আমি তড়িৎ প্রকৌশল বিভাগে চতুর্থ বছরের ছাত্র। নেশা অনেক কিছুই। আস্তে আস্তে হবে জানা।

আমাদের বেঁচে থাকা

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৭

শেয়ার করুন:                   Facebook

যন্ত্রময় এক যন্ত্রনার মাঝে
আমরা সবাই যেন আজ বেঁচে আছি।
শুধু বেঁচে নয়, কথা বলছি,
গল্প কবিতা প্রবন্ধ সবই হচ্ছে লেখা।
জীবনকে ভালবেসেই ত এই বেঁচে থাকা।

অদ্ভুত আনন্দে আমরা মেতে আছি-
যে আনন্দ যেন ঠিক আনন্দ নয়
প্রাণ খুলে হাসতে পারার স্বাধীনতা নয়
তা নয় যেন জীবনের কাছা কাছি-
এ এক পুতুল খেলা - মিছে মিছি।

অনুভূতি গুলোও কেমন ফিকে হয়ে আসে
রক্ত মাংসের এই শরীরে আর কত সইবে!
আমরা আজ হাসতে পারি
চারদিকের সহস্র মানুষের আর্তনাদ উপেক্ষা করে
আমি বেঁচে আছি, তাই দম নেই বুক ভরে।

 

 

  • ০ টি মন্তব্য
  • ৩৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

 

 

comment by:
স্বপ্ন দেখে যাই স্বপ্ন দেখার নিয়মে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২০২১