সামহোয়ারইনব্লগ ডট নেট কর্তৃপক্ষের প্রতি আমার আবেদন, এখন থেকে সত্যিকারের নাম-ঠিকানা ছাড়া অন্য কাউকে (যারা ছদ্মনামে ব্লগে আসবেন তাদের) আর রেজিষ্ট্রেশন দিবেন না। আমি জানি, এক্ষুণি গণ গালমন্দ শুরু হবে আমার এই পোষ্টের পরেই। কিন্তু এটা আমার মত। অন্যদের ভিন্নমত থাকবে। এবং এটাই স্বাভাবিক। আমি ভিন্নমত গ্রহণ বা সমর্থন না করলেও তাঁদের মত প্রকাশের স্বাধীনতাকে স্যালুট করবো। আমার বিরুদ্ধে পৃথিবীর সব মন্তব্য করুন তাতে কোন আফসোস নেই, তবে শব্দ যাতে অশোভন না হয়, এই একটি অনুরোধ রইল।
আপনারা সবাই ভালো থাকুন। শুভ প্রত্যশা।
বি.দ্র: এই পোষ্টের প্রেক্ষিতে আসা অভিমতের একটিরও জবাব দিতে চাই না আমি। আমি জানি তাতে আপনাদের গালমন্দের মাত্রা বেড়ে যাবে অনেকগুণ। তাতে কী?
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৯ ভোর ৫:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



