somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোরা মেয়ে হয়ে কেন ফুটবল খেলতে এলি?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা বাঙালি গর্বিত বাঙালি! গর্বের সাথেই বাঙলা ভাষাভাষী মানুষেরা এ কথাটি বলে থাকেন। তবে, আগে এটি বলার অর্থ আর এখনকার বলার অর্থ এক নয়। এখন এই কথাটাকে আমরা এভাবে প্রয়োগ করতে পারি, ‘আমরা বাঙালি আসনে, ভাষণে গর্বিত বাঙালি’।
এই বাঙালি কাজের থেকে বেশি কথা বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করে। যখন, তখন জ্ঞানগর্বের কথা বলতে জুড়ি মেলা ভার। সম্প্রতি সে প্রমাণ আমরা পেয়েছি আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকেও। যিনি অনূর্ধ্ব ১৬ নারী ফুটবলারদের ধারাবাহিকতায় উচ্ছ্বসিত প্রশংসায় মেতেছিলেন। আর সেই বীরকন্যাদেরকেই লোকাল বাসে করে ময়মনসিংহ-এ পাঠালেন!

যে বাসের মধ্যে তারা নানা ধরণের অসৌজন্যমূলক আচরণের শিকারও হলেন! খবরে যতটুকু জেনেছি, ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চরম ভোগান্তির শিকার হয়েছে বাঙলাদেশের জন্য সম্মান বয়ে আনা ইতিহাস গড়া সেই নারী ফুটবলাররা। বাসে তাদের সাথে ছিলোনা কোনো অভিভাবক কিংবা বাফুফের কোনো কর্মকর্তা। আর এ সুযোগেই যাত্রা পথে তারা শিকার হন ইভ-টিজিংয়ের, বাসেই তাদের শুনতে হয় অকথ্য ভাষা।


এখন আবার খবর প্রকাশ হয়েছে এই মেয়েদের মধ্যে ৯ জনের অভিভাবককে ডেকে এনেছিলেন তাদের স্কুল শিক্ষক। এবং বন্ড সাইন দিয়ে তাদের নিয়ে যেতে বলেছেন! ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক জোবেদ আলী তাদের অভিভাবকদের বলেছেনঃ ‘বন্ড সই দিয়ে আপনাদের মেয়েদের নিয়ে যান। ওরা আর কোনদিন স্কুলে পড়া তো দূরের কথা, নাম নিলেই ওদের জুতাপেটা করে দাঁত ভেঙে দেওয়া হবে।

আবার এ-ও শুনেছি, তাদের আরেকজন তাসলিমার বাবাকেও নাকি পেটানো হয়েছে! আর সেটি নাকি করেছেন স্কুল শিক্ষক! হায়, এরা কেন ফুটবলার হতে চাইলো! এরা কী জানে না, এরা মেয়ে? মেয়েদের এসব হতে নেই, তারা কী জানে না?

আমরা বরাবরই আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি এ সমাজ কিভাবে নারী পুরুষের মধ্যে বৈষম্যে সৃষ্টি করে রেখেছে। আমরা বরাবরই দাবী তুলেছি এ বৈষম্য ঘুচিয়ে, বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থার। আমরা এখনও অনড় বৈষম্যহীন সমাজ-ব্যবস্থা বিনির্মাণে। কিন্তু, এ দেশের সরকার প্রধান একজন নারী হয়েও সে দিকে তার ভ্রুক্ষেপ নেই। থাকবার কথাও নয়। কারণ, তিনি নারী হলেও পুরুষতন্ত্রেরই তো ধারক-বাহক। যার জন্য তিনি, রাষ্ট্র ধর্ম ইসলাম এবং মদিনা সনদে দেশ চালানোর ঘোষণা দিয়েছেন।

আচ্ছা, আমরা অবাক হচ্ছি কেন! এই দেশের সুনাম বয়ে আনার জন্য যে মেয়েরা ধারাবাহিক জয় ছিনিয়ে এনেছেন, তাদের অবহেলা বা তাদেরকে নিয়ে আজ যা যা হচ্ছে তা নিয়ে এতো কথা কেন বলছি? এরা তো মেয়ে। তাই না? এরা তো ছেলে নয়! তাই না?
একটি ইসলামি রাষ্ট্র তাদের নিয়ে হাসি-তামশা করবে, এটাই তো স্বাভাবিক। যেহেতু তারা হাফপ্যান্ট পরে, ওড়না ছাড়া মাঠ দাপিয়ে বেড়িয়েছেন, এ তো ইসলামি আইনে সহি নয়! তাইলে তাদের নিয়া মানুষ আজে-বাজে বলবে না তো কী বলবে?

আর হ্যাঁ, সরকার একদম ঠিক কাজটি করেছেন মেয়েদের লোকাল বাসে পাঠিয়ে। তাদের এসি বাসে পাঠিয়ে পয়সা নষ্ট করার দরকার আছে? এরা তো মেয়ে! এরা কেন ফুটবল খেলতে আসে! তোরা মেয়ে, তাই তোরা থাকবি ঘরের ভিতরে। ফুটবল তো পুরুষেরা খেলবে! দেখিস না, আরিফ খান জয়কে? ফুটবল খেলে জীবনে কোন অর্জন না করেও আওয়ামী লীগের চাটুকারি করে দিব্যি মন্ত্রী হয়ে বসে আছে!!
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৮
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

×