সাধারণভাবে বলা যায়, জড় হতে জীবকে পার্থক্য করে যে জিনিস তা হল প্রাণ। জীবমাত্রেই প্রাণ আছে, যা জড়র নেই। প্রাণ ও মনকে আমরা প্রায়ই একই জিনিস ভাবি। যার প্রাণ নেই, তার মন থাকার প্রশ্নই আসেনা। ব্যাকটিরিয়ার কি মন আছে? থাকার কথা। ভাইরাস তো জড় জীবের মাঝামাঝি। ভাইরাসের কি মন আছে?
আচ্ছা দেহে প্রাণ থাকে কোথায়? একটা গরুকে কুরবানী করার পর যখন এর মাংশগুলোকে টুকরো করা হয়, তখন খন্ডিত টুকরোগুলোকে আমরা লাফাতে দেখি। তার মানে সেখানে প্রাণ আছে। তাহলে শরীর টুকরো করার সাথে সাথে প্রাণও টুকরো হতে থাকে? প্রতিটা জীবকোষেই তাহলে প্রাণ থাকে। কিন্তু কিভাবে থাকে? জীবকোষ আর প্রাণ কি গায়ে গায়ে লেপ্টে থাকে? নাকি মিলেমিশে একাকার হয়ে থাকে? নাকি জীবকোষ আর প্রাণের মধ্যে কোন পার্থক্য নেই? হতে পারে। জীব-ই তো প্রাণ! জীব হতে প্রাণ চলে গেলে তা আর জীব থাকেনা, জড় হয়ে যায়।
একটা মানুষ যখন মারা যায় তখনই যখন তার প্রাণ চলে যায়। প্রাণ চলে গেলে কি থাকে? দৃশ্যতঃ দেহটা থাকে। প্রাণহীণ দেহ জড়। প্রাণ হঠাৎ কোথায় চলে যায়? প্রাণ কি কোন জায়গা বা স্থান দখল করে? প্রাণ কি একক কিছু? এক শরীরে কি প্রাণও একক অবস্থায় থাকে? তাহলে আত্মা জিনিসটা কি? সামষ্টিক প্রাণই কি আত্মা? নাকি আত্মা বলে কিছু নাই?
মন আর প্রাণ কি একই জিনিস? মন থাকে কোথায়? মাথায়? শুধু মাথায় থাকার কথা নয়। আবেগ-অনুভূতি, স্মৃতিশক্তি বা মেমরী, চিন্তা এসব মনের কাজ। আমরা চিন্তা করি আমাদের মনকে ব্যবহার করে। মাথা অর্থাৎ মস্তিষ্ক এখানে হয়ত প্রসেসর হিসেবে কাজ করে। বলেছি, গরুর খন্ডিত টুকরোগুলোতেও টুকরো টুকরো প্রাণ থাকে। আমরা তো বলিনা, সেখানে মন থাকে। তাহলে কি মন প্রাণ হতে আলাদা? শুধুমাত্র মাথা থাকলেই তাহলে আমরা বলি যে সেখানে মন আছে?
নাকি মন থাকে বুকে, মানে হৃদপিন্ডে? হৃদয়ই মন? নাকি হৃদয় আর মন আলাদা? (আমরা যে বলি, আমার হৃদয়ে শুধু তুমি- এর মানে কী? আমরা এও বলি, এই মন তোমাকে দিলাম।) তাহলে কি মনের উৎপত্তি হৃৎপিন্ডে?
আর ভাবতে পারছিনা। সব উলটাপালটা লাগছে।
(আচ্ছা, আমার এই ‘উলটাপালটা লাগা’র অনুভূতিটা এলো কোথথেকে? নিঃসন্দেহে এটা মনের কাজ। মস্তিষ্কের সাহায্য নিয়ে এটা সে প্রকাশ করছে। কিন্তু মনটা এলো কোথথেকে? হৃদপিন্ড থেকে তো আসার কথা নয়। তাহলে? ধুর! আরো উলটাপালটা লাগছে।)
আলোচিত ব্লগ
ধূসর ওয়ালেট
একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।