আমার প্রিয় পোস্ট
- অতি দরকারি কিছু ওয়েব অ্যাড্রেস (এবারের বিষয় বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সমুহ
- সোহান আহমেদ
- VLIR-UOS - বেলজিয়াম সরকার প্রদত্ত বৃত্তি - শ্রাবণধারা০০৭
- যুদ্ধাপরাধীদের বিচার করার আইনটির {দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩} বাংলা অনুবাদ - প্রথম পর্ব - একরামুল হক শামীম
- দেওয়ানী মোকদ্দমার স্তরসমূহ: - সৈয়দা আমিনা ফারহিন
- গণহত্যা-অ্যান্থনি ম্যাসকারেনহাস (প্রাককথন-২ ‘সানডে টাইমস’) - বাউল!
- এখানে বিচার/রায় বিক্রি করা হয় !!! - চরমপত্র
- হ্যাক ইয়োরসেলফ – জীবনে সুখী হোন! - বিলাশ বিডি
- উইন্ডোজ মোবাইলের সেরা ২৫টি বাছাই সফটওয়্যার - ফিউশন ফাইভ
- ফায়ারফক্সের গতি বাড়ানোর কিছু উপায় - পথে-প্রান্তরে
- নেটবুক লাগবে নেটবুক (পরামর্শমূলক) (আপডেটেড) - প্রজন্ম একুশ
- সকালে ঘুম থেকে উঠে একটা এস.এম.এস পেলাম - মো. লুৎফর রহমান
- বিশ্বের ধর্মীয় সংঘাত আদতে ইব্রাহিমের উত্তরাধিকারিত্বের লড়াই যেখানে অযথাই অন্য সবাই জড়িয়ে পড়েছে - অপ বাক
- তেমুজিন কিংবা চেঙ্গিস খানের উপাখ্যান! - ইমন জুবায়ের
- আল্লাহ, মুহম্মদ সা এবং আল-কোরআন বিষয়ক কিছু আলোচনার জবাবে.... - নাস্তিকের ধর্মকথা
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
যারা ইয়ে করে বিয়ে করতে যাচ্ছেন, পালিয়ে (আইনী পরামর্শমূলক)
২৩ শে জুন, ২০০৯ রাত ৯:৩০
আমাদের দেশের আইন আদালত সম্পর্কে যাদের ধারনা কম তাদের এই লেখা কাজে আসতে পারে। আর এই লেখার উদ্দেশ্য পালিয়ে বিয়ে করতে উথসাহিত করা নয়, বরং পালিয়ে বিয়ে করার পর রিস্কগুলো সম্বন্ধে সাবধান করা।
পালিয়ে বিয়ে করতে গেলে আপনাদের, মুসলিম ছেলে মেয়েদের, অনেকের মনে নানা প্রশ্ন দেখা দেয় যেমন বিয়ের পরে কোনো সমস্যা হবেনাতো বা বিয়েটার বৈধতা কেমন হবে। বিয়েটাই বা কোথায় করতে হবে? কোর্টে নাকি কাজি অফিসে? ছেলেরা ভাবে, মেয়ের বাবা যদি মামলা করে দেয় নারী নির্যাতনের? তাহলে কি জেল টেল খাটতে হবে? ইত্যাদি।
অনেকে ভাবেন এসব ক্ষেত্রে হয়ত কোর্ট ম্যারেজ করতে হবে। কোর্ট ম্যারেজ টার্মটা আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু এটা নিয়ে অনেকের এক্টু ভুল ধারনা আছে। অনেকে যারা অভিভাবকের সম্মতি ছাড়া বা পালিয়ে বিয়ে করতে চায় তারা কোর্ট মারেজ করতে যায় বা করতে চায়।
অনেকে মনে করেন কোর্ট ম্যারেজ হয়তো কোর্টে গিয়ে বিয়ে করা। অথবা মাজিস্ট্রেট-এর সামনে বিয়ে করা। আসলে তা নয়। কোর্ট ম্যারেজ করতে হলে আপনাকে যেতে হবে কোন নোটারী পাবলিকের (সরকারী রেজিস্টার্ড উকিল) কাছে। তিনি আপনাদেরকে (বর কনে) ১০০ বা ২০০ টাকার স্ট্যাম্পে একটি হলফনামায় সই করাবেন যাতে লিখা থাকবে আপ্নারা প্রাপ্তবয়স্ক এবং সজ্ঞ্যানে সেচ্ছায় বিয়ে করেছেন।
তার মানে কি দাড়ালো? বিয়ে আপনাদেরকে আগেই করতে হবে। কোথায়? যথারিতি কাজী অফিসে। রেজিস্ট্রী কাবিনমুলে। কাজী অফিসে কাবিননামায় সই করতে হবে । কাজি সাহেবকে আপনাদের এস এস সি-এর সার্টিফিকেট বা ন্যাশনাল আইডি কার্ড দেখাতে হবে বয়স প্রমানের জন্য। বয়স অবশ্যই আঠারো (মেয়ে) ও একুশ (ছেলে) হতে হবে। আর লাগবে দুইজন সাক্ষী। আর অই কাবিননামাই আপনাদের বিয়ের প্রধান আইনী দলিল। আর নোটারী পাব্লিকের কাছে গিয়ে আপনি শুধু অই দলিলের আরও একটা সম্পূরক আইনী দলিল করে রাখলেন ভবিস্যতে মামলা টামলায় একটু সুবিধা পেতে।
তবে জেনে রাখবেন, নোটারী পাবলিকের কাছে করা হলফনামার কোনো দাম নেই যদি আপনার কাবিননামা না থাকে। কাবিননামা থাকলে আপনার বিয়ের পক্ষে আর কোনো ডকুমেন্টই লাগবেনা। কাবিননামাই সব।
এক পক্ষ হিন্দু বা মুসলিম বা অন্য ধর্মের হলেও, ধর্ম পরিবর্তন না করেই বিয়ে করা সম্ভব। (আমি তান্ত্রিক-এর ২২ নং কমেন্ট দেখুন)
বিয়ে হয়ে গেলে অনেকসময় পরে দুই পক্ষের বাবা মা-রা মেনে নেয়, অনেক্সময় মেনে নেয়না। অনেকসময় মেয়ের বাবা ক্ষেপে গিয়ে ছেলের বিরুদ্ধে মামলা করে বসে। মামলাগুলো হয় সাধারনত অপহরনপূরবক ধর্ষনের। এই মামলাগুলোর জামিন বা রিমান্ড শুনানী এবং বিচার হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। মামলার ধারাগুলো জামিন-অযোগ্য। এবং আমলযোগ্য, মানে পুলিশ এসব ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা আদালতের পারমিশন ছাড়াই আসামিকে এরেস্ট করতে পারে। তাই যখন শুনবেন মামলা হয়েসে তখন থেকে কিছুদিন পালিয়ে থাকুন কারন পুলিশ ধরে নিয়ে গেলে কিন্তু প্রথমেই জামিন হবেনা।
আর মানসিকভাবে শক্ত থাকুন, দুজনেই। মামলা (উক্তরূপ) হবার পর তদন্ত শুরু হবে। ভিকটিম (মেয়ের বাবার চোখে মেয়েটি এখানে ভিকটিম)-এর জবানবন্দী দিতে হবে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-এর সামনে। এটি ২২ ধারার জবানবন্দি, ম্যাজিস্ট্রেট-এর চেম্বারে হয়। কেউ কোন প্রভাব খাটাতে পারেনা। এখানে মেয়েকে বলতে হবে, “আমি সেচ্ছায় বিয়ে করেছি। আমাকে কেউ অপহরন করেনি।“ ব্যাস। তাহলে মামলায় পুলিশ আর চার্জশীট দেবেনা। আসামি (ছেলে) অব্যাহতি পাবে।
তবে মেয়ের বাবা পুলিশকে ঘুষ দিয়ে ছেলেকে কোন ডাকাতি বা মার্ডার কেইসে গ্রেফতার দেখানোর (shown arrest) ব্যবস্থা করতে পারে। আমাদের পুলিশ সব পারে ইনশাআল্লাহ।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৯ দুপুর ২:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অলস ছেলে বলেছেন:
ভালো। আপনার কি ষ্ট্যাটাস এখন?
লেখক বলেছেন: Thanx. Safe.
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
চরম লাগল। ১০ টা সমগ্র বাংলাদেশ ৫ টন ট্রাক ভর্তি প্লাস দিলাম।
লেখক বলেছেন: আপনার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
আকাশ_পাগলা বলেছেন:
শেষের লাইনেই ত ভয় দেখায়া দিলেন। বাঁচার উপায় কী?আরেকটা ব্যাপার। মনে করেন, পুলিশ দৌড়ানি দিল। মান, ধরতে আসল বা ধরেই ফেলল। তখন, পুলিশকে কী এসব ডকুমেন্ট দেখালে কাজ হবে?
নাকি ওরা এসব পাত্তা দিবে না !!!
জেলে নিতে পারলে ত আর হাড্ডি আস্ত রাখবে না। ঘুষ খেয়ে আসলে, ডকুমেন্ট দেখানোর পরে ছিড়েও ফেলতে পারে। তখন ?
লেখক বলেছেন: এইসব কেইসে সাধারনত পরে বাবা মা-রা মেনে নেয়। কোন এক পক্ষ হিন্দু হলে মেনে নাউ নিতে পারে। হিন্দু হলে,যদি মেয়েটা মুসল্মান হয়, শেষের প্যারার কাজ করতে পারে।
পুলিশ ধরলে কোর্টে নিয়ে যাবে। এরপর কোর্টের আদেশে হাজতে রাখবে।
ডকুমেন্ট থাকলে ফটোকপি দেবেন।
ধন্যবাদ।
সাহোশি৬ বলেছেন:
"বিয়ে আপনাদেরকে আগেই করতে হবে। কোথায়? যথারিতি কাজী অফিসে।"আর ছেলে যদি হিন্দু এবং মেয়ে মুসলিম হয়, অথবা ছেলে যদি মুসলিম এবং মেয়ে হিন্দু হয়, তখন?
লেখক বলেছেন: এক পক্ষ হিন্দু বা মুসলিম বা অন্য ধর্মের হলেও, ধর্ম পরিবর্তন না করেই বিয়ে করা সম্ভব। (আমি তান্ত্রিক-এর ২২ নং কমেন্ট দেখুন)
সুফিয়ান ডট কম বলেছেন:
ভাইজান, বিয়ার পরই যদি শশুররে কুনু কেইসে ফাসায় দেই, তাইলে ক্যামুন হয়??মানে ডিফেন্সে না খেইলা যদি প্রোএক্টিভ এটার্ক করি তাইলে ক্যামুন হয়....
লেখক বলেছেন: হাহাপগে। খেলতে পারেন। কিন্তু বুরা মানুষ্টারে কেন কষ্ট দেবেন?
হমপগ্র বলেছেন:
হা হা হা মজা পাইছি!
লেখক বলেছেন: ধন্যবাদ।
লংকার রাজা বলেছেন:
সোজা প্রিয়তে, মনে হয় কদিনের ভেতরই লাগবে এটা.................
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ। এক্কেরে অন্তর থেকা।
গোলাম মাওলা ডলার বলেছেন:
আমাদের দেশের পুলিশের েেত্র সৎ থাকা ব্যতীত সবই সম্ভব
লেখক বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।
এখনই সময় বলেছেন:
শিরোনাম একটু চমকপ্রদ করে লিখতে পারেন ....." পালিয়ে বিয়ে করার আগে কি কি প্রস্তুতি নিতে হবে..." বয়স নেই তাই কাজে লাগাতে পারলাম না।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
স্পাইডার বলেছেন:
বাবা মার মনে কষ্ট দেওন ঠিক না
লেখক বলেছেন: ১১২% একমত।
রায়হান(তন্ময়) বলেছেন:
চমৎকার তথ্যমুলক পোষ্ট এর জন্য ধন্যবাদ
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: কক্ষনো এসব কেসে সাক্ষী হবেননা। সবাইকে বলছি।
কমজান্তা বলেছেন:
আমার গ্রামের এক ছেলে বিয়ে করেছে গোপনে। দুজন সাক্ষী রেখে। দুজনের সামনে একজন বললো আমি তোমাকে বিয়ে করলাম মেয়ে বললো আমি কবুল করলাম। কিন্তু কোন কাবিন হয়নি। এখন আবার বনাবনি নেই। জানাজানিও হয়নি। কিন্তু মেয়েটি এখন ডিভোর্স দিতে চাচ্ছে। তার প্রয়োজন আছে কিনা। অথবা ডিভোর্সের পদ্ধতি কি হবে।
লেখক বলেছেন: কাবিন না হলে বিয়েটা আইনত হয়নাই। ডিভোর্স প্রয়োজন নাই।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
হিন্দু হলে,যদি মেয়েটা মুসল্মান হয়, শেষের প্যারার কাজ করতে পারে। উল্টাটা হইলে কি হইবে?
দুইজন ভিন্নধর্মী কীভাবে বৈধ ভাবে বিবাহ করিবে?
যারা অধার্মিক তাহাদের কী ব্যবস্থা?
কাবিন নামা সব হইলে, কোর্ট ম্যারেজের কী প্রয়োজন?
বিষয়গুলি সিরিয়াসলি জানবার চাই
লেখক বলেছেন: উল্টাটা হইলেও তাই করতে পারে।
সন্তান ধর্ম ত্যাগ করলে বাবা মা-রা বেপরোয়া হতে পারে।
আমি তান্ত্রিক -এর ২২ নং কমেন্ট দেখুন।
অধার্মিকদের বিষয়ে আমি জানিনা। সরি।
"নোটারী পাব্লিকের কাছে গিয়ে আপনি শুধু অই দলিলের আরও একটা সম্পূরক আইনী দলিল করে রাখলেন ভবিস্যতে মামলা টামলায় একটু সুবিধা পেতে।"
কোর্ট ম্যারেজের প্রয়োজন নাই বলা যায়।
অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: খুব মজা পেলাম।
গোলন্দাজ বলেছেন:
ব্যাপক কামের পুস্ট। আমি ইনশাল্লাহ সব ঠিক ঠাক থাকলে আগামী কয় মাসের মধ্যেই শশুরের সাথে চোর পুলিশ করার ইচ্ছা রাখি। দোয়া কইরেন।
লেখক বলেছেন: দোয়া করি।
কাঙাল মামা বলেছেন:
সোজা প্রিয়তে
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
আমি তান্ত্রিক বলেছেন:
তথ্য শুদ্ধি:======
আমি ৪ নং কমেন্ট এর উওর টা দিতে চাই।
এক পক্ষ হিন্দু বা মুসলিম বা অন্য ধর্মের হলেও, ধর্ম পরিবর্তন না করেই বিয়ে করা সম্ভব।
Special Marriage Act-III of 1872 এর অাওতায়। এর জন্য কাজীর মত অালাদা ম্যারেজ রেজিষ্টার অাছেন।
অামার জানা মতে পুরাতন ঢাকতে জগন্নাথ বিশ্ব: এর পিছনে একজন রেজিষ্টার রয়েছেন।
কারও প্রয়োজন হলে যেতে পারেন:
প্রানেশ সমাদ্দার,
ব্রাম্ম সমাজ,
২,৩,৪ লাইয়াল স্ট্রীট (Layall Street.)
ঢাকা - ১১০০
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। জানা হল।
আকাশ_পাগলা বলেছেন:
@জীবিতআপনার মামা তাহলে সেই মেয়েকে(মামী) বিয়ে করলেন কেন? মানে, যে মেয়ে আমাকে বিয়ে করতে চায় না, আরেকজনের সাথে পালিয়ে যায়, তার বাবা তাকে জোর করে ধরে আনল, তাকে বিয়ে করে কী সুখী হওয়া যায়? হয়ত লোক দেখানো ভাবে সম্ভব। এরকম বিয়ে না করলে কী হয়? যেই মেয়ে রাজী দেখে শুনে তাকেই বিয়ে করা ভাল।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। ১১২% একমত।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
জটিল বলেছেন:
বাহ , বেশ তো ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
একাকী বালক বলেছেন:
আমার চাচা একজন উকিল। আর এই কেসগুলাই নাড়াচাড়া করে। চাচায় কয় যে বেশীরভাগেই মাইয়ার বাপ বা মা হার্ট এ্যাটাকে বিছনায় পইড়া যায় বা যাবার ভান করে। তারপর মাইয়ারে বুঝায়। মাইয়াও আদালতে গিয়া কয় পলায় ভুঙ্গ ভাঙ্গ বুঝায় হেরে ঘর দিয়া ভাগায় নিছে। এরপর পোলায় খায় ছ্যাচা। ভাই ও বোনেরা ভাইগা বিয়া কইরেন না। দুই পরিবারের বাবা মারে বুঝান।
লেখক বলেছেন: মানসিকভাবে শক্ত থাকার কথা বলেছি। তবে আপনার সাথে ১১২% একমত।
এই লেখার উদ্দেশ্য পালিয়ে বিয়ে করতে উথসাহিত করা নয়, বরং পালিয়ে বিয়ে করার পর রিস্কগুলো সম্বন্ধে সাবধান করা।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
ডিজিটালভূত বলেছেন:
এত কিছুর দরকার কী? যখন প্রেম করেই বিয়ে করেবন? দু জন পুরুষকে স্বাক্ষী রেখে একজন অন্য জনকে বলবে আমি তোমাকে বিয়ে করলাম। অন্য জন বলবে আমি কবুল করলাম। ব্যস!
লেখক বলেছেন: খুব মজা পেলাম।
লেখক বলেছেন: মানুষ ভাই ভাই। ধন্যবাদ।
লেখক বলেছেন: লইয়ার !! ওরে বাবা।
পালাই।
না ভাই। আমি লইয়ার না।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
মোটামুটি সব কথা ঠিকই কৈছেন, টুকটাক কিছু ছাড়া....
কিন্তু কথা হৈল, এত কিছুর দর্কার কি? কারো কুনো প্রয়োজন হৈলে একবার আওয়াজ দিয়া আমার চেম্বারে চইল্যা আইসেন.....
লেখক বলেছেন: পান্না ভাই, একটু বলবেন আমি কি কি ভুল লিখেছি?
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। আপনার আইডি টা মারনাত্তক।
মারূফ মনিরুজ্জামান বলেছেন:
এই টাইপ ২ টা কেসে আমার ধরা খাওয়ার চান্স ছিল (বিয়ের সাক্ষি)। একটাতে মেয়ে আবার ছিল হিন্দু। নোটারি পাবলিকের কাছে করা হলফনামা, অবশ্যই কাবিন নামা- অতিরিক্ত প্রমান হিসাবে প্রমান হিসাবে চিঠি / ছবি/ ভিডিও থাকলে আর তেমন চিন্তা নাই। কিন্তু পুলিশের কাছে দরা পড়লে আর কিছু না হোক মাইর হজম করতে হতে পারে- সাথে টাকা খরচ তো আছেই।
কাজি যদি ২ নম্বরি করে তাহলে কিন্তু খুব বিপদ।
বিয়ের পর ৩ মাস গোপন রাখলে আর কোন মামলা টেকার কথা না- যদিও কতটা সম্ভব নির্ভর করে পরিস্থিতির উপর।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
গুরুদেব বলেছেন:
প্রিয়তে নিলাম। কাজে লাগতে পারে।
লেখক বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন গুরুদেব .
আপনার কথার সাথে আমিও একমত(১৫০%)। এটা আমার পিচ্ছিবেলার ঘটনা। সে এক বিশাল কাহিনি। পরে দেখি একসময় লিখবোনে।
এই যেমন নারী শিশু নির্যাতন দমন আইনের মামলায় ভিকটিমের জবানবন্দী রেকর্ড হয় এই আইনের ২২ ধারায়, কার্যবিধির ১৬৪ ধারায় নয়।
আর Special Marriage Act-III of 1872 এর কথা তো 'আমি তান্ত্রিক' বলেই দিছে....
[বাকী আলাপ চেম্বারে .............
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। সংশোধন করে দিলাম। আর খালি চ্যাম্বার চ্যাম্বার করেন কানো? এজন্যিই তো আপনাদের ভয় করে।
লেখক বলেছেন: কাম্রান। চাটেন। চুষেন।
শাওন৩৫০৪ বলেছেন:
ভাবছিলাম ব্লগে উকিল আসলো আরেকজন....এখন দেখি পান্না বাঈ সেফ আচে...শুক্কুরাল্হাম্দুলিল্লাহ...
লেখক বলেছেন: কক্ষনো এসব কেসে সাক্ষী হবেননা। সবাইকে বলছি।
--------------------------------------------------------------
তাইলে বিয়াডা হইব কেমনে।কাউরে না কাউরেত আগাইয়া আইতে হইব। এইসব বিয়ায় ব্যাপক মজা।
আত্মজীবনী লেখনের সময় কামে দিব।
লেখক বলেছেন: "এইসব বিয়ায় ব্যাপক মজা।"
অভিজ্ঞতা আছে নাকি? ধন্যবাদ।
শ।মসীর বলেছেন: এই টাইপের তিনখান কেসে সাক্ষী ছিলাম।
পাত্রপাত্রী সারাজীবন আপনারে খেদমত করবো যদিনা কোন পেচকি ধা লাগে।
লেখক বলেছেন: হা হা হা ।
লেখক বলেছেন: Thanks a lot Munna
লেখক বলেছেন: ধন্যবাদ মিস্টার ঋফায।
আহাসান বলেছেন:
যদি মেয়ের বয়স ১৮ না হয়, মানে রেজিস্ট্রেশনে আর কি ?! (তাইলে তো কোন চান্সই নাই, তাই না /ক্যান যে সবাই রেজিস্ট্রেশনে বয়স এত্ত কমায়
লেখক বলেছেন: ১৮ না হলে হবেনা ভাই। কে বয়স কমালো আবার?
জনৈক আরাফাত বলেছেন:
বেশ বেশ!
ডট কম ০০৯ বলেছেন:
ওফ, কবে যে ১৮ হবে ?
শারফুদ্দীন হোছাইন বলেছেন:
আমাদের এক দুস্ত পালাইয়া এ আকামডা কর্ছিলো আর সব ব্যাবস্হা কৈরা দিছিলাম আম্রা। মাইয়্যার মায় আছিলো মহিলা মেম্বর দিল কেইস ঠুইকা, আম্রা ৫ জনরে এক রাইতে বাঁনছিলো। সে অনেক কাহিনী মাইয়্যা আম্রার পক্ষে সাক্ষী দিছিলো বাইচা গেছিলাম। পরে এক নেতা টাইপ বড় ভাইয়ের পরামর্শে মাইয়্যার মায়ের বিরুদ্দে দিছিলাম মানহানীর কেইস।
এর পর বেডী আম্রা আর আম্রার ঘরে নাক খত দিতএ জান বাইর কৈরা ফালাইছিলো
লেখক বলেছেন: মজাক পাইলাম
ইন্ঞ্জিনিয়ার বলেছেন:
যদিও আমার কাজে লাগানোর কোন প্ল্যান নাই, তারপরেও কাজের পোস্টে প্লাস!
লেখক বলেছেন: ইঞ্জিনিয়ার সাহেব, অনেক ধন্যবাদ।
মাছিমারা কেরানি বলেছেন:
সবচেয়ে ভালো হইলো চোরের মত লুকাইয়া প্রেম করার বদলে শুরুতেই বাপ মা চৌদ্দগুষ্ঠি রে জানাইয়া দেওয়া যে আমরা প্রেম করছি, তোমরা পসন্দ কর আর নাই কর.. অবশ্য সাথে নিজেরে বাপ মার কাছে এই বিষয় টা ছাড়া বাকি সব বিষয়ে গুডবয় টাইপের ইমেজ দেখাইতে পারলে ভালো.. এর পর মাস ছয়েক সিজন হইতে দিবেন, ব্যস কেল্লা ফতে, ইনসাললাহ।লেখা চমৎকার। প্লাস।
লেখক বলেছেন: মাছিমারা কেরানী সাহেব, আপনার আইডিয়া আমার ভালো লেগেছে। ধন্যবাদ। ভালো থাকবেন।
লেখক বলেছেন: আহারে। ক্যান ভাই সমস্যা কি? খুলে বলেন, দেখি আমরা সমাধান করতে পারি কিনা।
স্বপ্নকথক বলেছেন:
ভালোকথা।প্রিয়তে।
মাহমূদ হাসান বলেছেন:
সময়োপযোগী পোষ্ট!!!এই পোষ্টে আমার কোন আপত্তি নেই,
এই মূলনীতিগুলোর সাথে আমি একমত, তবে আমি ব্যক্তিগতভাবে ধর্মীয় মূলনীতি মেনে চলি, আর এটা আমার একান্তই ব্যক্তিগত পছন্দ।
লেখক বলেছেন: আসলে এখানে ঠিক কোন মূলনীতির কথা বলা হয়নি। বিয়ে তো ধর্মীয় নিয়মগুলো মেনেই করতে হবে। সাথে রাষ্ট্রীয় আইনগুলোও মাথায় রাখতে হবে। ধন্যবাদ হাসান সাহেব।
সবার প্রিয় বলেছেন:
আমিও ঝুকি নেব। প্রিয়তে.......................++++++++++++
রুমালি বলেছেন:
প্রিয়তে..।
ধ্রুব তারা বলেছেন:
ব্রাহ্ম সমাজে প্রতি শুক্রবার সম্ভাবত স্পেশাল ম্যারেজ এ্যাক্টের রেজিস্ট্রেশন হয়। এটি সিভিল ম্যারেজ। ইসলাম ধর্ম মতে এ ধরনের বিয়ে বাতিল বিয়ে এবং সন্তান অবৈধ এবং সম্পত্তি ভোগ করা হতে বঞ্চিত হবে। প্রচলিত আইনানুযায়ী সন্তান সম্পূর্ণ বৈধ এবং ইন্ডিয়ান সাকসেশন এ্যাক্ট ১৯২৫ অনুযায়ী বাবার সম্পত্তি উত্তরাধিকার করবে। তবে খ্রিষ্টান মেয়ে ও মুসলমানের ছেলের বিয়ে শরিয়া মতে সিদ্ধ এবং শাহী বিবাহ গোত্রভূক্ত। কারো ধর্ম পরিবর্তনের দরকার নেই।
লেখক বলেছেন: সঠিক। অনেক ধন্যবাদ।
টেকি মামুন বলেছেন:
বহুত মজা লইলাম কিছু খাইলাম ও।ভাই একখান কথা বাপ মায় কি এতবড় করছে ভাইগা বিয়া করার লাইগা???আমি যেই মাইয়ার লগে পিরিতি এই মাইয়ার লগে বিয়া না দিলে এই্ জনমে বিয়া করুম না অথবা অন্য মাইয়ার লগে বিয়া দিলে হেই মাইয়া যদি খারাপ আচরন করে তাইলে কিনতু আমা র দোষ নাই্ আমি কিছুই করতে পারুম না।এই কথা কমু যেহেতু আমার মা বাপ শিক্ষিত তাই তারা রিস্ক না নিয়া আমার জানুর লগে আমারে বিয়া দিব।আমি আছি এই তালে
লেখক বলেছেন: হা হা হা। আমিও অনেকটা আপনার তালেই আছি।
শেলী বলেছেন:
বাবা মা কত কষ্ট করে ছেলেমেয়ের জন্য আর ছেলেমেয়ে যখন ভুলে যায় সব তখনই সব সমস্যা। বিয়ে করার জন্য যদি বাবা মার কোনো মতামত না থাকে তাহলে বাবামার দরকার কি। যে ছেলে বা মেয়ে আসছে ফ্যামিলিতে(একসাথে না থাকলেও) তাকে সবাই মিলে পসন্দ করা শোভনীয়।
লেখক বলেছেন: একমত।
শামীম আরা সনি বলেছেন:
কুরবানীর গরু সবাই মিলে পছন্দ করাই ভালো ।
লেখক বলেছেন: রাগ করেন কেন? একেকজনের একেকধরণের চিন্তা ভাবনা থাকবে।
মো. ইব্রাহীম হুসাইন বলেছেন:
vai akhon biyer boyos koto??ami sunsi, celeder naki 24 bochor korse, ar meyeder koto??
kisu janale khusi hobo.
লেখক বলেছেন: না ভাই, ২৪ বছর হবে কেন?
ধন্যবাদ।
লেখক বলেছেন: পুত্তুম পিলাচ রাজসোহান, বড় হও বাবা।
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন:
ভালো পোস্ট , অনেক কিছু জানলাম কিন্তু বিয়ে যে করবো কবে ,
লেখক বলেছেন: ধন্যবাদ।
আহারে।
জবরুল আলম সুমন বলেছেন:
বহুত কামের একটা পোষ্ট দিছেন মামা, বাসার ঠিকানাটা বলুন মিষ্টি পাঠায়া দিমু আর প্রিয়তে রাইখা পেলাচ ত আগেই দিয়া দিছি...এবার দেখুম ঠেকায় কে ???
খালেদ মো: সাইফুল ইসলাম বলেছেন:
প্লাস
কপালপোড়া বলেছেন:
হিন্দু বিয়ের ক্ষেত্রে ?
কপালপোড়া বলেছেন:
উত্তর নাই কেন ? আমরা ২জন ই হিন্দু ,কী করতে পারি ??
লেখক বলেছেন: এক্ষেত্রেও একই। আপনারা দুজনই তো পরিণত বয়সের, তাইনা? হিন্দু বিয়েও এখন রেজিস্ট্রেশন করতে হয়।
ডকুমেন্ট এবং কথায় ঠিক থাকতে হবে।
কপালপোড়া বলেছেন:
কোথায় কিভাবে রেজিষ্ট্নেশন করা যাবে ভাই ?
নিশম বলেছেন:
সামুতে পড়া সবচেয়ে বেস্ট পোস্ট !!!! কামে লাগবেই ইনশাল্লাহ !!!! পিয়ার কিয়া তো ডারনা কিয়া , এই কথার দাম নাই, শ্বসুর রা মানুষ ভালা না । ভাই, আমি এইটা কি শেয়ার করতে পারি ফেসবুকে??? আপনার লিংক দিয়েই ?
লেখক বলেছেন: বলেন কি!!!
হ্যাঁ পারেন। ধন্যবাদ।
আসকওয়ানমি বলেছেন:
মিয়া- বিবি রাজি তো , কিয়া করেগা কাজী ?
মৃধা জুয়েল বলেছেন:
ধন্যবাদ আপনার পোষ্টের জন্য। সরাসরি প্রিয়তে।
লেখক বলেছেন: আপনাকেও প্রিয়তে।
রেড ওয়াইন বলেছেন:
ফাটাইফালাইসেন ভাই! আমারতো এখনি পালাইয়ে বিয়ে করতে মন চাইতেসে! কিন্তুক বাপ-মা কস্ট পাবে। লেখক বলেছেন: তাহলে দরকার নাই। দ্যাখেন, সবাইকে খুশি রাখতে পারেন কিনা।
তাপস১৩৬১ বলেছেন:
খুব দরকারি ১টা পোস্ট। ভালো লাগল।++++++++++
িজসান বলেছেন:
ভালোই লাগলো । ++++++++
চুরি যাওয়া আগুন... বলেছেন:
একাকী বালক বলেছেন: আমার চাচা একজন উকিল। আর এই কেসগুলাই নাড়াচাড়া করে। চাচায় কয় যে বেশীরভাগেই মাইয়ার বাপ বা মা হার্ট এ্যাটাকে বিছনায় পইড়া যায় বা যাবার ভান করে। তারপর মাইয়ারে বুঝায়। মাইয়াও আদালতে গিয়া কয় পলায় ভুঙ্গ ভাঙ্গ বুঝায় হেরে ঘর দিয়া ভাগায় নিছে। এরপর পোলায় খায় ছ্যাচা। ভাই ও বোনেরা ভাইগা বিয়া কইরেন না। দুই পরিবারের বাবা মারে বুঝান। --------------------------------------------------------------
একাকী বালকের সঙ্গে চুড়ান্তভাবে সহমত...
পোষ্টে ১০০০০০০০০০০০০০০++++
লেখক বলেছেন: হুম ধন্যবাদ।
মৃতস্বর বলেছেন:
আমি কিন্তু আইনের প্রতি চরম শ্রদ্ধাশীল ও অনুগত। বিশ্বাস না করলে এই আইন পালন করার একটা সুযোগ দিয়ে দেখেন...
টক দঐ বলেছেন:
যদি এমন কইরা বিয়া করিই তাহলে আপনারে থুক্কু আপনার পোষ্টটা অবশ্যই কামে লাগামু। ++
হাসান ইকবাল বলেছেন:
ভালো লাগলো
শিহাদ বলেছেন:
অসাধারণ হয়ছে, খুব কাজে লাগবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
জাফর সািদক রুমী বলেছেন:
৪৮০৩ পাঠক????? পালাইতে আগ্রহী লোকজনতো ব্লগে কম না...
বিয়া করুক, দুইদিন পর বউয়ের কবলথেইকা পালানোর পথ পাইবোনা কেউ ...
ইকবালরাফি বলেছেন:
ভাই,বিয়ে করে থানায় অগ্রিম জানিয়ে দিয়ে আসলে কি মামলা থেকে বাচার কোনো সিস্টেম আছে?মেয়ে যদি স্বেচ্ছায় ইসলাম গ্রহন করে,মেয়ের বাবা মা কি ছেলেকে কোনো কিছু করতে পারবে?পোষ্টের জন্য আনেক আনেক ধন্যবাদ!!!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






























