বয়স্করা বলতে গেলে মাতৃভাষা ছাড়া অন্য কোন ভাষা জানেন না। তবে তরুণ বা তার চেয়ে কিছু বেশি বয়সের মানুষেরা ইংরেজি ভালো জানেন। এখানে এসে শুনলাম, ২০/২৫ বছর আগে নাকি নিজ ভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলার মাসুষ খঁজে পাওয়া যেত না।
ঠেলায় পড়ে আমাকেও জামার্ন ভাষা শিখার চেষ্টা করতে হচ্ছে এখানে। প্রতিদিন দুপুর ১২টায় রওনা হতে হয় জামার্ন ক্লাশ করার জন্য। (ইখ্ বিন আকাশ, বাংলায় অর্থ আমি আকাশ)। সেখানে রীতিমত বিকেল সোয়া চারটা পর্যন্ত লেখাপড়া করতে হচ্ছে। আর যাইহোক, এখন ক্লাশ ফোর বা ফাইভ এর ছাত্রের মত পড়ালেখা করা কী যে কঠিন তা একমাত্র ভুক্তভোগি ছাড়া কারও পক্ষে বোঝা সম্ভব নয়।
যাহোক, ক্লাশ থেকে ফিরে ক্লান্ত হয়ে পড়ি। মনে হয় যেন ফসলের মাঠ থেকে হাঁড়ভাঙ্গা পরিশ্রম করে বাড়ি ফিরলাম। এ যে কী যন্ত্রণা, কষ্টের তা কী কেউ বুঝতে পারবেন? নিজ ভাষার প্রতি জামার্নদের দারুণ ভালবাসা। উনাদের ভাষায় কথা বলতে পারলে উনারা খুব খুশি হন। তাই নতুন করে ছাত্রত্ব নেয়া আর কী? যদিও বাঙালি হয়ে জামার্ন ভাষা শিক্ষাটা খুব কঠিন।
তবে চেষ্টা করতে দোষের কী?
পরিশ্রান্ত শরীর মন নিয়ে ফেরার পর সামহোয়ারইনব্লগ, প্রথম আলো ব্লগ, ফেসবুক বা অন্য কোন ব্লগে গিয়ে একটু চেনা মানুষদের দেখতে পাবো এই প্রত্যাশায়। এ যেন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

