সাধারণ মানুষ কষ্টে থাকেন। নিদারুণ দুর্ভোগ পরিবার-পরিজন নিয়ে। প্রচন্ড গরম এখন। দিন-রাত মিলে ২৪ ঘন্টার মধ্যে টানা তিন ঘন্টা বিদ্যুত থাকে না। সমানহারে পানি ও গ্যাসের সংকট। সবমিলিয়ে মানুষের এক দুর্বিষহ অবস্থা। কিন্তু থেমে নেই হত্যা-খুন, সন্ত্রাস, নারী নির্যাতন, ইভটিজিং, চাঁদাবাজি। বিশেষ করে ছাত্রলীগ এক অপ্রতিরোধ্য শক্তি। তাকে থামানোর মতো ক্ষমতা আজকের এই বাংলায় আছে বলে মনে হয় না, আপাতত:। সমস্যার কোন সমাধান নেই। প্রতিশ্রুতি, আশ্বাস আছে। তবে সংকটের দীর্ঘস্থায়ী সমাধান পাওয়া দুস্কর। কিন্তু দোষারোপের পালাটা বেশ শক্ত। আমরা শূর্ণ অবস্থায় পেয়েছি। কাজেই আমরা দায়ি নই। এজন্য দায়ি ওরা, যারা আগে ছিলেন। এই অবস্থায় কার কী করণীয়, আমার মত মুর্খের পক্ষে এর সহ্জ পথ বাতলানো কুঠন, খুবই শক্ত।
এমন যদি মন্ত্রিপাড়ায়, এমপিপাড়ায় কারণে অকারণে যে বিদ্যুত অপচয় হচ্ছে প্রতিদিন। সেখানে যদি ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা লোডশেডিং করা যায়। তাহলেও কেমন হয়? অন্ত:ত সমাধানের পথ দেখাতে না পারলেও মন্ত্রি-এমপিগণ বুঝতে পারতেন কী কঠিন দুর্বিষহ কষ্টই না ভোগ করছেন দেশের মানুষ?
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১০ সন্ধ্যা ৭:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


