বন্ধুত্বের ভালবাসা (১)
"আমি বুঝিনা তোমায়
এই কি সেই তুমি? যার জন্য আমার এত প্রতিক্ষা,
এত আকুলতার মানুষ আমার ..... এই তুমি?
কি প্রচন্ড উন্মাদনায় ছেয়ে থাকি তোমার কাছে এলে,
অবহেলা নির্মম হেলায় রাখো আমায়
আসতে দাওনা কাছে, আবার দূরেও দাওনা যেতে,
কি বাধঁনে টেনে রাখো ....
মনআকাশে মেঘের ঘনঘটা কিবা রৌদ্রছটা
সবই বুঝো সহজিয়া অনুভবে
তবু তবুও বুঝোনা এই আমায়, সে কি চায়.....
আমি বুঝিনা তোমায়
ইদানিং আমি বুঝিনা এই আমায়ও,
তোমার কথার একটু ছোয়াঁতে
কল্পনার সবরঙের ফানুস উড়াই,
আমার উচ্ছলতা কিযে খুজেঁ পায় তুমিতে,
তোমার একঘেয়েমিতে!!!
একঘেয়ে তুমিটাকেও কেন কাছে চায় এই আমিটা?
আমি বুঝিনা, বুঝিনা - এই তোমায় আমায়"
পড়া শেষ হতেই নীলা চেচায় - "ওমা একিরে ... এটা তোর লেখা?"
ছোঁ মেরে কাগজটা নিয়ে নীলাভের রাগতস্বর - "তোরে বলছি ঐ বাদামী ফাইলে নোট ... আর তুই এই তাক ধরছিস কেনো? সারাক্ষন যে পকপক করো, না বলে কারো কিছু ধরতে হয়না হ্যান ত্যান ... এখন কই গেলো সেই সেন্স? "
থতমত খেয়ে নীলা বলে - "আমি তোর বন্ধু না? বলতে পারিস আমায় ... বুঝবো "
কিছুক্ষন ভেবে নীলাভ বলে - "না বুঝবি না, আবার অভ্যেস মতো ক্যান ? ক্যান করিস না, তোর ক্যানসারের কোনই এ্যানসার নাই "
ঝট করে নীলা তাকায় - "মানে?"
নীলাভ হাসতে হাসতে বলে - "মনে নাই তোর? মন্ডল স্যারের ক্লাসে?"
কিছুদিন আগে মন্ডলস্যার ক্লাসে লেকচার দিচ্ছে ... আর সবার সাথে প্রশ্ন করার পাশাপাশি নীলা লিখছে ... কি যেন লিখতে লিখতে, খেয়াল করে নাই যে, ও স্যারকে বারবার জিগ্গেস করে ফেলছে - "ক্যান স্যার? ক্যান স্যার?" হঠাৎ কেমন সব চুপ হয়ে গেছে বুঝে ও মুখ তুললো, দেখে স্যার ওর ডেস্কের কাচে দাড়ানো ... ভেবাচেকা খেয়ে তাকাতেই স্যার বলল - "খুবই জটিল অসুখ, ক'বছর আগে হলে বলতাম এটার নাই কোন এ্যানসার, তাই ক্যানসার।"
দু'জন হোঃ হোঃ করে হাসতে হাসতে কিছুক্ষন পর নীলা বললো - ভালোই প্রসংগ পাল্টাতে চেষ্টা করলি ..... কিন্তু আমি ছাড়ছি না, না বুঝলেও বল আমাকে "
কি যেন ভেবে নীলাভ শুরু করলো বলা ......
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।