আমার প্রিয় পোস্ট
- অতি দরকারি কিছু ওয়েব অ্যাড্রেস (এবারের বিষয় বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সমুহ
- সোহান আহমেদ
- VLIR-UOS - বেলজিয়াম সরকার প্রদত্ত বৃত্তি - শ্রাবণধারা০০৭
- যুদ্ধাপরাধীদের বিচার করার আইনটির {দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩} বাংলা অনুবাদ - প্রথম পর্ব - একরামুল হক শামীম
- দেওয়ানী মোকদ্দমার স্তরসমূহ: - সৈয়দা আমিনা ফারহিন
- গণহত্যা-অ্যান্থনি ম্যাসকারেনহাস (প্রাককথন-২ ‘সানডে টাইমস’) - বাউল!
- এখানে বিচার/রায় বিক্রি করা হয় !!! - চরমপত্র
- হ্যাক ইয়োরসেলফ – জীবনে সুখী হোন! - বিলাশ বিডি
- উইন্ডোজ মোবাইলের সেরা ২৫টি বাছাই সফটওয়্যার - ফিউশন ফাইভ
- ফায়ারফক্সের গতি বাড়ানোর কিছু উপায় - পথে-প্রান্তরে
- নেটবুক লাগবে নেটবুক (পরামর্শমূলক) (আপডেটেড) - প্রজন্ম একুশ
- সকালে ঘুম থেকে উঠে একটা এস.এম.এস পেলাম - মো. লুৎফর রহমান
- বিশ্বের ধর্মীয় সংঘাত আদতে ইব্রাহিমের উত্তরাধিকারিত্বের লড়াই যেখানে অযথাই অন্য সবাই জড়িয়ে পড়েছে - অপ বাক
- তেমুজিন কিংবা চেঙ্গিস খানের উপাখ্যান! - ইমন জুবায়ের
- আল্লাহ, মুহম্মদ সা এবং আল-কোরআন বিষয়ক কিছু আলোচনার জবাবে.... - নাস্তিকের ধর্মকথা
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
নেটবুক লাগবে নেটবুক (পরামর্শমূলক) (আপডেটেড)
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৫
মূল পোস্ট দেখতে পারেন আমার ওয়ার্ডপ্রেস ব্লগেঃ Click This Link
প্রায় চার মাস ধরে ব্যবহার করছি এসার এস্পায়ার ওয়ান এওডি২৫০ নেটবুক। এটা কেনার আগে কিছুদিন নেটে ঘাটাঘাটি আর বাংলাদেশের তথা ঢাকার বাজার ঘুরেফিরে দেখার ফলে নেটবুক সম্পর্কে যেটুকু অভিজ্ঞতা হয়েছে তা থেকে ভাবলাম, এটা নিয়ে একটা পোস্ট দেয়াই যায়।![]()
কি জিনিস এটা?
দুনিয়াজোড়া চলছে পোর্ট্যাবিলিটি আর ওয়্যারলেসের জয়জয়কার। ডেস্কটপ থেকে ল্যাপ্টপ। তবু প্রচলিত ল্যাপটপগুলোর ওজন বেশি হওয়ায় সেগুলো বহন করা বিরক্তিকর। আর তাই স্মার্ট তারুন্যের ঝোঁক এখন হালকা ওজনের ছোট সাইজের মেশিনটার দিকে যার নাম নেটবুক। মূলতঃ তারহীন ইন্টারনেট (Internet+ Notebook= Netbook), ডকুমেন্টের কাজকর্ম ও হালকা গান বাজনা দেখা বা শোনার মেশিন এটা।
ও, দাম পড়ে গড়ে ত্রিশ হাজার টাকা। (এই সময়ে এটাকে ছোট এমাউন্ট বলার জো নেই)।
দূর্বলতা
নেটবুকে ডিস্ক ড্রাইভ পাবেননা। ডিস্ক রিড রাইট করতে ইঊএসবি এক্সটার্নাল একটা কিনে নিতে হবে। আর পর্দা হবে ছোট। পর্দা ছোট বলে চোখে প্রেশার পড়তে পারে। ভারী কাজ করা যাবেনা। উঁচুমানের ছবি বা ভিডিও এডিটিং অথবা থ্রিডি গেইম খেলতে গেলে হোঁচট খেতে হবে। ![]()
লেনোভো আইডিয়াপ্যাড এস১২ (আসছে), এসার এস্পায়ার ৭৫১, এইচপি এনবি২০৫ –এ এইচডি মুভি বা গেম খেলা যাবে বলছে।
কেনার সময় যা যা খেয়াল রাখবেনঃ
১। ব্র্যান্ড
বিশ্ববাজারে নেটবুক এনেছে সনি, আসুস, এসার, তোশিবা, স্যামসাং, গিগাবাইট, বেনকিউ, এইচপি, ডেল, লেনোভো, প্রোলিঙ্ক। আইডিবিতে ফ্লোরায় কাজ করেন, আমার ঘনিষ্ট একজন আমাকে এইচপির কোনটাই, এমনকি ল্যাপটপও না কিনতে পরামর্শ দিয়েছিলেন। প্রোলিঙ্ক নন-প্রফেশনাল। আমি সনি, স্যামসাং, আসুস ও ডেল প্রেফার করি।
২। প্রসেসর, ওএস, র্যাম, হার্ডডিস্ক
নেটবুকে সচরাচর ইন্টেল এটম প্রসেসর (১.৬৬ গি হা) থাকে।
নব্বই শতাংশয় জেনুইন এক্সপি হোম (সার্ভিস প্যাক ৩) দেয়া থাকে। কোনটায় ভিস্তা পাওয়া যায়। এখন অবশ্য সেভেন স্টার্টার এডিশন দিচ্ছে। একটা ব্লগ ফোরামে একজন লিখেছে, ভিস্তায় তার নেটবুক স্লো। লিনাক্স ইউজাররা যাচাই করে নেবেন, লিনাক্স চলবে কিনা।
র্যাম ১ জিবি। দেখে নিতে পারেন আপগ্রেডেবল কিনা। একটা সূত্রে দেখেছি, এক্সপি থাকলে র্যাম ১ জিবির বেশী বাড়ানো যায়না। তোশিবা এনবি২০৫ দুই জিবি।
হার্ডডিস্ক গড়ে ১৬০ জিবি।
৩। পর্দা
আগেই বলেছি পর্দা ছোট। ২০০৭-এ প্রথম নেটবুক বাজারে আনে আসুস (৪জিবি) যার পর্দা ছিল ৭ ইঞ্চি। এখন ৭০% নেটবুক ১০.১” পর্দার, রেজুলেশন ১০২৪::৬০০। কয়েকটা মডেল (বেনকিউ জয়বুক ইউ১২১, এসার এস্পায়ার ৭৫১) ১১.৬” পর্দার। গিগাবাইট টি১০২৮ তেরো ইঞ্চি।
৪। ব্যাটারী
অত্যন্ত গুরুত্বপূর্ণ। আউটিং-এ গেলেন, ঘন্টা দুই নেটবুক টিপাটিপি বা নেট ইউজ করলেন, আর একটা লো ব্যাটারী সিগনাল দিয়ে বন্ধ হয়ে গেলো। নেটবুকের তাৎপর্যটাই গেলো। ৩ সেলের যেকোনটাকে না বলুন। অন্ততঃ ৬ সেল ব্যাটারীর নেটবুক চান দোকানীর কাছে। ৫ থেকে ১০ ঘন্টা পর্যন্ত ব্যাটারী ব্যাকআপ পাবেন।
৫। ওজন
সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরে হালকা ওজন বলেই তো নেটবুক কিনতে চাইছেন। গড়ে ১.২৫ কেজি পাবেন। ৬ সেলের নেটবুক ওজনে সামান্য বেশী হয়। তা হোক।
আমারটা ১.১৮ কেজি। অতি সহজে বহনযোগ্য।
৬। কানেক্টিভিটি
নেটবুকে ওয়াইফাই ৮০২.১১ বি/জি, মালটি-ইন ওয়ান কার্ড রিডার, ২/৩টা ইউএসবি পোর্ট, ওয়েবক্যাম থাকে। সব মডেলে যেটা থাকেনা তা হোল ব্লুটুথ। যারা আমার মত মোবাইল মডেম দিয়ে নেট ইউজ করেন তারা অবশ্যই ব্লুটুথ (অপশনাল নয়, বিল্ট ইন) দেখে নেবেন। ইউএসবি ক্যাবলের কোন ঝামেলা থাকবেনা।
চাইতে পারেন বিল্ট ইন থ্রিজি মডেম। সিম কার্ড ঢুকিয়ে নেট ইউজ করবেন। মডেম কিনতে হবেনা।
আর দেখুন ভিজিএ আউট ও ইথারনেট পোর্ট আছে কিনা।
তাহলে কি দাঁড়ালো?
২জিবি বা আপগ্রেডেবল ১জিবি র্যাম, ৬ সেলের ব্যাটারী আর ব্লুটুথ। মাস্ট। থ্রিজি মডেম পেলে ভালো। স্ক্রিন সাইজ, কালার, ডিজাইন আপনার অভিরুচি। উচ্চতা ১ ইঞ্চির মধ্যে হলে স্মার্ট দেখায়। টাচপ্যাডটা যেন দূর্বল না হয়।
ওয়ারেন্টি অবশ্যই অবশ্যই বুঝে নিতে হবে। কখন কোন ফল্ট বের হয়, বলা যায়না।
ঢাকার বাজার
কিছুটা হতাশাজনক।
আসুস
আসুস ইপিসি (eeePC) সিরিজে বের করেছে ভালো কিছু মডেল (Asus eeePC 1000HE, eeePC 1008HA, eeePC 1000H,1005HA)। 1000HE ছিলো আমার টার্গেট। কিন্তু ঢাকায় এগুলোর কোনটাই নেই। কবে আসবে ঠিক নেই। যে কয় মডেলের আছে তা মূলত বাচ্চাদের খেলনা। গ্লোবাল ব্র্যান্ড এনেছে ইপিসি ১০০৫এইচএ। ঝিনুক ডিজাইনের এই মেশিন আল্ট্রা থিন। ৩/৬ সেল অপশন আছে- দেখে কিনবেন। দাম ৩৩ হাজার হতে পারে। আইডিবির তিনতলায় টেকনোএজ-এ এই মূহুর্তে আছে আসুস ইপিসি ১০০১পিজি। এটাতে আছে বিল্ট-ইন থ্রি-জি মডেম। দাম ৩১,৫০০ টাকা।
এসার
ঢাকায় এখনো আছে এসার এস্পায়ার ওয়ান AOD250. দাম ২৬,০০০ টাকা। ৬সেলের ব্যাটারী, ব্লুটুথ আছে। ডিজাইন সুন্দর। হালকা। আমি এটাই কিনেছি। পর্দা ক্রিস্পী।
এস্পায়ার ৭৫১ মডেলটা ১১.৬”। এইচডি সাপোর্টেড (এসার দাবী করে)। দেখতে ভালোই।
(নেটে বিভিন্ন রিভিউ ফোরামে সবসময় সঠিক বা আপডেটেড তথ্য দেয়া থাকেনা। কাজেই বিভ্রান্ত হবেননা। বিখ্যাত সি নেট রিভিউ-তে লেখা, এস্পায়ার AOD250 তে ব্লুটুথ নেই আর ৩সেলের ব্যাটারী, যা সঠিক নয়।)
তোশিবা
৩২,০০০ টাকায় পাওয়া যাবে তোশিবা এনবি২০০। ভাল কনফিগারেশন, কিন্তু রংটা আমার ভালো লাগেনি। এনবি২০৫ এইচডি সাপোর্টেড।
বেনকিউ
বেনকিউ ইউ১২১ দারুন দেখতে। ৬সেল। ১১.৬” পর্দা। আমার ২য় পছন্দ ছিল। অল্প ক’দিন আগে ঢাকার বাজার হতে শেষ হয়ে গেছে। আরো ডিটেইল খুঁজলে এখনো পাওয়া যেতে পারে। এখন যেটা পাওয়া যায়, বেনকিউ ইউ১০১। ১০ ইঞ্চি। ৩সেল, ৬সেল –দুভাবেই পাওয়া যায়। দেখতে কিউট।
ফুজিটসু
ফুজিটসু এম১০১০ মাত্র ৮.৯” পর্দা। খেলনা খেলনা লাগে। দাম ৩০,০০০-এর নিচে। ফুজিটসু কিন্তু জাপানে তৈরী।
এইচপি
এইচপি মিনি১১০ আছে ১০ ইঞ্চির। ৩ সেল। এটার সুবিধা হোল পর্দায় লাইট রিফ্লেক্ট করেনা। ফলে এলসিডি বিভিন্ন এঙ্গেল থেকে একইরকম স্বচ্ছ দেখায়। দাম ২৯,০০০।
এইচপি মিনি ২১৪০-এর ফিচার ভালোই। এর সাদা কালো রংএর কম্বিনেশন বেশী ভালো লাগেনি আমার। দাম ৩২,০০০ টাকা।
লেনোভো
লেনোভোর আইডিয়াপ্যাড সিরিজের দুইটা মডেল ঢাকায় আছে। এস৯ ও এস১০। দেখতে ভাল। দাম ২৬,০০০। লেনোভোর ওয়েবে পেয়েছিলাম, এগুলোতে ব্লুটুথ নেই। ঢাকায় দোকানীরা বলছে, আছে। দেখে কিনতে হবে।
ডেল
ডেল খুব সুন্দর ল্যাপটপ বানালেও নেটবুক বানিয়েছে বিশ্রী, অন্ততঃ ঢাকায় যে দু’একটা মডেল পাওয়া যায়।
স্যামসাং
স্মার্ট টেকনোলজিস নতুন এনেছে স্যামসাং এর এনপিসি নেটবুক। একটি এন১৪৮, যার ব্যাটারী ৬ সেল (৮.৫ ঘন্টা ব্যাকাপ)। আরেকটি মডেল এন২১০, দেখতে ভীষণ কিউট, যার ব্যাটারীও ৬ সেল (১২ ঘন্টা ব্যাকাপ!!)
। এগুলোর দাম গড়ে ২৯,০০০ টাকা।
গিগাবাইট
গিগাবাইট টাচনোট টি১০২৮ মডেলের একটি অসাধারণ নেটবুক এনেছে এক্সেল টেকনোলজিস। দেখতে স্মার্ট। এটার স্ক্রিণ ঘোরানো যায়। ৩.৫জি সাপোর্টেড। দাম একটু বেশী, ৩৯,৯০০ টাকা।
এখন আইপ্যাডের জোয়ার চলছে বিশ্বব্যাপী। আইপ্যাড এখনো পুরোপুরি নেটবুকের বিকল্প হয়ে উঠেনি অবশ্য।
এইচপি 'স্লেট' নামে নতুন নেটবুক আনছে। আইপ্যাডের মত, টাচস্ক্রীন। কিপ্যাড নাই। দাম হতে পারে ৪০,০০০ টাকা। আইপ্যাডের প্রতিদ্বন্দ্বী।
আমি টেকি এক্সপার্ট না। সীমিত জ্ঞান থেকে লিখলাম। তবু আপনাদের কাজে লাগলে ধন্য হব।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নেটবুক ;
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১০ রাত ১১:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: কেনার আগে কয়েকদিন মার্কেটগুলোয় ঘুরাঘুরি করবেন। যদিও নেটবুকের ভ্যারিয়েশন ঢাকায় খুবই পুয়র, কিন্ত কবে কোন মডেল কে আনে বলা যায়না।
পথে-প্রান্তরে বলেছেন:
কাজের পোষ্ট । ধন্যবাদ ।
লেখক বলেছেন: আপনাকেও।
সাব্বির শিপন বলেছেন:
কাজে লেগেছে। সরাসরি ধন্য হয়ে জান।
লেখক বলেছেন: ধন্য।
ত্রিকাল বলেছেন:
আপনি শুধু এর নিচের দিকটাই আলোচনা করেছেন ।৫০ বা ৬০ হাজার টাকায় এখন অনেক হাই কনফিগারেশনের নোটবুক পাওয়া যায় ।আর ছোট খাট বা দৈনন্দিন কাজের জন্য ৩০ হাজার টাকার নোটবুক ভালই ।চলে।
তৃষ্ণার্ত বলেছেন:
আমিও এসার এস্পায়ার ডি২৫০ কিনেছি কিছুদিন আগে। আপনার মত আমিও ঘুরে দেখে বুঝেছি যে এটাই আপাততঃ বেস্ট চয়েস। এখন পর্যন্ত খুব ভাল চলছে নেটবুকটা।আর আমি র্যাম আপগ্রেড করে নিয়েছিলাম ২জিবি।
লেখক বলেছেন: আপগরেড করেছেন কোথা থেকে?
তৃষ্ণার্ত বলেছেন:
ত্রিকাল বলেছেন: আপনি শুধু এর নিচের দিকটাই আলোচনা করেছেন ।৫০ বা ৬০ হাজার টাকায় এখন অনেক হাই কনফিগারেশনের নোটবুক পাওয়া যায় ।আর ছোট খাট বা দৈনন্দিন কাজের জন্য ৩০ হাজার টাকার নোটবুক ভালই ।চলে।- ভাই আপনি নেটবুক আর নোটবুক মিলিয়ে ফেলেছেন, দুটো এক ব্যাপার নয়।
আশরাফ সুজন বলেছেন:
ত্রিকাল বলেছেন: আপনি শুধু এর নিচের দিকটাই আলোচনা করেছেন ।৫০ বা ৬০ হাজার টাকায় এখন অনেক হাই কনফিগারেশনের নোটবুক পাওয়া যায় ।আর ছোট খাট বা দৈনন্দিন কাজের জন্য ৩০ হাজার টাকার নোটবুক ভালই ।চলে---
এখানে নোটবুক নিয়া কোনো কথায় হইনাই সবই নেটবুক
লেখক বলেছেন: জ্বি, নেটবুক। internet+notebook= netbook. Thank you.
আশরাফ সুজন বলেছেন:
আমার একখান eee pc 701 আছে
লেখক বলেছেন: এটার মেমরী কত? আসুসের শুরুর দিককার মডেল মনে হয়।
জাতি জানতে চায় বলেছেন:
জটিল ইনফরমেশন, কাজে আসার মত পোস্ট!!
লেখক বলেছেন: Thank you. আপনার নিকটা জটিল।
তৃষ্ণার্ত বলেছেন:
আমি আই ডি বি -র রিশিত কম্পিউটারস থেকে কিনেছি, আপগ্রেড ওখান থেকেই। ওরা কিন্ত আমাকে ৩টা ব্যাক আপ ডিভিডি তৈরী করে দিয়েছে, যেটা দিয়ে অপারেটিং সিস্টেম রিস্টোর করা যাবে।
লেখক বলেছেন: আমার ব্যাকয়াপ করা হয়নাই। এখন কোথথেকে করব? আর ভয়ে আছি, পার্টিশন করা নাই। আমাকে বল্ল, জেনুইন এক্সপিতে নাকি পার্টিষন করা যায়না। কথা কি সত্যি? আমি পার্টিশন করতে চাই। একটু ডিটেইল বলবেন?
আশরাফ সুজন বলেছেন:
লেখক বলেছেন: এটার মেমরী কত? আসুসের শুরুর দিককার মডেল মনে হয়। মেমরী ৫১২, লিনাক্স ওস, আমি অবশ্য লিনাক্স এর সাথে এক্সপি লাগাইসি
লেখক বলেছেন: প্রোলিঙ্ক এই প্রথম একটা মেশিন বানিয়েছে। প্রফেশনাল নয়। দামটা কম আছে, আবার কমও নয়। আর কিছু টাকা খাটান।
হালকা কাজগুলো করা যাবে হয়ত। যদি কিনেন, ওয়ারেন্টি বুঝে নেবেন। ফল্ট বের হবার সমূহ সম্ভাবনা।
সৌম্য বলেছেন:
হুম। আজকে এলিফেন্ট রোডে দেখলাম বেচতেছে।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
ব্যপক বিশ্লেষণ ধর্মী পোস্ট +++
ব্লগবন্ধু বলেছেন:
একদম টেকি এক্সপার্টদের মতো লিখেছেন । ভবিষ্যতে কাজে লাগবে । প্রিয়তে । প্লাস্ ++ ।
প্রজন্ম একুশ বলেছেন:
আপনাদের সবাইকে ধন্যবাদ।
লেখক বলেছেন: উইনড-এর কথা ভুলে গিয়েছিলাম। কিনতু এটাতে ব্লুটুথ নেই মনে হয়।
আমার এসারের নিচে লেখা- মেড ইন চায়না, তাই বলেছি। তাইওয়ান হলে ভাল।
ধন্যবাদ রাকিব ভাই।
তৃষ্ণার্ত বলেছেন:
"লেখক বলেছেন: আমার ব্যাকয়াপ করা হয়নাই। এখন কোথথেকে করব? আর ভয়ে আছি, পার্টিশন করা নাই। আমাকে বল্ল, জেনুইন এক্সপিতে নাকি পার্টিষন করা যায়না। কথা কি সত্যি? আমি পার্টিশন করতে চাই। একটু ডিটেইল বলবেন?"ব্যাকআপ টা থাকা ভাল, এক্সপি যদি ঝামেলা করে তখন কাজে লাগবে। এই নেটবুক গুলোতে যে জেনুইন উইন্ডোজ থাকে সেটা প্রি-ইন্সটলড এবং কাস্টম কনফিগারড, অর্থাৎ ওই বিশেষ নেটবুকের জন্য কনফিগার করা। আপনি চাইলেই উইন্ডোজ আবার ইন্সটল করতে পারবেন না। আপনি যেখান থেকে কিনেছেন তাদেরই দ্বায়িত্ব এটা করে দেয়া।
জেনুইন এক্সপিতে পার্টিশন করা যায়না কথাটা সত্যি নয়। তবে এই নেটবুক গুলো এমনভাবে তৈরী যাতে পার্টিশন করা একটু ঝামেলা। পরিচিত "পার্টিশন ম্যাজিক" বা "পার্টিশন ম্যানেজার" দিয়ে কাজ হবে না। আমাকে রিশিত থেকে বলেছিলো পরে যোগাযোগ করতে, ওরা নাকি কি একটা সফটওয়্যার যোগার করে রাখবে যেটা দিয়ে পার্টিশন করা যায়। আমি আর যেতে পারি নি। কাজেই এ ব্যাপারেও আপনার বিক্রেতার সাথে কথা বলুন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। পার্টিশন করতে পেরেছি। Acronis Partition Expert দিয়ে। বেশ সহজ।
ব্যাকাপ করা না থাকলে এক্সপি ঝামেলা করলে কি কম্পিউটারটি পুরো অচল হয়ে যাবে? উবুন্টু ইন্সটল করা যাবেনা?
যাহোক দ্রুত ব্যাকাপ করাব। একস্টার্নাল ডিভিডি রাইটার দিয়ে আমি নিজে কি ব্যাকাপ করতে পারব?
পাপী বলেছেন:
ভালো লাগলো। সোকেসড!!
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ বিশেষতঃ আপনার মত এক্সপার্টের যখন আমার লেখা ভালো লেগেছে। আমি আপনার লেখার ভক্ত।
পাপী বলেছেন:
ভালো কথা- আপনি নেটবুকটা কেনার সময় সাথে এক্সেসরিজ (যেমনঃ সিডি, চার্জার, ড্রাইভার) কি কি পেয়েছিলেন? আদৌ কি কোন সিডি সাথে দেয়? আমি Asus eeePC 1000HE টা মামাকে দিয়ে আনাবো ইউ এস এ থেকে, উনি আবার এসব বুঝেন কম, আমি যাতে ক্রস চেক করে দেখতে পারি সবকিছু ঠিকমতো পেয়েছি কিনা তাই এই জিজ্ঞাসা।
লেখক বলেছেন: চার্জার, ব্যাটারী পাবেন। সিডি নাও পেতে পারেন। কিন্তু সিডিটা থাকলে ভালো। প্যাকেটে সিডি না থাকলে সিডি করে দিতে বললে করে দেবে।
ব্যবহারের শুরুতে সিস্টেম ব্যাকাপ সিডি অবশ্যই করিয়ে নেবেন। (যদি সিডি না দেয়)।
দ্যা ডক্টর বলেছেন:
আমার নোটবুকটা অনেকটা আপনার নেটবুকের সমান...... ১৩'', ২ কিলো'র মত ওজন। সেন্ট্রিনো প্রসেসর, ২ গিগাহার্টজ, ৩জিবি ডিডিআর।বাজেট একটু বেশি হলে এমন একটা নোটবুক নেয়াটাই ভালো
লেখক বলেছেন: ৩জিবি ডিডিআর!!!
দারুন!!!!
পাপী বলেছেন:
@ হাবিব উল্লাহ, আপনার নোটবুকের মডেল আর দামটা বললে ভালো হতো!
লেখক বলেছেন: ভায়োর দাম তো অনেক বেশী হবার কথা।
মেঘ দূত বলেছেন:
প্রিয়তে রাখলাম।
মহসিন০৮ বলেছেন:
দরকারী পোস্ট। ধন্যবাদ ............
জসীম দ্য গ্রেট বলেছেন:
সুন্দর ও কাজের পোস্ট। প্রিয়তে। ++++++
রিফাত হোসেন বলেছেন:
৫ বছর একাধরে বিভিন্ন ঘাটাঘাটি করেছি আর ব্যক্তিগতভাবে আমি এক নাগারে ২ বছর একধারে তিনটি সনি, এসার, এইচ পি তিনটি ব্র্যান্ড ব্যবহার করেছি । সনি ভায়োর উপর কোন ল্যাপটপ নাই । টোটাল পারফেক্ট
এরপরেই এইচপি ২য় অবস্থানে
৩য় অবস্থান কাকে দেয়া যায় আমি বুঝি না । কারণ নিত্য নতুন বের হচ্ছে তাই না ।
এগুলো কিভাবে পর্যালোচনা করব । গ্যারান্টি,ওয়ারেন্টি, টেকনিক্যাল সাপোর্ট, ব্যাটারী দীর্ঘস্থায়ীত্ব, ভিতরের প্রসেসর কি বোর্ড হার্ড ডিস্ক, ড্রাইভার , সফটওয়্যার ইত্যাদির উপর ভিত্তি করে ।
যাই হোক, উদাহরণ দেই, আমার এইচপিকে আমার এক বন্ধু রাগে লাথ্থি
দিয়ে স্ক্রীণ কালো করে ফেলেছে তারপর একে আমি সার্ভিসে দেই , তারা ঠিক করে । এতে তারা শুধু ঠিকই করে না বরং সম্পূর্ণ পরিবর্তন করে । যদিও আমি বলি এমনিতেই হয়ে গিয়েছে । 
আর এসারটার এমনিতেই স্ক্রীন ব্ল্যাক আউট হয় । তারা সার্ভিস করতে গিয়ে হাজারো প্রশ্ন করে ও পরে ১ মাস পর কোন রকম ঠিক করে পাঠায় তারপর আমাকে আবার পাঠাতে হয় সার্ভিসে ।
এই হল ব্র্যান্ড গুলির পার্থক্য ।
টোশিবা ফুজিতসু এসার এগুলে এক টাইপেরই ।
লেখক বলেছেন: হুমম
আনিসুর র বলেছেন:
আমি Asus K40IJ ৬মাস পর্যন্ত Use করছি কিন্তু গত সপ্তায় মনিটরে আঘাৎ লেগে গ্লাস ভেঙ্গে যায়। আই ডি বির গ্লোবালে দিয়ে এসেছি ওরা বলেছে যদি মনিটর চীন থেকে আনতে পারে যানাব ১০ দিন হইছে এখনো যানায় নাই। ভাই মনিটর কি পাওয়া যায়? আর যদি যায় কত টাকা নিতে পারে যানাবেন কি।
লেখক বলেছেন: ধারনা নাই, দঃখিত।
হা...হা...হা... বলেছেন:
৪০০০০-৪৫০০০ টাকার মধ্যে হলে আপনি কোনটি পছন্দ করবেন। আমার ডেক্সটপ পিসি তে যে সুবিধা গুলো আছে ল্যাফিতে কি তার কোনটা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে?
লেখক বলেছেন: রিফাত উত্তর দিয়েছেন।
আর আমি বলেছি নেটবুক নিয়ে। নেটবুকের কিছু সীমাবদ্ধতার কথা পোস্টে উল্লেখ করেছি।
ধন্যবাদ।
লেখক বলেছেন: ভাই, আপনারটা তো 15.4” WXGA High-Definition AG Display।
৩গিগা র্যাম। বিরাট জিনিস। এটা তো নেটবুকনা।
রিফাত হোসেন বলেছেন:
হা...হা...হা... বলেছেন: ৪০০০০-৪৫০০০ টাকার মধ্যে হলে আপনি কোনটি পছন্দ করবেন। আমার ডেক্সটপ পিসি তে যে সুবিধা গুলো আছে ল্যাফিতে কি তার কোনটা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে? ডেস্কটপই ভাল কারণ সহজেই বিভিন্ন পার্টস নষ্ট হলে পরিবর্তন করতে পারবেন । আর ল্যাপটপ দামী ব্র্যান্ড হলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন । সাপোর্টও পাবেন ।
লেখক বলেছেন: ঠিকি বলেছেন।
লেখক বলেছেন: এটম মোটামুটি। এই দামে তো অবশ্যই পাবেন। খোঁজ নিয়া দেখেন ভাল আসুস আছে নাকি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















