নাটের গুরু কারা???
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল থেকে বিডিআারের সদর দপ্তর পিলখানায় যে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধ চলছে তার শেষ কোথায় তা আমরা জানি না। তবে দেশে যুদ্ধাপরাধী, জঙ্গিবাদবিরোধী যে অভিযান শুরু করতে যাচ্ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার তাকে বাধাগ্রস্ত করতে এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়ে থাকতে পারে বলে দেশের অনেক মানুষই মনে করছেন। ঘটনার সাথে পাকিস্তানী গোয়েন্দা সংস্থার হাতও থাকতে পারে বলে কেউ কেউ বলছেন।
বিডিআর সদস্যরা মিডিয়ায় যে বক্তব্য দিচ্ছেন তা রীতিমত ভয়ংকর। বিডিআরের সৈনিক, আর্মির সৈনিকরা উর্দ্ধতন কর্মকর্তার দ্বারা কতভাবে নিগৃহিত, নির্যাতিত ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হন আমাদের দেশে তা একমাত্র ভুক্তভোগী ও তাদের স্বজনরাই বলতে পারেন। একথা সত্য যে বিডিআর সদস্যরা আইন নিজের হাতে তুলে নিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছে। কিন্তু রক্তপাত ছাড়া এই দেশে কোন দাবি আদায় হয় কি?
আমরা আশা করছি, সরকার দ্রুত ঘটনার পেছনের ঘটনা দেশবাসিকে জানাতে সক্ষম হবে। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিডিআর সদস্যদের যে অভিযোগ তার যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হোক। সা:ধারণ ক্ষমা ঘোষণা করার পর যেন বিডিআর সদস্যদের পুনরায় শাস্তি প্রদান করা না হয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন