

বিশেষ দ্র:
১. ফ্রি ওয়ার: পুরো বানিজ্যিক ভার্সন নয়, তবে মূল সফটওয়ারটি ফ্রি। এবং কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়। যত খুশি ব্যবহার করতে পারেন।
২. শেয়ার ওয়ার: পুরো বানিজ্যিক ভার্সন- তবে নির্দিষ্ট সময়ের জন্য। তারপর ব্যবহার করতে চাইলে কিনতে হবে।
৩. এখনও কোন ভাল ফ্রি সফট্ওয়ার (ওপেন সোর্স) এন্টি ভাইরাস প্রোগ্রাম নেই ওইন্ডোজের জন্য। লিনাক্স -এর জন্য বেশ কিছু ভাল এন্টি ভাইরাস প্রোগ্রাম রয়েছে। সত্যি বলতে, লিনাক্স-এর ভাইরাস নেই বললেই চলে। ইচ্ছা থাকলে [su=http://www.ubuntu.com/getubuntu/download]উবুন্তু ব্যবহার করতে পারেন- যা খুব সহজে ব্যবহার করা যায়

** লিন্ক কিভাবে ব্যবহার করতে হয়, তা আমার কাছে এখনও পরিষ্কার নয়।

 

সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৫
দ্রগবা বলেছেন: হুমম। ভালো পোস্ট। আমি যে ক্রাক করা নরটন ইন্টারনেট সিকিউরিটি ইউজ করি। প্রবলেম এখনও হয় নাইক্কা। কি করা যায়?
২৩ শে জুলাই, ২০০৮ ভোর ৪:২০

লেখক বলেছেন: আপনি কি নিয়মিত আপডেট করতে পারছেন? আপডেট করতে না পারলে এন্টি ভাইরাস প্রোগ্রাম থাকা আর না থাকা এক কথা। যতদিন আপডেট করতে পারেন, চালিয়ে যান।

২. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ১:১৫
প্রচেত্য বলেছেন: আপনার কথামত এভিজি নামাচ্ছি
৩. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৩৫
দ্রগবা বলেছেন: সঠিক বলেছেন। আপডেট করতে পারলে যে কোনো এন্টিভাইরাসই ভালো কাজ করে। আমি রেগুলার আপডেট করি।
৪. ২৮ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:০১
প্রিয়তি বলেছেন: ভাল পোষ্ট। আমার কাজে আসবে। প্রিয় তে রাখলাম।
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ১০ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৮
আজনবী বলেছেন: "কালোমেয়ে" চরিত্রটি বেশ ইন্টারেষ্টিং। সবকিছু সাবধানে হ্যান্ডেল করা বুদ্ধিমানের কাজ।
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩০

লেখক বলেছেন: দু:খিত জনাব। বুঝলাম না।

৬. ১০ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৩
কেএসআমীন বলেছেন: আমিও রাখলাম... ধন্যবাদ
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ২:৩১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৭. ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৪৩
মজার মানুষ বলেছেন: কাস্পেরেস্কি ফ্রি????

 

মোট সময় লেগেছে ১.০৮১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লেখক কর্তৃক সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত। (অন্যথায় লেখার মধ্যে বলা থাকলে)।
মেইল যোগাযোগ: ac@tanjir.net
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই