somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গি তৎপরতার অভিযোগে গ্রেফতারকৃত ড. গালিবের মুক্তি চাইলেন রাজশাহীর মেয়র আওয়ামী লীগ নেতা লিটন

১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জঙ্গি তৎপরতার অভিযোগে গ্রেফতারকৃত আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর আমির ও রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের অধ্যাপক ডক্টর মুহাম্মদ আসাদুল্লাহ-আল গালিবের মুক্তি দাবি করেছেন রাজশাহীর নবনির্বাচিত মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
মহানগরীর নওদাপাড়ায় রোববার ১০ আগষ্ট, ২০০৮ তারিখ দুপুরে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই দাবি জানান। বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের দপ্তর সম্পাদক শেখ আবদুস ছামাদের সই করা এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটন বলেন, বিগত জোট সরকারের অন্যায় জুলুম-নির্যাতনের শিকার হয়েছে আহলেহাদীছ আন্দোলন ও আহলেহাদীছ যুবসংঘ নেতা-কর্মীরা। তিনি বলেন, জঙ্গিবাদের মিথ্যা ও ভ্রান্ত অভিযোগে আহলেহাদীছ আন্দোলনের মহতারাম আমীরে জামায়াত অধ্যাপক ড. মুহ্ম্মাদ আসাদুল্লাহ-আল গালিব দীর্ঘ তিন বছর যাবত কারাবন্দি আছেন। তার বিরুদ্ধে আজও কোন অপরাধ প্রমাণিত হয়নি।
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর ভারপ্রাপ্ত আমির ও আল-মারকাজুল ইসলামী আস-সালাফী মাদ্রাসার অধ্যক্ষ শায়খ আবদুস ছামাদ সালাফীর সভাপতিত্বে সংবর্ধনায় বক্তব্য রাখেন ১৭ নম্বর ওয়ার্ডের পুননির্বাচিত কাউন্সিলর শাহাদত আলী শুহু, আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি এ এস এম আযীযুল্লাহ, মাসিক আত-তাহরিক সম্পাদক ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সেক্রেটারী শামসুল আলম প্রমূখ।
সংবর্ধনার আগে মেয়র খায়রুজ্জামান লিটন মহানগরীর নওদাপাড়ায় অবস্থিত আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ এর কেন্দ্রীয় কার্যালয় এবং আল-মারকাজুল ইসলামী আস-সালাফী মাদ্রাসা পরিদর্শন করেন।
উল্লেখ্য, বিগত ২০০৫ সালের ২২ ফেব্র“য়ারি দিবাগত শেষ রাতে মহানগরীর নওদাপাড়াস্থ ড. গালিবের আস্তানা হতে পুলিশ জঙ্গি তৎপরতার অভিযোগে ড. গালিব ও তার তিন সহযোগী আবদুস ছামাদ সালাফী, এ এস এম আযীযুল্লাহ ও নূরুল ইসলামকে গ্রেফতার করে।
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×