আমার প্রিয় পোস্ট
- পুলিশ তুমি কার - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- যাদের কারনে যুদ্ধাপরাধীদের বিচার হয়নি - বাঙাল যুবক
- "এক ক্লিকে দুই সার্চ ইঞ্জিন" Google and Yahoo! Search Result Side by Side - প্রচেত্য
- বাংলাদেশী ‘ডিয়াসপোরা’ ও জাতিসংঘে আমাদের পরিচয় উপস্থাপনা - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ব্লগানাস্তিক ও ব্লগাসেক্যুলারদের চিনে নিন - আওরঙ্গজেব
- শিরোনামহীন - শাওন
- বাংলা টাইপ করুন সফটওয়্যার ছাড়াই - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- ঋনগ্রস্তের অর্থহীন প্রলাপ - সন্ধ্যাবাতি
- টু বি অর নট টু বি - এই আমি মীরা
- রাজাকার-বিরোধী নীতিবান রাজনৈতিক নেতৃত্বের তালিকা - মদন
- [রং=#ই22222]জেনে নিন [সাইজ=4]নতুন[/সাইজ] ফিচার: অপেক্ষা করুন টেস্ট শেষ হবার[/রং] - এস এম মাহবুব মুর্শেদ
- ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড যেভাবে করবেন - শাওন
- ফ্রান্সে মুসলিম সমপ্রদায় - ওয়ালী
- প্রসংগ: ইসলামিক রাষ্ট্র - ২ - আস্তমেয়ে
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- বাবা নেই , নেই আজ , আজ যেন বড় নিঃস্ব - পথিক!!!!!!!
- let the sun shine again - blow away the dark corners - we can all contribute - আরিল
বাণিজ্য মেলা
১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৫
গত পরশু গিয়ে ছিলাম বাণিজ্য মেলায়। অনেকটা ঘুরতে যাওয়াই বলতে পারেন। সংগে যদি পছন্দ সই কিছু পাওয়া যায়।
বাণিজ্য মেলায় মানুষ কত কাজে আসে । কেউ কিছু কিনতে , আবার কেউ দেখতে আবার কেউ সুন্দরী মেয়েদের দেখতে। গেইটে ঢোকার সময় দেখলাম কিছু বখাটে ছেলেকে এ ধরনের কমেন্ট করতে।
যাই হোক,যার পর নাই ঢুকে গেলাম বাণিজ্য মেলায় । এখানে স্টলগুলো চমৎকারভাবে সাজানো।
সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করল ইরানী স্টলগুলো। মাগরিবের আযান পড়ায় নামাযের জন্য গেলাম মসজিদে। নামায পড়তে গিয়ে দেখলাম সেখানে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। যেখানে ঢাবির মত জায়গায় মেয়েদের আলাদা ব্যবস্থা নাই সেখানে এ ধরনের ব্যবস্থা আসলেই প্রশংসার দাবিধার।
আমেরিকার চ্যালেঞ্জ শিরনামে ওয়েলকাম কসমেটিকস এন্ড ক্যামিক্যাল লিমিটেড এর আকর্ষনীয় বিজ্ঞাপন এর পাশাপাশি আছে এর সেলস রিপ্রেজেন্টেটিভরা। তারা পণ্য বিক্রির চেয়ে কথা বলতে আগ্রহী। বাণিজ্য মেলায় সেলস ওম্যানদের দেখে বুঝার উপায় নাই বাঙালী নারীরা কনজার্ভিটিভ।
বাণিজ্য মেলায় থেকে তো কোন কিছু কেনা হল না। বাণিজ্য মেলা থেকেও বেরিয়ে গেছি। রাস্তায় একজন লোককে দেখলাম পাটি বিক্রয় করছে। তার কাছ থেকে ত্রিশ টাকায় একটা পাটি কিনে রওনা দিলাম বাসার দিকে। সস্তায় বাণিজ্যমেলার কেনাকাটা। হা হা হা....
মাহমুদ রহমান বলেছেন:
মসজিদে নামাজ পড়তে গিয়ে খেয়াল করেছি, তরুণদের সংখ্যায় সবচেয়ে বেশি। ব্যাপারটি আমাকে আশান্বিত করেছে। নামাজীর সংখ্যাও ব্যাপক।
লেখক বলেছেন: ধন্যবাদ ।
লেখক বলেছেন: কথাটি নিশ্চয়ই ভাল লাগেনি।
স্বাভাবিক থেকেই তো সেলস ওম্যান হওয়া যায়। আপনি দোকানে গেলে সেলস ম্যান আর সেলস ওম্যানদের দেখলেই বুঝতে পারবেন। সেলস ওম্যান রা একটু বেশি রকমের সাজগোজ করে।
আমি বুঝে পাই না, ছেলেদের মত সিম্পেল থাকতে মেয়েদের সমস্যা কোথায়?
নু রা পা গ লা বলেছেন:
ছেলেদের মত সিম্পেল থাকতে মেয়েদের সমস্যা কোথায়?- সেইটা বুঝা কি আপনের জন্যে খুবই জরুরী?
বিয়া করেন, বুঝতে পারবেন।
বানিজ্য মেলায় গিয়া সুন্দরী মাইয়া দেইখা দার্শনিক হওয়ার ভান না করলে হয় না।
লেখক বলেছেন: আমি দার্শনিক হওয়ার ভান করলাম কোথায়? !!
"- সেইটা বুঝা কি আপনের জন্যে খুবই জরুরী? "
জরুরী তো তাদের জন্য যারা বিয়ে করেছে। আমি ভাই এখনও জীবিত আছি।
লেখক বলেছেন: মেয়েদের চেয়ে ছেলেরা কম যায়না। তবে আপনি স্টল গুলোতে ঘুরলেই বুঝতে পারবেন ....
নু রা পা গ লা বলেছেন:
মাহমুদ রহমান বলেছেন: মসজিদে নামাজ পড়তে গিয়ে খেয়াল করেছি, তরুণদের সংখ্যায় সবচেয়ে বেশি। ব্যাপারটি আমাকে আশান্বিত করেছে। নামাজীর সংখ্যাও ব্যাপক। - সুন্দরী মাইয়া দেখতে যাওয়ার বিষয়ে আপনের মত কি?
আওরঙ্গজেব বলেছেন:
সুন্দর পোস্ট।
মুকুট বলেছেন:
এবারের বানিজ্যমেলায় সেলস্ গার্লসদেক বেশ এ্যাগ্রেসিভ মনে হয়েছে! এটা কি বানিজ্যিকতা নাকি>>>>>>>>>>>>???
লেখক বলেছেন: বানিজ্যকতা বলার আর কি বাকী আছে?
যুিক্ত বলেছেন:
nice post. thanks +
হাশেম পোদ্দার বলেছেন:
+
লেডী বলেছেন:
পোষ্ট ভাল লাগল।আওরঙ্গজেব ভাই আপনি কি পোষ্ট দেন না কেন?তবে বনিজ্য মেলায় গাড়ী নিয়ে গেলে পার্কিং ফি টা শোধ করতে অসহ্য লাগে। আমি গিয়ে এবারও তার ব্যতিক্রম হয়নি।
ধন্যবাদ!
কণা বলেছেন:
পরিবর্তন শুধু মেয়েরা নয়, ছেলেরাও হচ্ছে. . .
লেখক বলেছেন: ঠিক বলেছেন।
জাগারণ বলেছেন:
পোষ্টটা ভালো লেগেছে ।ধন্যবাদ আবারো লিখবেন
চলছে চলবে বলেছেন:
আমারও বাণিজ্য মেলায় যাবার প্ল্যান আছে।


















