আমার প্রিয় পোস্ট

হরবর করে কথা বলি, মনে যা অাসে, পরে ভাবি কেন বললাম . . .

সারমর্মহীন গল্প?? (যারা সারমর্ম বের করতে পারেন করেন)

০৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫৬

শেয়ার করুন:                   Facebook

সাতআটটা ঘরের লোকজনকে একটা রাস্তা ব্যবহার করে বড়রাস্তায় যেতে হয়। রাস্তাটার মাথায় মিন্টুর বৌয়ের দোকান (জট্টিল ব্যবসায়ী মহিলা), চা-বিস্কিট, শীতের পিঠা, ধুমধাড়াক্কা গান, উৎসবে বাচ্চাদের খেলনা, সন্ধ্যার পর গাজার পুরিয়া বিক্রী যেমন চালায় তেমনি মুরুব্বি দেখলে গানবাজনা বন্ধ করে ঘোমটা টেনে কয় - "লন কাকা আদা-চা খান, নাইলে কাচাঁসুপারি দিয়া পান'' মোটকথা সবাইকে খুশি রাখে।
নিজের জায়গাজমি নাই, একলোকের জায়গায় পাহারাদারির জন্য ঘর তুলে থাকে পাশাপাশি ছাগল পেলে কোরবানি ঈদে বিক্রী করে।

আশপাশের ঘরগুলোর সব অস্হির ছাগলের জ্বালায়, মিন্টুরবৌ তো থাকে দোকানেই, ছাগল দেখার লোক নাই। আজ এর সবজিক্ষেত তো কাল ওর ফুলবাগান তছনছ। অভিযোগ করলে গড়িমসি, বলে - "মাফ করে দেন, আর হবেনা।" কিন্তু আবার, আবারও একইকান্ড !!!

গাজীবাড়ীর ক্লাশ ফাইভের শান্ত ছেলে পনির মিয়া, শখের বাগানবিলাসী। আপেলকুল, পাতাবাহার, দোলনচাপা তার আদরের সংগ্রহ। ওর এটা ওটাও সাবাড় করে, সবার মতো ও চুপ থাকে, হটহট করে সরিয়ে দেয়। সহ্যের সীমা ভাঙে যখন স্কুল ফিরে দেখে আপেলকুলটার আধখাওয়া গাছটা। থানইট আর গিরাবাশঁ নিয়া ছাগলের পাল ধুমাইয়া পিটান শেষে বাড়ি ফিরল।

মিন্টুরবৌ চেচানে সেদিন সবাই বিরক্ত - "ও আমার ছাগলের হাড্ডি ছুটায়া দিছেরে , অ্যাআআ"

সকালে স্কুলে যেতে বিপত্তি বাধল। মিন্টুরবৌ পনির মিয়ারে আটকে বলল, "কানে ধরে নাকে খত দিয়ে তবেই দোকানের সামনে দিয়া যাবি"। জিদ্দি ছেলে, প্যান্ট গুটিয়ে কাদা মাড়িয়ে স্কুলে গেল। বিকাল থেকে শুরু কাজ । গুলতির টিপ পড়তে লাগল চায়ের কেটলিতে। আর রাতে ছাগলের পাল ধুমাইয়া পিটান । ঐগুলার মেৎকারে মিন্টুরবৌয়ের ঘুমহারাম।

একরাত দু'রাত কাহাতক সহ্য হয়.... আবার নতুন ঝামেলা হলো বাকি পোলাপানও গুলতির টিপ ফেলতে লাগল চায়ের কেটলিতে। ব্যবসা লাটে উঠার যোগাড়.... শেষে গাজীবাড়ী গিয়ে পনির মিয়ারে বলে - "" বাপ , তুইদোকানের সামনে দিয়া যা, আমি আমার ছাগলের পালের জন্য খোয়ার বানামু "

 

 

  • ৪১ টি মন্তব্য
  • ৪৬৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫৮
comment by: েজবীন বলেছেন: দোস্তরা আনব্যান না হওয়া পর্যন্ত আর লেখবো না
২. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:০৩
comment by: নাদান বলেছেন: ফাটাইছো জেবিন।

ছাগলের পাল ধুমাইয়া পিটান।
৩. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:০৫
comment by: মাথামোটা বলেছেন:
এই প্রতিবা নিয়া লুকায়া চিলা!
এত ভয়াবহ লেখা!

ছাগলের পাল ধুমাইয়া পিটামু।
৪. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:০৬
comment by: নাভদ বলেছেন: + :)
৫. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:১২
comment by: েজবীন বলেছেন: কারেন্ট ছিলোনা আর আমার অক্ষমতাতো জানোই ভাইরা , তাই দেরিতে দিলাম। এরজন্য মাফ চাই।
৬. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৬
comment by: মুকুল বলেছেন:

আছি সাথে বন্ধু
৭. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৯
comment by: সুখী মানুষ বলেছেন: সুন্দর!
ভালো ব্লগারদেরকে ব্যান করা হইছে :( তাদেরকে মুক্ত করা হোক।
৮. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৬
comment by: েজবীন বলেছেন: যারা কষ্ট করে পড়ে বুঝলেন ... অনেক ধন্যবাদ,
আর যারা বুঝেন নাই, তারা মাথার সার নাড়াইয়া সারমর্ম উদ্ধার কইরেন না ....
৯. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫০
comment by: তামিম ইরফান বলেছেন: ছাগলের পাল ধুমাইয়া পিটান:) বাশ নিয়া খাড়ায় আছি,পাইলেই পিটান:):):)+++++
১০. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫১
comment by: রশেমালাই বলেছেন: ৩ দেলাম
০৯ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: নম্বর দেয়ার জন্যতো না এই লেখাটা .....

১১. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:০০
comment by: পরশ পাথর বলেছেন: +++++++++++++++++
১২. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:৩০
comment by: ছায়ার আলো বলেছেন: +
১৩. ০৯ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০১
comment by: সাইফুর বলেছেন: +
১৪. ০৯ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৮
comment by: েজবীন বলেছেন: বন্ধুরা বলায় নামটা পরিবর্তন করলাম ....
১৫. ০৯ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:০৩
comment by: নগর বাউল বলেছেন:
+
১৬. ০৯ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৩০
comment by: অচেনা বাঙালি বলেছেন: +
১৭. ০৯ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৫
comment by: মিলন মাহমুদ বলেছেন: সুন্দর লেখনী মানুষকে মুগ্ধ করে । ধন্যবাদ জেবীন
১৮. ০৯ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৯
comment by: সামী মিয়াদাদ বলেছেন: হাহাহাহাহাহাহা......++++++++++++++++++

আমার কিছুই বলার নাই.....এত দুঃখেও হাসতে হলো.....আপনাকে ধন্যবাদ
০৯ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:২০

লেখক বলেছেন: ধুর !!! দুঃখ ক্যান? কেতলিতে তো গুলতির নিশানা ঠিক ঠিকই লাগাইছো ..... হেঃ হেঃ

১৯. ০৯ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১০
comment by: শাস্তি বলেছেন: goodish
০৯ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: হোয়াইট টিশার্ট ... একই দিনে শাস্তি পাইছিলা??

১০ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১২

লেখক বলেছেন: গালাগালি বন্ধ করো ..... ওটা পথ না

২০. ১০ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১৬
comment by: অলস বলেছেন: বেশ অনেকদিন ছিলাম না, অনেক কাহিনী মিস্‌ করছি মনে হয়...
:-(
১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫৬

লেখক বলেছেন: দেখতে থাকেন ..... বুঝবেনই তামশা

২১. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৭
comment by: বিষাক্ত মানুষ বলেছেন:
জেবীনের মাথায়তো অনেক বুদ্দি.. :)
২২. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১১
comment by: নাদান বলেছেন: মাইয়াটা এই জিনিষ নিয়ে এতদিন লুকাই ছিল।
২৩. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৫
comment by: েজবীন বলেছেন: আমারে কি গাইল দিতাছে ...!!! বুঝতেছিনাতো!!!
২৪. ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:২১
comment by: েজবীন বলেছেন: ১৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৪
বিহংগ বলেছেন:
কী চমৎকার দেখা গেলো।
এ রকম লিখা পড়লে লগ ইন না করে থাকি কেমনে?
অসাধারন হয়েছে।
ধন্যবাদ,ধন্যবাদ,ধন্যবাদ........................
১৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: আপনাকে বলা কথাগুলো মুছে ফেললাম .... বিহংগ'দা আমার কথায় মনে কষ্ট পেলে মাফ চাইছি .... মনে খচখচ করছে ... প্লীজ ....

২৫. ১৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৪
comment by: মাথামোটা বলেছেন:
আচ নাকি?
২৬. ১৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৮
comment by: েজবীন বলেছেন: হা ... তুমি কেমন আছো...
২৭. ১৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫০
comment by: বিহংগ বলেছেন:
আরে পাগল নাকি।
আমি মনে এতো সহজে কষ্ট নেইনা।
ভালো থাকবেন।
২৮. ১৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৯
comment by: েজবীন বলেছেন: আসলে ঐকথা শুনে এমন আজব লাগলো , ... আমি আপনারে হাসাতেই ঐটা বললাম .. কিন্তু ভাবিনি মনে কষ্ট দিয়ে ফেলবো ..... ভাইয়া .. এই আপুটা কে .. মাফ করে দেন .. মন থেকে বলছি
২৯. ১৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:০৯
comment by: মাথামোটা বলেছেন:
আল্লাহর ওয়াস্তে মাফ করলাম।
১৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: :|| কে কি কয়??!!!:-P ...

৩০. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৭
comment by: সাইফুর বলেছেন: হ
৩১. ১০ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
comment by: রোডায়া বলেছেন: হা হা হা৷ মজা পেলাম৷+
৩২. ১০ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৪২
comment by: হ্যারি সেলডন বলেছেন: এইরে, এই লেখাটা তো আমরা যখন ব্যান খাইছিলাম তখনকার। খতরনাক পোস্ট।
৩৩. ০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:৫৫
comment by: কঁাকন বলেছেন: আরে জটিল

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২২৭২১