আমার প্রিয় পোস্ট
- যাদের গীটারের তারে বিশ্ব দোলে (লেজেন্ডারী গীটারিস্টদের কথা,সাথে তাদের মাথা পাগল করা সলোগুলোর ডাউনলোড লিংক) - জন রাসেল
- একজন ফালতু ইন্জিনিয়ারের আত্বকাহিনী। একমাত্র ছেলেকে নিয়ে বাবা-মায়ের স্বপ্নে কুড়াল মারার কাহিনী ও বটে। - হলুদ কার্ড
- আব্বু আব্বা আর বাবা................যারা কেউই আমার পিতা হতে পারেনি। - নািজয়া
- " আমার দেখা সেরা ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি " - নাফিজ মুনতাসির
- ৩টি আর্টিস্টিক হলিউডি মুভি [পর্ব-১] - স্নিগ
- কে কে মনিটর কিনতে চান? - জর্জিস
- এক সময়ের টিনএজারদের মধ্যে ব্যাপক জনপ্রিয় দুটি গান (নষ্টালজিক পোষ্ট) - যোগী
- ভাষা আন্দোলনের কালপঞ্জি - াহো
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- ফিরে দেখা ২০০৯ : টেকটিউনস, মুক্তাঙ্গন, গ্লোবাল ভয়েসেস, এভারগ্রিন, নগরবালক, না বলা কথা ও অন্যান্য - ফিউশন ফাইভ
- ইন্টারনেট থেকে ফ্রি এস.এম.এস.... বিশ্বের যেকোন প্রান্তে, যেকোন সেল ফোনে... সম্পূর্ন ফ্রি... আনলিমিটেড।কোন রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়াই। পুরা জসিলা। - নিশ্চুপ নিরবতা
- ক্ষরণ (প্রথম পর্ব) - ইফতেখার.আমিন
- ব্যাপক মেটাল ক্লাসিফিকেশন আর তদ অনুযায়ী ডাউনলোড লিংক- রোজারমধ্যে মেটালগানের বস হইয়া যান সবাই- শেষ পর্ব! - উদাসী স্বপ্ন
- উবুন্টু নিয়ে একটি সন্ধা, কিছু চমৎকার মানুষ, আর ...জানালার বাইরের দুনিয়ার কথা। - ...অসমাপ্ত
- টিউটোরিয়াল - কিভাবে হবেন ব্লগীয় হিটম্যান
- নাফিস ইফতেখার
- Rain Sound By Clapping - মে ঘ দূ ত
- আবারো জুক্স
(১৮+ উপাদান আছে)
- জানজাবিদ
- আজ আমি কোথাও যাবনা, সভ্য জগতে আজ শুধুই অন্ধকার। - নরাধম
- অনলাইনে সিনেমা দেখার অসাধারণ তিনটি সাইট - ত্রিকাল
- বই পড়ার আপডেট (আগষ্ট ২০০৯) - জানজাবিদ
- প্রিয় কবিতাঃ কাজী নজরুল ইসলাম - জলপাই দেশি
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- আমার পড়া একুশটি ভালো বাঙলা-উপন্যাসের তালিকা-১ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- অনলাইন ফ্রিল্যান্স আউটসোর্সিং৷ - মনির মুনতাহা
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- ছায়া মানবী - নাদান
- নবীনদের জন্য - নাদান
- আমার নাকি নীতি নাই - ক্যামেরাম্যান
ফ্রি মানে মাগনা না- ফ্রি মানে স্বাধীনতা : ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়ার-
১৬ ই জুন, ২০০৯ রাত ১২:১২
অনেকদিন ধরেই ফ্রি এবং মুক্ত সফটওয়ার-এর কথা লিখব ভাবছিলাম। শুরুতেই বলে নেই লেখাটি একেবারেই সাধারণ ব্যবহার কারীদের জন্য লেখা। আমি জানি এই ব্লগে অনেক বোদ্ধা মানুষজন আছেন। কিছু ভুল ভাল বললে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ফোস কি?:
এক কথায় ফোস মানে ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়ার। এটার ২-টা গুরুত্বপূর্ণ দিক আছে: ১) ফ্রি ২) ওপেন সোর্স। আসুন কোনটার তাৎপর্য কি জানা যাক:
২) ওপেন সোর্স:
উল্টা দিক থেকে শুরু করলাম। ওপেন সোর্স মানে হল ঐ সফটওয়ার-টা বানাতে যা যা কোড লিখা হয়েছিল, সফটওয়ারটা সেসব কোডসহ আসে। শুনলে মনে হবে আমি অত কোড ফোড বুঝিনা। ওপেন সোর্স হলে আমার কি? হুমম। কথায় যুক্তি আছে। তবে একটা কিন্তু আছে! আপনার অনেক লাভ আছে- কিভাবে?
ওপেন সোর্স সফটওয়ার গুলোর সবচেয়ে বড় ব্যবহারকারী হল কর্পোরেট কোম্পানীগুলো এবং কম্পুটার পড়া ছেলেমেয়েরা। এটা অনেকটা সাইন্স-এর থিওরির মত। কোন সমস্যার সমাধা করতে পারছে না কেউ, ওপেন সোর্স কোড ডাউনলোড করে খুলে দেখল অন্যরা কিভাবে সেটা করছে। অথবা কোনো কিছু ঠিক যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছেনা, কোড খুলে নিজের ইচ্ছামত চেন্জ করে নিলাম। সাধারণ সফটওয়ারে নিজের ইচ্ছামত যেকোনো কিছু পরিবর্তন করা যায়না।
আমার সুবিধাটা কোথায়? খেয়াল করে দেখুন- নানা প্রয়োজনে কত হাজার হাজার মানুষ এই কোড গুলো ঘাটাচ্ছে- তাই কেউ দুষ্টবুদ্ধি করে ভিতরে আপনার উপর খবরদারী করার মত কিছু ঢুকিয়ে দিতে পারবেনা। (কারণ কোড রিভিও করে অনেক মানুষ) অনেক বড় বড় কোম্পানী এ অন্যায় কাজ করেছে তাদের কমার্শিয়াল অথবা ক্লোজড সোর্স ফ্রি সফটওয়ারে - মাইক্রোসফট, সনি, এপল, রিয়েল - কেউ বাদ নেই এধরণের অপরাধ থেকে। পরে কোর্ট-এর ঝারি খেয়ে তারা সেগুলা বাদ দিয়েছে। ওপেন সোর্স-এ ধরণের কোনো ঝামেলা নেই। নিশ্চিন্তে আপনার কাজ করতে পারেন কারো খবরদারি ছাড়া।
বলা হয়ে থাকে ওপেন সোর্স সফটওয়ার গুলো সবচেয়ে সিকিউরড। এক। সহজে কেউ হ্যাক করতে পারবেনা। দুই। কোনো কারণে কোনো সমস্যা পাওয়া গেলে ১-২ দিনের মধ্যে (কখনও কয়েক ঘন্টার মধ্যে) তার সমাধান বের হয়ে যায়।
তাহলে কি কি সুবিধা পেলেন ওপেন সোর্স থেকে?
ক। কোনো কোম্পানীর বলির পাঠা হতে হবেনা।
খ। নিরাপদভাবে কম্পিউটার ব্যবহার করতে পারছেন।
১। ফ্রি:
হুমম... এটা মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অনেকের কাছে। এটার মানে নিয়েও রয়েছে অনেক রকমের বিভ্রান্তি। ফ্রির আভিধানিক অর্থ ২-টাই হয়: ক) বিনামূল্য অথবা মাগনা খ) স্বাধীনতা। দুইটাই সত্য। দেখি কিভাবে:
ক) বিনামূল্য:
> সাধারণত আপনাকে কোনো টাকা দিতে হয়না; এর চেয়ে পরিস্কার করে বলা বোধ হয় সম্ভব না।
খ) স্বাধীনতা:
> ফোস সফটওয়ার তার ব্যবহারকারীদের উপর কিছু চাপিয়ে দিবেনা। ব্যবহারকারীদের পূর্ণ স্বাধীনতা থাকবে তাদের যা খুশি তা করার। ক্রাক করেন আর যাই করেন- সব লিগাল। (যদিও ক্রাক করার কোনো দরকার নাই।) এমনকি অনেক সফটওয়ার চাইলে আপনি কিছু পরিবর্তন করে নিজের ইচ্ছামত নাম দিয়ে আরেকজনের কাছে বিক্রিও করতে পারেন। তবে অবশ্যই লাইসেন্স-এর কথামত।
একেকজনের কাছে একেকটা গুরুত্বপূর্ণ। কেউ কেউ ফ্রি ব্যাপারটাকে বেশি উপভোগ করেন, কেউ স্বাধীনতা। আমার কাছে স্বাধীনতা। কেন বলি।
একটু আগেই বলছিলাম অনেক বড় বড় কোম্পানী খবরদারী করার মত অন্যায় কাজ করেছে এবং করছে। সবচেয়ে যন্ত্রনা দায়ক ছিল রিয়েল প্লেয়ার। রিয়েল প্লেয়ার ফ্রি সবাই জানেন। কিন্তু ক্লোজড সোর্স। তাই মার্কেটে আসার পর অনেকে সরল বিশ্বাসে ফ্রি খেতে ডাউনলোড করে। কয়েক বছর আগে, একটা রিলিজে রিয়েল কিছু স্পাই ওয়ার ঢুকিয়ে দিল- দেখতে ব্যবহারকারীরা কি কি করে। তারপর এটা নিয়ে অনেক হৈ চৈ হল। কিন্তু কারো কাছে স্পাই ওয়ার রিমুভ করার স্বাধীনতা ছিলনা। শেষ পর্যন্ত সাধারণ মানুষ ভুগল কোর্ট নাক গলানোর আগ পর্যন্ত। একারণেই আমার চাই স্বাধীনতা।
ফোস-এর কিছু ইতিকথা:
ফোস আসলো কি করে? সেটা বোধ হয় অনেক লম্বা ইতিহাস। সহজ করে বলার জন্য; কিছু সফটওয়ার পন্ডিত এবং ছাত্র-ছাত্রী কম্পিউটারের প্রথম যুগে ('৭০-'৮০-র দিকে) তাদের কাজের সুবিধার জন্য যেসব ছোট ছোট সফটওয়ার লিখেছিল তা একজন আরেকজনের সাথে বিনিময় করত; অনেকটা আমরা যেভাবে আমাদের নোট শেয়ার করি সেভাবে। তারপর সেই নোট আবার আরেকজন ইমপ্রুভ করতে লাগল। ইন্টারনেট-এর কারণে এই শেয়ার করাটা অনেক সহজ হয়ে গেল। অনেক অনেক মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করা শুরু করল। একসময়ে দেখা গেল বিশাল বড় কমিউনিটি হয়ে গেছে এদের। আর এরকম সফটওয়ার এখন হাজার-এর উপর। কিছু কিছু এতটাই শক্তিশালী হয়ে উঠল যে কোনো বাণিজ্যিক সফটওয়ার তাদের ধারে কাছে আসতে পারলোনা। ফায়ারফক্স ব্রাউজার- এরকম একটি সফটওয়ার (একটা বাচ্চা ছেলে তার ইন্টারনেট-এক বন্ধুর সাথে সামার প্রজেক্ট হিসেবে ফায়ারফক্স শুরু করেছিল)। আর যত ওয়েবসাইটে যান; তার বেশিরভাগ-ই চলে এপাচে নামে একটা ফোস সার্ভারে। বিশ্বের যত সুপার কম্পুটার আছে, তার ৮০%-এর উপরের কম্পিউটার ব্যবহার করে লিনাক্স- যা ফোস-এর একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট। অনেক কোম্পানী আবার তাদের কমার্শিয়াল সফটওয়ার পরে ফোস করে দিয়েছে। যেমন সান-এর স্টার অফিস- পরে ওপেনঅফিস ডট অরগ।
এখন উবুন্তু নামে একটি প্রজেক্ট ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। সাউথ আফ্রিকার এক পাগলা ধনী মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে দিচ্ছে উবুন্তুর কাজ করার জন্য। অনেকেই ধারণা করছে মাইক্রোসফট তার বিজনেস-এর মডেল পরিবর্তন না করলে উবুন্তু উইন্ডোজ-এর মার্কেট নিয়ে নিবে। বাংলাদেশে জোড়ে সোড়েই উবুন্তুর প্রচারণা চলছে।
এরকম গল্প বলে শেষ করা যাবেনা! কিন্তু কারা করে এসব? কেন করে?
আগে বলেছি; কর্পোরেট-রা আর কম্পুটার পড়া ছেলেমেয়েরা বেশি অংশগ্রহণ করে এসব কাজে। সম্প্রতি দেখা যাচ্ছে অন্যান্য সাবজেক্ট-এর ছেলেমেয়েরাও অনেক কাজ করে।
কেন করে? এটা একটু জটিল। একেকজনের কারণ একেক। কর্পোরেটগুলো ওপেন সোর্স-এ আসা শুরু করেছে সম্প্রতি। কারণ হল ওপেন সোর্স সফটওয়ারগুলো এখন অনেক ভাল; আর কিছু বড় সড় লোকজন এই কমিউনিটি থেকেই আসা। এখন অর্থনৈতিক মন্দার কারণে অনেকেই খরচ কমানোর জন্য ফোস ব্যবহার করে।
ছাত্র ছাত্রীরা অনেকেই ফোস দর্শন (ফোস ফিলোসফি)-তে বিশ্বাস করে। কেউ কেউ বায়ো ডাটা বাড়ানোর জন্য। কেউ আবার টাকা আয় করার জন্য (কিছু ফোস সফটওয়ার কিন্তু টাকা আয় করার ভাল উৎস- এর উপর আরেকদিন আরেকটা পোস্ট লেখার ইচ্ছা রইল)।
আপনি নন ট্যাকনিকেল হিসেবে কেন ফোস সফটওয়ার ব্যবহার করবেন? সব কারণ আমার মাথায় আসছেনা। এই মুহূর্তে যা মনে পড়ছে:
১। কারণ এসব সফটওয়ার ফ্রি।
২। এদের সাপোর্ট অসাধারণ। বাংলাদেশে বেশ কিছু সাপোর্ট মেইলিং লিস্ট, ফোরাম আছে যেখানে কয়েক ঘন্টার মধ্যে কেউ না কেউ আপনাকে সাহায্য করবে। অনেকে ফ্রি আপনাকে ফোন অথবা সামনে এসে ঠিক করে দিয়ে যাবে (আপনাকে না চিনলেও!)
৩। ইলিগাল সফটওয়ার চালানোর নৈতিক দ্বিধাবোধ থেকে বাঁচবেন। (উইন্ডোজ-এও ফোস সফটওয়ার অনেক ভালো চলে)।
৪। অনেক কিছু জানতে পারবেন। আপনি যদি মনে প্রাণে তরুণ হোন, নতুনকে জানতে চান, তাহলে ফোস আপনার জন্য! অনেক নন-টেক মানুষ ফোস অনেক স্বাচ্ছন্দে ব্যবহার করছে।
৫। সবার উপরে স্বাধীনতা!!
আরো জানতে চাইলে আই আর সি-তে irc.freenode.net -এ #bangladesh চ্যানেলে যোগ দিন- যে কোনো সময়- যে কোনো দিন। খেয়াল করুন- এটা ফোস বিষয়ে কথা বলার জন্য চ্যাট রুম। কেউ না থাকলে ফোরামে অথবা মেইলিং লিস্ট-এ লিখুন এখানে: বাংলাদেশে লিনাক্স বিষয়ক সাহায্যের জন্য:
(http://www.linux.org.bd/)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ওপেন সোর্স, ফোস, ফ্রি সফটওয়ার ;
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০০৯ রাত ৮:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রনি রাজশাহী বলেছেন:
তথ্যের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
হাসান বলেছেন:
ভাল লিখেছেন ... ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
গৌতম রায় বলেছেন:
ভালো পোস্ট। ধন্যবাদ। সম্প্রতি উবুন্টু নিয়ে আমি একটা পোস্ট দিয়েছি। আরেকটা ব্যাপার। আপনি কি লিনাক্স.অর্গ.বিডির সাথে জড়িত? যদি হয়, তাহলে এই সাইটের ডিজাইন কফি কাপ টেমপ্লেটটা কোত্থেকে ইনস্টল করেছেন জানাবেন কি? আমি সার্চ দিয়ে পাই নি। এ বিষয়ে একটা ইমেইল করার পর রাসেল জন ভাই গুগলে সার্চ দিতে বলেছিলেন। কিন্তু গুগলে সার্চ দিয়ে আমি সেটা পাই নি।
সম্ভব হলে লিংকটা দিবেন।
লেখক বলেছেন: আপনার উবুন্তুর উপর পোস্টটি পড়েছি। অনেক ভাল হয়েছে।
আমি লিনাক্স.অর্গ.বিডির সাথে সরাসরি জড়িত নই। মেইলিং লিস্ট-এ আছি শুধু। ওদের সাইটের নিচে রকেটথিম-এর সাথে লিঙ্ক করা আছে। আমি ধারণা করব রকেটথিম-এর থিম ঐটা। হয়তো কোনো মেম্বার ফ্রি দিয়েছে।
'লেনিন' বলেছেন:
তানজীর.নেট? সুন্দর লেখা .. প্রিয়তে নিচ্ছি।
লেখক বলেছেন: লেনিন ভাইয়া..
হা! আমি তানজীর.নেট ... প্রিয়তে রাখার জন্য ধন্যবাদ।
ভাদাইম্যা পোলা বলেছেন:
খুব সুন্দর লেখা, ভালো লেগেছে। +++
লেখক বলেছেন: আপনার ভাল লেগেছে বলে আমারও ভাল লাগল ![]()
আট আনা বলেছেন:
পিলাচ
রায়হান(তন্ময়) বলেছেন:
প্লাসাইলাম। সুন্দর তথ্যমূলক লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।।
লেখক বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
সাদামেঘ বলেছেন:
আমাকে একটা জিনিষ ভাই বুঝান তো, যারা এত কষ্ট করে কম্পিউটার সাইন্স পরে, তারা সবাই যদি সব ফ্রি সফটওয়ার তৈরি করে তইলে তাদের পেট চলবে কেমন করে? একটা সফটওয়ার তৈরি করতে অনেক সময় ও শ্রম দিতে হয়, এই শ্রম এর কি কোনই মূল্য নাই? সব যদি ফ্রি পাওয়া যায় তাহলে কমার্শিয়াল সফটওয়ার কম্পানী গুলা মার্কেট হারাবে, কোম্পানী বন্ধ হয়ে যাবে, হাজার হাজার মানুষ বেকার হবে। ফ্রি আর ক্রাকিং এর ভিড়ে প্রফেশনাল সফটওয়ার নিমাতারা মার খাবে। আমি এর ভুক্তভুগি বলেই এই কথা গুলা বললাম। আমার সফটওয়ার এর ক্রাক বের হওয়াতে আমি বেশ বড় রকম মার খেয়েছি, বিক্রি অনেক কমে গিয়েছে, এতে কি হয়েছে, আমি আর কাজ করার উৎসাহ হারিয়েছি। আমার সফটওয়ার আমি এখন ফ্রি দেই, আর আমি না খেয়ে থাকি। আপনারাও ফ্রি ব্যবহার করেন http://www.inscheduler.com
লেখক বলেছেন: ভাই আপনি অন্যদিকে চলে গেলেন। আমার লেখাটা পড়লে আমাকে এই প্রশ্ন করতেন না। ফোস ক্রাক করা আর ফ্রি সফটওয়ার-এর উল্টা পাশে। শুরুতেই বলেছি- ফোস মানে স্বাধীনতা। কমার্শিয়াল সফটওয়ার/সলিউশন সব সময়ে থাকবে। তাই বলে মুক্ত ভাবে কোডিং-এর এই চর্চা কখনও বন্ধ হবেনা।
কিছু মনে করবেন না। সফটওয়ার বিক্রি করা এখন পুরনো ব্যবসায়ীক মডেল। দিনে দিনে সব কিছু জটিল হবে এটাই স্বাভাবিক। এর জন্য ফোস-কে দায়ী করার কোনো কারণ নেয়। মডিউলার সফটওয়ার ডেভেলেপমেন্ট-এর মডেল গুলো অনুসরণ করার চেষ্টা করুন। আধুনিক সফটওয়ার ব্যবসা-র মডেল গুলো নিয়ে একটু পড়া লেখা করে দেখুন, আপনার ভুল ধারণা ভেঙ্গে যাবে। এখন ফোস-এর উপর ভিত্তি করে অনেক সফটওয়ার বিজনেস চালু হচ্ছে। আশা করি আপনি আপনার উৎসাহ না হারিয়ে আবার চেষ্টা করে দেখবেন। ![]()
ধূসড় পৃথিবী বলেছেন:
ভাল লিখছিস....আরো বেশি বেশি লিখা চাই এমন...+
লেখক বলেছেন: লিখতেছি।
.. পড়ার জন্য ধন্যবাদ। ![]()
ইন্ঞ্জিনিয়ার বলেছেন:
++++
লেখক বলেছেন: ধন্যবাদ। ![]()
টোকাই খান বলেছেন:
ধন্যবাদ সুন্দর লিখা উপহার দেওয়ার জন্য।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
দ্রোহি বলেছেন:
ভাল লাগল। নিজেই লিখতে চেয়েছিলাম এই বিষয় নিয়ে। কিন্তু আপনি অনেক সুন্দর আর সহজ করে লিখেছেন। আর ফ্রি মানে স্বাধীনতা - এটাই অনেক গুরুত্বপূর্ণ।
ধন্যবাদ এ প্রসঙ্গে লিখবার জন্য।
লেখক বলেছেন: আমাদের দেশের প্রেক্ষাপটে বিষয়টি আরো গুরুত্ববহ। পড়ার জন্য ধন্যবাদ। ![]()
জামাল ঊদ্দিন বলেছেন:
অসাধারন পোষ্ট ...পুরো বিষয়টা ক্লিয়ার করে বলে দিয়েছেন ... +++
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
আহাসান বলেছেন:
++++++
আদনান শওকত বলেছেন:
দারুন কথা বলেছেন তো...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















