আমার দিনলিপি

profile image
দ্য ওয়ে আই ফিল ইট... 

সৈকতের বোন কাস্টমার ম্যানেজার

০৬ ই জুন, ২০০৮ বিকাল ৫:৫৯

ভুলভাল বিজ্ঞাপনের যুগে বড় বড় বিলবোর্ড দেখে আমাদের বিবিধ বোধ জাগে। সৈকতের বোনকে দেখেও লম্বা-চুলো বাউলা বন্ধু আমার নানান ঢঙে চিন্তা-ভাবনা শুরু করে। জুতার ফিতা লাগানোর জন্য পেলব মেকাপ কিংবা লাস্যময়ী হাসির জরুরত সন্ধানে ব্যস্ত হই আমরা তখন। জরুরত সন্ধানে কেউ ফোটোগ্রাফি, কেউ স্মার্টনেট, কেউ ফ্রেমিং, কেউ থিমেটিক আইডিয়া, কেউ...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

নিত্যগেইম

২৪ শে মে, ২০০৮ রাত ১০:১২

ব্রাত্যজনেরা ঝরঝর হেঁটে যায়
পকেট আর পুণ্য ফুরালে
মুহূর্ত কয়েক শীতল বাতাস মেখে
ছুটি পাওয়া প্যারাসুটের মতো
বহুতল ভবন থেকে উড়তে শেখে অতঃপর...

তারপর এক নিরন্ধ্র সময়ে
মেগাসিটিগুলোতে ভীষণ এক খবর হয়...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ঘর ছাড়ার মরশুম

২৪ শে মে, ২০০৮ রাত ৯:২৮

কুড়ি বছর পার হতে হতে অন্তরার মতো নম্রচোখ মেয়েদের মায়াবি এক মা-বাবা আর ছোট্ট পুতুলিকে ঘিরে অনেক স্মৃতি জমে যায়। স্কুল-কলেজ হয়ে বিশ্ববিদ্যালয়ের আঙিনা অন্তরাকে ভীষণ এক ক্রাউডেড হৈ-চৈ মানুষের মধ্যে ফেলে দেয়। বিকেলের আধো-অন্ধকারে অন্তরা মাঝে মাঝে ভীষণ এই ভীড়ের দঙ্গলে মাথা উঁচু করে দাঁড়ালে কল্পচোখ তাকে এক নম্র...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

কফিন

২১ শে মে, ২০০৮ রাত ৯:৩৯

বলেশ্বরির গোরস্থান মাঠে একটা লম্বাটে কফিন ঘিরে দাঁড়িয়ে আছি আমরা সাতজন। জঙ্গলা টাইপ গোরস্থানটাতে খুব দ্রুত সন্ধা নামছে। পুলিশ অফিসার বিদ্বান কফিনে টর্চ মারলেন। কফিনের এক কোনা থেকে তাজা রক্ত গড়াচ্ছে তখনও। অদ্ভুত একটা দুর্গন্ধও পাওয়া যাচ্ছে। বিশু ডোম নিশ্চিত করেছে এটা কোনভাবেই মানুষের লাশের গন্ধ নয়। পুলিশ অফিসার, গোরস্থান...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

নন্দীগ্রামের গল্প

২০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯

নন্দীগ্রামের রহস্যময় মাঠে আগুন জ্বলছে আজ। রাতের গুমোট অন্ধকারে আগুন ঘিরে বসা মানুষগুলোকে আদিম গুহাবাসীর মতো ক্ষ্যপাটে দেখায়। বাতাসে আগুনের ফুলকি ওড়া দেখে ছেলে-বুড়ো-নারী। আর দেখে বৃদ্ধ গুরুলি আকবরকে। আগুনের একটু দূরে খানিক উঁচু আসনে নন্দীগ্রামের প্রাচীন এক শিমুল গাছের নিচে সৌম্য ভঙ্গিতে বসে বৃদ্ধ গুরুলি আকবর। তার শান্ত প্রাচীন...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ছোট্ট এক আগন্তুক

২০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

এক রাজনৈতিক বিশৃঙ্খলার বোশেখে হিন্দি চ্যানেলে ভোডাফোনের বিজ্ঞাপন দেখার সৌভাগ্য হয় আমাদের। বিজ্ঞাপনের নাদুস নুদুস কুকুরটা টাই মুখে নিয়ে একদিন শান্তিনগরের খোলা ম্যানহোল থেকে উঠে আসে। তখন তার শরীরে ক্ষুধা। চুপসে গ্যাছে পেট। তবু লাল-সাদা টাই মুখে নিয়ে দৌড়াতে শুরু করে ভোডাফোনের কুকুর।

৬০০ বছরেও ঢাকা শহরে ভোডাফোনের প্রবেশ-ভিসা না হওয়ায়...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

অস্থির শহরের বিষয়-আশয়

১১ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৯

কুহু আর তার বন্ধু ব্যাগ গুছিয়ে নিয়েছে। লাল রঙের ব্যাগে খাবার, এন্টি-মসকুইটো ক্রিম আরও বিভিন্ন জিনিস। সবকিছুর নামও জানিনা ছাই। এরপর একুশ শতকের এক অস্থির শহরে কুহু আর তার বন্ধু রাত্রি দেখতে বেরিয়ে পড়ে। অস্থির শহরের বিষয়-আশয় লিস্ট করার জন্য কুহুর কাছে কাগজ আর পেনসিল আছে। কাগজ-পেনসিল হাতে দুই ঘন্টা...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

বোশেখ দেখবো ব’লে...

০৯ ই মে, ২০০৮ বিকাল ৪:৫৫

ঝকঝকে কার্ণিশে বসে খড়িমাটি, পাকা উঠোন, উঁইয়ের ঢিবি, লাল ফড়িং আর খসখসে আম গাছটার কথা ভাবছিল রোদ্র। পেটে ক্ষুধা আর রাজ্যের সব চিন্তাভাবনা মিলিয়ে রোদ্রের মাথা গরম হয়। মনে মনে সে সবুজ কাঁচের বোতল সারি করে। লাথি দিয়ে যখন বোতল ভাঙবে তখন হঠাৎই হালকা দমকা বাতাস... আর বাতাসে কিছু ধুলোবালি,...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

বর্ণমালার গল্প

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১০

বোবা মানুষের মতো অযুত বছর ধরে
তীরন্দাজ আর বন্দুকের নিষিদ্ধ উত্তাপে
সোমেশ্বরীর শীতল জল ঢেলে ঢেলে
আমরা যে লাল-নীল অক্ষর পেয়েছিলাম
সাদা-কালো রঙ্গমঞ্চের বয়েসী কাতিবেরা
তারই নাম রেখেছিলেন বর্ণমালা
তখন থেকেই শব্দ-বর্ণের বুদবুদ
বাতাসে বাতাসে, গাছের নবীনতম শাখায়...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ক'জন বিভ্রান্ত মানুষ

২৭ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২১

হয়তো কোন দুপুর আলোয়, ছুটিময় শুষ্ক দিনে
তুমুল শিশিরের মতো স্বপ্ন ঝরে কেবলই
ক'খানা পুরনো মুখ, রঙচটা, অভিমানী
কফির ঝাঁঝাঁলো গন্ধে গোল হয়ে বসে
আর স্বপ্নের অজস্র পাতা অনায়াসে উড়ালপঙ্খী হয়
নিবিড় ঘন মিশে যায় কল্পলোকের গোপন সরোবরে

কেউ তবু মেঘের ফাটল থেকে শুধু হাত নেড়ে যায়...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি



<< আগের পাতা      পরের পাতা >>

 


অ্যান আউটসাইডার অ্যাম আই।
অর, পারহ্যাপস, নোবডি এট অল...

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৮৭টি
  • মন্তব্য করেছেন: ৭৫টি
  • মন্তব্য পেয়েছেন: ৬১৯টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৯ মাস
  • ব্লগটি মোট  ১৯৯২৮ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

মোট সময় লেগেছে ০.১৬৩০ সেকেন্ড