আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- সামহোয়ারে আপনার পড়া সেরা তিনটি লেখা কি কি? (উৎসর্গ, নাস্তিকের ধর্মকথা, বিবর্তনবাদী) - জ্বিনের বাদশা
- বই পড়তে চাই, নাম দিন প্লীজ! - সন্ধ্যাবাতি
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
দ্য ওয়ে আই ফিল ইট...

কাল আমি রক্তাক্ত ছিলাম
০১ লা জুলাই, ২০০৬ রাত ৩:০৯
হাহ্! অল কোয়াইট অন দ্য আর্জেন্টিনিয়ার্স ফ্রন্ট!
কাল মধ্যরাতে যখন অফিস ছাড়ছি, প্রিয় খেলোয়াড় রিকেলমে তখন বিরাট প্ল্লাজমা স্ক্রিনে জার্সিতে মুখ মুছছে। নাম্বার টেন আর্জেন্টিনিয়ান জার্সিহোলডার। বিদায় বার্লিন। বিদায় বিশ্বকাপ। জার্মান মাঠের মধ্যমনি বালাককে দেখলাম- রিয়াল হিরো। বিশ্বকাপ ছিনিয়ে নেয়ার জন্য যথেষ্ট দৃঢ় তার চোয়াল। অদ্ভুত!
আমি আর্জেন্টিনিয়ান। জাতে নয়, সমর্থনে।...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১৫বার পঠিত
পঙক্তি ছুঁয়ে ফেরা
২৯ শে জুন, ২০০৬ দুপুর ১২:৫২
গোধুলির মতো তীর্যক গান আজকাল
আঙিনার চত্ুির্দকে বাতাসে উড়ছে অবিরাম
আকাশ কিছুটা নেমে এসে চলে যাচ্ছে আবার
রোদ্দুরের পরাজয় মেখে গাছপালা অবসন্ন
ঠিক আমারই মতো
মধ্যজুনের হিমবাহের খোঁজে বদ্বীপ চষে ফিরছে
কেউ বলছেনা- প্রকাশ্য হৃদয় আমার
কিভাবে বিলিয়ে গেছে রক্তের নহর;...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৪২বার পঠিত
বর্ণ অব অ্যান এক্সট্রাঅরডিনারি অটোবায়োগ্রাফী
০৪ ঠা মে, ২০০৬ ভোর ৪:৩৩
বিজ্ঞাপন করতে এলাম।
অরুণ তেওয়ারি। এক ভারতীয় ভদ্রলোক। আর দশজন ভারতীয়ের সাথে তার পার্থক্য হলো তিনি কাঁচাপাকা চুলের এক পৌঢ় বিজ্ঞানীর সাথে মিসাইল তৈরীর কাজে সহকারী ছিলেন। আপাতঃ খুবই আটপৌঢ়ে চেহারার ঐ বিজ্ঞানীর জীবন তার উপর দারুণ প্রভাব ফেলে। ছোটবেলায় নারিকেলের চাটনি দিয়ে কলাপাতায় ভাত খেতেন এই বিজ্ঞানী। নারিকেলের চাটনি...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৪৭বার পঠিত
উজবেক কবি নদ্দিউ নতিমের সাক্ষাৎকার থেকে-
০২ রা মে, ২০০৬ সকাল ১০:৪৫
-কবি, আপনি কেমন আছেন?
-আমি বিষণ্ন আছি। মানুষ হয় ভালো থাকে, নয় মন্দ থাকে। আমি থাকি বিষণ্ন
। -কেন বিষণ্ন থাকেন?
-প্রকৃতি বিষণ্ন বলেই আমি বিষণ্ন।
-প্রকৃতি কি বিষণ্ন?
-অবশ্যই। প্রকৃতির উৎসে আছে বিষণ্নতার মহান সঙ্গীত। প্রকৃতি কেন বিষণ্ন জানো? প্রকৃতি বিষণ্ন সৃষ্টিশীলতার বেদনায়। সৃষ্টির প্রধান শর্ত বেদনা। বেদনার হাত ধরে...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫২বার পঠিত
রেইন ইন দ্য সিটি অব ডেসটিনিজ
১৩ ই এপ্রিল, ২০০৬ ভোর ৪:২৮
আটপৌরে সূর্যোদয়-সূর্যাস্তের এই ঢাকা শহরটার মাঝে মাঝে সম্পূর্ণ অচেনা নতুন রূপে আত্মপ্রকাশের একটা অদ্ভুত মতা আছে। ব্যপারটা আরেকবার টের পেলাম সেদিন। এটাকে কালচৈত্রী বলা ঠিক হবে কিনা ভাবছি। বৈশাখ এখনও খাতাকলমে আসেনি বলেই চৈত্রকে একটা সুযোগ দিতে ইচ্ছে করছে।
পুরানা পল্টনের পুরনো অফিসের উদ্দেশে যখন রওনা করেছি তখনও সময়টা সন্ধ্যা ছুঁই...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৯৬বার পঠিত
মন বলে পালাই পালাই...
০১ লা এপ্রিল, ২০০৬ ভোর ৪:২৩
মেস লাইফের কিছু সৌন্দর্য আছে। যে জানে সে জানে। রাত এখন ১২ টা ৪৭। মাসের শেষে সবারই পকেট মোটামোটি গড়ের মাঠ। তারপরেও ঐতিহ্য বলে কথা। দুই পদের মাছ, রোস্ট, পোলাও, সালাদ আর আড্ডা সহযোগে জম্পেশ একটা ফিস্ট। সাজু ভাই ছিলেন আমার গেস্ট। একসাথে বসে সামি ইউসুফের মিউজিক ভিডিওগুলি রিভাইজ দিলাম।...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬০বার পঠিত
বিষণ্নতা কেবলই, তবুও স্বপ্ন...
২১ শে মার্চ, ২০০৬ ভোর ৪:২৩
বড় দুঃসময় চারদিকে। স্পি্লন্টার, অপপ্রচার, দুর্গন্ধ, দূর্নীতি, ধোঁয়ায় বাতাস ভারি। নদীগুলো খটখটে। কানাইলাল নৌকার কাঠগুলো ভেঙে রান্নাঘরের তক্তা বানিয়েছেন। অনেকদিন হয়ে গেল। শফিক কলেজের বিপ্লবী ছাত্রনেতাদের গুলি হজম করতে পারলোনা। পত্রিকার মেজর হেডলাইন হয়ে গিয়েছিল। গোরস্থানের খুব বিষণ্ন একটা জায়গায় এখন ওর কবর। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রির সার্টিফিকেটটা খুব যত্ন করে...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২২৯বার পঠিত




