আমার জীবনে দেশের বাইরে এই প্রথম দীর্ঘ সময় অবস্থান। গত ২৮ মার্চ দেশ ছেড়েছি। দীর্ঘ ৩৫ দিন হলো। প্রিয় মাতৃভূমির কথা সবসময় মনে পড়ে। মনে পড়ে আমার কর্মএলাকা রাজশাহীর কথা, বন্ধু, সহকর্মী, পরিচিতজনদের কথা। আরও মনে পড়ে ফিমান ফারনাদকে। যে মাত্র চার মাস বয়সে দেখেছে তার প্রিয় বাবাকে রাষ্ট্রীয় কালো বাহিনী কিভাবে পেটাচ্ছে? এখন তার বয়স দু'বছর পূর্ণ হয়েছে।
জার্মান কোর্সের ক্লাশ শেষে বিকেল চারটায় ফিরে আসি আমার ফ্লাটে। মনটা ভীষণ খারাপ। এরপর বিকেল আটটায় (এখানে সন্ধ্যা হয় ১০টার সময়) গেলাম বিখ্যাত ব্লুমেন গার্ডেন পার্কে। এই গার্ডেনে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন ক্লান্তি, অবসাদ দূর করতে, ভালো সময় কাটানোর জন্য। এখানে আসলে যেকোন মানুষেরই মনটা প্রফুল্ল হয়ে যাবে এতে কোন সন্দেহ নেই। কিন্তু কেন, আমার কী হয়েছে, আমার ভালো লাগে না কেন? দেশের জন্য, দেশের মানুষের জন্য, আপনজনদের জন্য প্রাণ কেঁদে ওঠে। আমি কী সাধে এসেছি এখানে?
সততাই সর্বোতকৃষ্ট পন্থাকে নিজের জীবনের ফিলোসফি হিসেবেই জানি, মানি। অথচ আমার মাতৃভূমিকে সততাই যেন সর্বোতকৃষ্ট সমস্যা। কী অপরাধ ছিল আমার, কী দোষ করেছি আমি? তবে সত্য প্রকাশ করাই কী আমার জীবনটাকে এলোমেলো করে দিল? রাষ্ট্র ওই পশুদের বিচার করবে কী, ফিরিয়ে দিতে কী পারবে আমার সামাজিক, সাংস্কৃতিক, আর্থিক, শারীরিক পজিশনকে?
তবে কী করে দিবে? রাষ্ট্রই যেখানে সন্ত্রাসী বাহিনী তৈরী করে বিচার বহির্ভূত হত্যাকান্ডের লাইসেন্স দেয় সেখানে রাষ্ট্র আমার সর্বনাশের মূল্য দিবে কী দিয়ে?
প্রিয় ব্লাগার বন্ধুগণ, ছবিটা ব্লুমেন গার্ডেন থেকে তোলা।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।