somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ফেরী এবং একটি লঞ্চ ডুবি . . . . . . . . . .।

১৭ ই মে, ২০১৪ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার দক্ষিণপশ্চিম উপকূলে চার শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় সাত হাজার টন ধারণ ক্ষমতার ফেরি সেউল। ফেরির যাত্রীদের অধিকাংশই ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী।এ ঘটনায় তিন শতাধিক মানুষ নিহত বা নিখোঁজ হন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১শ’ ৬১ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১৮৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধান না মিললেও তাদের কেউ বেঁচে নেই বলেই ধারণা করা । যাত্রীদের উদ্ধারে ৫০টিরও বেশি জাহাজ ও হেলিকপ্টার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অবিযান পরিচলনা করে।


ফেরি ডুবে প্রাণহানির ঘটনা এড়াতে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং হু-অন। পদত্যাগের এ ঘোষণা দিয়ে ওই দুর্ঘটনা এড়াতে এবং উদ্ধার তৎপরতায় ব্যর্থতার জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা চান তিনি।হু-অন বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে এ ঘটনার দায় নিয়ে আমি পদত্যাগ করছি।”
এ ঘটনায় ওই ফেরি পরিচালনার সঙ্গে জড়িত ১৫ জন ক্রুর সবাইকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ফৌজদারী মামলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ কোরিয়ায় ফেরী ডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে’র কাছে ফেরি ডুবিতে প্রাণহানির ঘটনায় প্রেরিত এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি এই ফেরী ট্র্যাজিডিতে যে সব স্কুল শিক্ষার্থী এবং অন্যান্য যাত্রী প্রাণ হারিয়েছে তাদের পিতা-মাতা ও আত্মীয়দের পক্ষে স্বজন হারানোর বেদনা ভুলে যাওয়া সম্ভব নয়।’
View this link

তিন শতাধিক যাত্রী মেঘনায় নিয়ে লঞ্চ ডুবি : বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গজারিয়া উপজেলার দৌলতপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে মর্মান্তিক এ লঞ্চডুবির ঘটনা ঘটে। সদরঘাট থেকে দুপুর একটার দিকে শরীয়তপুরের সুরেশ্বরের উদ্দেশে রওনা হয় এমভি মিরাজ-৪ লঞ্চটি। পথে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দৌলতপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে। এতে মাত্র ৩ মিনিটের মধ্যে লঞ্চটি ডুবে যায়। উদ্ধার অভিযানের কথা নাইবা বললাম। আমার মনে হয় সবাই জানে। তবে কিছু কথা না বলেই পারছি না।
১। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় দিয়ে প্রথমবারের মতো উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে। তাই একটু বিলম্ব হয়েছে।!!!

২। উদ্ধার কাজ শেষ না হতেই কয়েকবার উদ্ধার অভিযানের সমাপ্ত ঘোষণা করা হয়েছিলো।

৩। উদ্ধার তৎপরতায় ঘটনাস্থলে তদারকি করতে আসা নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. সামছুজ্জোহা খন্দকার উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ এর দ্বিতীয় তলার রুমে বিশ্রামে গিয়ে ঘুমিয়ে পড়েছেন।মুন্সীগঞ্জ-৩ আসনের সরকার দলীয় এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ও মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলও বিশ্রামে রয়েছেন। View this link

আর এই ব্যর্থতার দায় কার আমি জানি না। আমাদের মন্ত্রী / প্রধানমন্ত্রী কেউ কিছু বলছে না। পদত্যাগ তো দুরের কথা তারা সামান্য শোক পর্যন্ত প্রকাশ করছে বলে আমার জানা নাই। তারা সবাই ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদী নির্বাচিত হওয়ায় ছাগলের তিন নাম্বার বাচ্চার নাচানাচি নিয়া গবেষণায় বেস্ত। কোরিয়ানরা হয়তো মানুষ, বাংলাদেশের গুলো হয়তো মানুষ না !!!!!!!!!


৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

×