ওরা জরুরি অবস্থা মানে না তবুও তাদের বিরুদ্ধে কিছু করে না সরকার, কিন্তু...

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৫

শেয়ার করুন:                   Facebook

ওরা জরুরি অবস্থা মানে না কখনই। কি নারী নীতি, কি ভাস্কর্য, কি আমাদের শিল্প-সাহিত্য-সংস্কৃতি, কি আমাদের মুক্তিযুদ্ধ, কি কার্টুন (ব্যঙ্গচিত্র) কোনটার প্রতিই তারা বিশ্বাসী নয়। অহরহই তারা জরুরি অবস্থা ভঙ্গ করে দেশজুড়ে। ওরা ধর্মকে পুঁজি ও ব্যবহার করে যখন যা খুশি তাই করে থাকে। আমাদের কালো বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী কেউ তাদের ধরে না। কারণ তারা স্বাধীনতাবিরোধী ঘাতকের দল। তারা দেশের সংবিধান, রাষ্ট্র, আইন-কানুনকে প্রায় প্রতিদিনই বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে চলে। কিন্তু তাদের কিছু হয় না।
আর যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অন্যায় অনাচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানান স্বায়ত্ত্বশাসিত অঙ্গনে তাঁদের বিরুদ্ধে তড়িঘড়ি করে জরুরি বিধিমালা ভঙ্গের মামলা হয়, তাঁদেরকে বাড়ি থেকে একাত্তরের কায়দায় ধরে নিয়ে গিয়ে বর্বর নির্যাতন চালানো হয়।
কাজেই এধরনের রাষ্ট্রীয় বৈষম্য বজায় রেখে যারা নীতিকথা, দেশরক্ষার কথা বলে গলা ফাটিয়ে বেড়াচ্ছে তারা আর যাই করুক আইনের শাসন রক্ষা করতে পারে না। তারা স্বাধীনতাবিরোধীদের দোসর বলেই পুলিশের খাতায় পলাতক একজন অভিযুক্তের সাথে বসে আলোচনা করতে পারে বলে দেশের মানুষের অভিযোগ।

 

 

  • ১ টি মন্তব্য
  • ৩৬১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:০৪
comment by: রেজওয়ান বলেছেন: এই সত্যি কথাগুলোকে আমলে নিয়ে কেউ কমেন্ট করল না দেখে খুবই দু:খিত হলাম। আমরা কি ক্লীব হয়ে যাচ্ছি?

 

 


সাংবাদিক, কলামিষ্ট, লেখক ও মানবাধিকারকর্মী
jahangiralamakash@gmail.com
www.humanrightstoday.info
মোবাইল+৪৯১৭৬৪৪৫৫৬৮০২
টেলিফোন+৪৯(০৪০)৩৬১৬৬৩৪২
হামবুর্গ, জার্মানি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৬৮৬৮