আমার প্রিয় পোস্ট

হরবর করে কথা বলি, মনে যা অাসে, পরে ভাবি কেন বললাম . . .

কপি-পেষ্ট :D

০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪০

শেয়ার করুন:                   Facebook



শ্রমআইন সংক্রান্ত কোনএক সেমিনারে জাষ্টিস নির্মলেন্দু ধর'কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, আমাদের নতুন "বাংলাদেশ শ্রমআইন ২০০৬" -এর নানান ধারায় অসামন্ঞ্জস্যের কারন সম্পর্কে। সাধারনত নতুন আইনে নতুন নতুন সংযুক্তির সাথে সাথে পুরানো ভুলগুলোও শুধরে নেয়া হয়, আমাদের ক্ষেত্রে তা হয় না কেন?
মৃদু হেসে উনি বলেছিলেন, - একটা গল্প শোনেন, তারপর পাবেন উত্তর।


দেশের এক উচ্চপদস্হ আমলা, এক ধর্মগুরুর একনিষ্ঠ ভক্ত। গুরুর নিবাস নিউয়র্কে। অতিবৃদ্ধ গুরু শেষ বারের মতো সম্মেলন ডাকলেন, আমলা যাবতীয় কাজকর্ম ফেলে ছুটে গেলেন সম্মেলনে। সৌমক্রান্তি গুরু একটানা নানা বিষয়ে বানী দেয়ার পর হঠাৎ নিশ্চুপ হয়ে উদাস নয়নে আকাশের দিকে তাকিয়ে থেকে তারপর চোখ বুজেঁ রইলেন, যেমনটা ভাব ধরে মাঝে মাঝে গুরুরা।
বেশ কিছুক্ষন পর চোখ মেলে বললেন - "অনেকদিন ধরে সবাইকে বলবো ভাবছি বলা হয়ে ওঠেনি কিছুকথা, যদিও মনে পড়ে সবসময়ই। এই যে আমার এই আমি হয়ে ওঠা, এতো সম্মান-প্রতিপত্তি, এই সবই সম্ভবপর হয়েছে এক নারীর কারনে, আমার অন্তরের কাছের সে, আমার জীবনে তার অবদান অনস্বীকার্য। ............তবে সেই নারী আমার স্ত্রী নন"।

এটুকু বলে গুরু চুপ হয়ে চোখ বুজলেন। চারপাশে জোর গুন্ঞ্জন, হতবাক সবাই। কি, বলছে কি গুরু? এতোদিনের শ্রদ্ধা, আসক্তি সব টলটলায়মান। প্রায় সবাই বীতশ্রদ্ধ। চোখ মেলে গুরু শান্তভাবে ভক্তদের প্রতিক্রিয়া দেখলেন, ফিসফাসের মাঝে গুরু হাত তোলায় থেমে যায় সব।
ভাবধরা গলায় উনি বললেন - "না, তিনি আমার স্ত্রী নন, সে নারী আমার মা"।
হাহাকার পড়ে গেল চারিদিকে। নিজেদের ছোট মনের জন্যে নিজেরাই ধিক্কার দিতে লাগল। যারা বেশি উচ্চবাচ্য করছিল, তারা কান্নায় গড়াগড়ি, ছি: ছি: নিজেদের কুটিল পাপবোধের কারনেই কুটিল ভাবনা এসেছে মনে। গুরুর প্রতি মমতা বেড়ে গেল তাদের আরো বেশি।


আর যাই শিখুক না কেন সম্মেলন থেকে মানুষকে তাক লাগানো এই পদ্ধতি জানতে পেরে আমাদের আমলা সাহেব বেজায় খুশি। অল্পক'দিন পর কি এক কারনে তার সম্মানে এক অনুষ্ঠানের আয়োজন করা হলো। আমলা ভাবলেন এই সুযোগ হাতছাড়া করবেন না, এটাতেই প্রয়োগ করবেন ওই ভাব লাগানো শিক্ষা। সুন্দর বক্তব্য দেবার পর, নাটকীয় ভাবে উনি গুরুর স্টাইলে শুরু করলেন, সবই ঠিকঠাক, প্রথমঅংশ বলে শেষ করার পর প্রতিক্রিয়াও পাচ্ছেন সেরকমই, চোখ বুজে উপভোগ করছেন মজা টুকু। তবে বাকিটুকু ভাবধরা গলায় বলার জন্যে যেই না চোখ মেলেছেন, সামনে পেলেন রণমূর্তিধারিনী সহধর্মীনি'কে। আমলা সাহেব ভুলেই গিয়েছিলেন যে অনুষ্ঠানে তিনিও উপস্হিত থাকবেন। বাকিটুকু বলার কিবা কোন সাফাই দেবার সুযোগ না দিয়েই সহধর্মীনি কাছে এসে শুধু - "এসো আজ বাসায়" বলেই চলে গেলেন। আর আমাদের আমলা সাহেব বারবার বলতেই লাগলেন - "না, তিনি আমার স্ত্রী নন, সে নারী আমার , সে নারী আমার ........"


সেমিনারে উপস্হিত সবার হাসি থামলে জাষ্টিস নির্মলেন্দু ধর বললেন, আমাদের বেশিরভাগ লোকেদের হাল কিছুটা আমলাসাহেবের মতোই, আমরা সবকিছু কপি করতে পারি কিন্তু পেষ্ট করার সময় খেয়াল করিনা পরিবেশ পরিস্হিতির সাথে তা খাপ খায় কিনা। তাই করেছেন আইন প্রণেতারা, নতুন সংযুক্তির সাথে পুরনোর যে সমন্বয় ঘটানোর কথা তা না করে পুরনোটা পেষ্ট করে দিয়ে "বাংলাদেশ শ্রমআইন ২০০৬" -এর নানান ধারার অসামন্ঞ্জস্যের সৃষ্টি করেছেন।


[এক অর্থে আমিও করলাম কপি-পেষ্ট, কতদূর গড়বড় করলাম আল্লাহ মালুম :D :D :D]

 

 

  • ৮৩ টি মন্তব্য
  • ৪৪৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৭ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৮
comment by: আহমেদ বলেছেন: হা হা :)
২. ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৮
comment by: মুকুল বলেছেন: :P
৩. ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৭
comment by: মানুষ বলেছেন: খিকজ
৪. ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৯
comment by: েজবীন বলেছেন: B-) .....সব্বাই বাতচিত না কইরা খালি হাসি দিতাসে, তাই আমিও দিলাম :)
৫. ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩১
comment by: চিকনমিয়া বলেছেন: ডিং
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:০১

লেখক বলেছেন: ডিং ডং... করতে মানা করছি না? X(

৬. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:০৯
comment by: চিকনমিয়া বলেছেন: :(
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৩

লেখক বলেছেন: আরে , মন খারাপ, এতো অল্প বকাতেই?........ :)

৭. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২৪
comment by: সাজিদ শাহরিয়ার বলেছেন:
হইছে লেখা দারুণ
আরো কিছু ছাড়ুন।
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩১

লেখক বলেছেন: সাজিদ শাহরিয়ার কয় - "আরো লেখা ছাড়ুন"
উত্তর জানাই - আপাতত নাই কিছু, অবস্হা করুন :(


:)

৮. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৭
comment by: তানজু রাহমান বলেছেন: হাসি পেল!
তবে ভালো জিনিশ লিখেছেন...কপি-পেস্ট করার সময় সাবধান থাকতে হবে :|
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩২

লেখক বলেছেন: হুমম...আমি যে কি করছি কে জানে????.......:)

৯. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৩
comment by: তামিম ইরফান বলেছেন: :#):P
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩২

লেখক বলেছেন: B-)

১০. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৮
comment by: হনলুলু বলেছেন: কপিপেস্ট পোস্টে কমেন্টও কপিপেস্ট কইরা দিলাম ...... :#)


মানুষ বলেছেন: খিকজ । B-)
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪২

লেখক বলেছেন: কি যে চলতাসে....??!!!
দেখছো শুধুই হাসি দেয়া পোষ্টে ভুলে কয়েকটা বাতচিতওলা কমেন্ট পইরা গেছে........:D :D

১১. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৭
comment by: হনলুলু বলেছেন: কাহিনীটা পইড়া মজা পাইছি .... :) :D
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৩

লেখক বলেছেন: আমিও শুনে মজা পাইছি ....:)

১২. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫০
comment by: সাইফুর বলেছেন: :D
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫২

লেখক বলেছেন: এই হাসি অলরেডি দেয়া হয়ে গেছে.......নতুন কিছু থাকলে দেন ডক্টরেট কাছিম.....:)

১৩. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৪
comment by: সাইফুর বলেছেন: :#) এটা কেমন?
হু হু হু...?
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৯

লেখক বলেছেন: হনলুলু দিয়া গেছে...........:)

১৪. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৭
comment by: বিডি আইডল বলেছেন: জটলা...++
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১০

লেখক বলেছেন: জ্বি লাগছে জটলা.....:)

১৫. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৪
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: কোন পেষ্ট?টুথপেষ্ট?:-*
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৯

লেখক বলেছেন: হইছে কি শান্ত'র? খালি করে পেষ্ট, টুথপেষ্ট!!!
টিক কইরা কও? ছিল আজকে কিসের টেষ্ট??
নাকি দেখছো, ক্লাশে নতুন গেষ্ট?? গেছো ভুলে ইষ্ট-ওয়েষ্ট??:D :D

১৬. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১১
comment by: সাইফুর বলেছেন: জেবীনের জবাব নেহি..হেহহেহে:)
১৭. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৫
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: :):D:D
জব্বর বানাইছো তো আপু:)
টেষ্ট ছিল বাট গেষ্ট আসে নাই?:(
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৭

লেখক বলেছেন: ঝড়ে বক মরে নাই আহত হইছে তাইলে... :D ১০০ তে ৫০ পাইছি :)

১৮. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৪১
comment by: রাতমজুর বলেছেন:
শ্রমআইন কি? এটা বাংলাদেশে কি কাজে লাগে?
শ্রমআইন বাংলাদেশে কোন কাজেই লাগে না আপা :(
১০ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১৪

লেখক বলেছেন: আরে লাগে....লাগাইলে লাগে,
তবে অল্প বিদ্যা ভয়ংকরী.....তাই এব্যাপারে আমি নাই কিছু বলি.....:)

১৯. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩৭
comment by: একা এবং কয়েকজন বলেছেন: just asking....... have u ever stayed in Netrakhona..
১০ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১৫

লেখক বলেছেন: জ্বি না।

২০. ১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:৩৬
comment by: রাজর্ষী বলেছেন: ভালো লাগলো, রম্যরচনার বক্তব্য আছে।
১০ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ..........:)

২১. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৫৪
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: আপু খবর কি?
১০ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২০

লেখক বলেছেন: মন খারাপের বিলাসিতায় পাইছে..................:)

২২. ১১ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
comment by: রুধীণ বলেছেন: আমি , খরগোশ ভালো আছি।

তুমি ভালো আছ?

১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৫

লেখক বলেছেন: জ্বি ভালো .......:)

২৩. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ২:১২
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: ঐখানে আগে পড়ছি । :)
১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৭

লেখক বলেছেন: তোমারে দেখে মন চাইছে বলতে..."হাতি তাইলে পারা দিলেন আমার ব্লগে.... :D "

২৪. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১২
comment by: েজবীন বলেছেন: বলতে ভুলে গেছিলাম ….পোষ্টটা উৎসর্গ করতে চেয়েছিলাম “আরণ্যক যাযাবর” আর “অচেনা বাঙ্গালী” এই দু’জনকে। :)

উনারা কাউকে কোন ভুলটা বুঝাতে গিয়ে সুন্দর করে বুঝিয়েছেন, সাধারনত যেমন দেখা যায় ব্যঙ্গ করে নয়, অচিন’দা তো আমার লেখার ডট ডট এর জ্বালায় অস্হির ছিলেন, বানান যেগুলো আনতে পারতাম না টাইপ করে, বারবার বুঝায়ে বলছেন

আর যাযাবর কার একটা পোষ্টে জানি বলছিলেন…যেটা মন থেকে চাইবে কাউকে জানাতে, নিজের বন্ধুকে বলার মতো করে সহজ করে লিখে ফেলেন, যা মজা দেবার সাথে সাথে ফুরিয়ে যাবে না, মজার আবেশটুকু, বোধটুকু রেখে যাবে তাই লিখেন…..দারুন লেগেছিল কথাগুলো….

অচিন’দা ডট ডট আমারে ছাড়ে নাই....:D
২৫. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৬
comment by: মৈথুনানন্দ বলেছেন: জেবীন পচা। ফোনে কথা বলতে চায় না, তার মানে আমাকে বিশ্বাস করে না। অথচ আমি কিন্তু আমার নাম্বার আগেই দিয়ে দিয়েছি। এই পোস্টসহ আগামী সব পোস্টে - পড়বে।
১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৩

লেখক বলেছেন: মৈথু...জেবীন'টা খুব পচাঁ,
ওর নাকও বোচাঁ :D :D


তুমি যে মাইনাস দিবে না, তা আমি জানি, আমি মোটামুটি জ্ঞানী, এটা জানি.......:)

২৬. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩১
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: খবর কি?কপি পেষ্ট কইরা আর কতদিন?:)
১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৫

লেখক বলেছেন: দেখি না কতদিন চালাইতে পারি..........:)

২৭. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪১
comment by: মৈথুনানন্দ বলেছেন: সত্যিই দিয়েছি। আমার মন ভালো নেই পনেরো দিন ধরে। এক জনের ওপরে খুব খুব রাগ হয়ে আছে। এখনো কমছে না। ফুল পাঠালাম জন্মদিনে, না খেয়ে টেনশন করছি, কোনো খবর নেই - উল্টে আমায় বকে কেন দইমিষ্টি পাঠায়নি। ওকে আমি সাইজ করবো - হাতের কাছে পেলে রক্তারক্তি কান্ড হয়ে যাবে। নাম জানতে চেও না।
২৮. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪২
comment by: মৈথুনানন্দ বলেছেন: বান্দর গ্রুপের বিগ বস - ওকে আমি ওয়াসায় চোবাবো।
১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: :)

২৯. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩৯
comment by: রাশেদ বলেছেন: পড়চি পড়চি! :P
৩০. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪৮
comment by: ছায়ার আলো বলেছেন: দেড়িতে পড়লাম...এখনো হাসা যাবে?
২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: দেড়িতে!! পড়ার জন্যে বেড়ি পরানোর নিয়ম আছে নাকি??..........:)

হাসাতে মানা বলেছেন কার নানা......?

৩১. ২১ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:৫৭
comment by: রাশেদ বলেছেন: নয়া পুস্ট কই!
২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: :( ....

৩২. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৭
comment by: মানুষ বলেছেন: ওহে এক কপি-পেষ্ট আর কতোদিন চলবে? নতুন কিছু ছাড়ো
২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: অলস রে মিস করতে করতে ওর পিড়ায় বসতে যাইতাসি মনে হয়......:(

৩৩. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৯
comment by: হুদাই বলেছেন: পেষ্ট করার সময় খেয়াল করিনা পরিবেশ পরিস্হিতির সাথে তা খাপ খায় কিনা

আপ্নে খিয়াল কর্ছিলেন্তো?
২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: কি মনে হয়?? ..... সেটা আপনারাই তো বলবেন....:)

৩৪. ২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৯
comment by: মানুষ বলেছেন: আল্লায় জানে কোন পিড়ীতে বসতে যাচ্ছো
২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: আমি কিন্তু কিচ্ছু বুঝি নাই...........:D

৩৫. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৪
comment by: আবু সালেহ বলেছেন:
আপনি অসামন্জস্য সৃষ্টি করেন নাই তো!!!!!
মনে হয় করেন নাই...নাহলে এতক্ষনে কিছু একটা হইতো....
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:১৯

লেখক বলেছেন: :)...... কি হইতো??

৩৬. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:৪৬
comment by: রাশেদ বলেছেন: মানুষ বলেছেন: আল্লায় জানে কোন পিড়ীতে বসতে যাচ্ছো
৩৭. ২৪ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
comment by: রাশেদ বলেছেন: রাশেদ বলেছেন: মানুষ বলেছেন: আল্লায় জানে কোন পিড়ীতে বসতে যাচ্ছো
৩৮. ২৪ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬
comment by: সাইফুর বলেছেন: রাশেদ বলেছেন: মানুষ বলেছেন: আল্লায় জানে কোন পিড়ীতে বসতে যাচ্ছো
৩৯. ২৪ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
comment by: আউলা বলেছেন: শুনলাম আপনি নাকি বিজি!! তেমন কথা বলতে পারবেন না অন্য বিষয়ে বিজি!! বিষয় টা কি জানতে পারি?/:)
৪০. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:১০
comment by: রাশেদ বলেছেন: সাইফুর বলেছেন: রাশেদ বলেছেন: মানুষ বলেছেন: আল্লায় জানে কোন পিড়ীতে বসতে যাচ্ছো
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:১৭

লেখক বলেছেন: কি রে ভাই হইছেটা কি...........? :-P :-P :-P

৪১. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:২০
comment by: রাশেদ বলেছেন: লেখক বলেছেন: কি রে ভাই হইছেটা কি...........? :-P :-P :-P
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:২৮

লেখক বলেছেন: রাশেদ আজকে ফর্মে আছে.......:)

৪২. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৩১
comment by: রেটিং বলেছেন: অনেক মজা পাইসি। মজা কিরা পড়লাম :)
২৬ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: :)

৪৩. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৩৩
comment by: রাশেদ বলেছেন: হু! মেলাক্ষণ বল্গে আচি! :D
৪৪. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:১৫
comment by: মানবী বলেছেন: মজার তো! :)


ধন্যবাদ েজবীন।
২৬ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: আপনাকেও....ধন্যবাদ মানবী'পু,
পছন্দের মানূষগুলোকে আনন্দ দেয়ার মজাই আলাদা...:)

৪৫. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩০
comment by: চিকনমিয়া বলেছেন: আমরা কিচু বুজি নাই
খেক খেক খেক:)
২৬ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৪০

লেখক বলেছেন: জেডা, কম বুজা ভালা..........:)

৪৬. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৩
comment by: এম্নিতেই বলেছেন: নতুন লেখা লিখেছি, লিংক দিলাম :)
Click This Link
২৬ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: লেখাটা পড়েছি আগেই..........:)

৪৭. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৩:১৪
comment by: বাফড়া বলেছেন: এই লেখা যখন পরথম পড়ছিলাম তখন মাত্র তিনটা কমেন্ট ছিলো। অহন বুঝেন কত শুরুতে পড়ছি। আইলসামি কইরা কমেন্ট করি নাই। অহন ৭৫ টা কমেন্ট দেখতাছি।

যাহোক আমার কপিপেস্ট করা সম্পন্ন হয়েছে।

কপিপেস্টের জয় হোক। গুরু বাবার জয় হোক। কপি হোক যত্রতত্র, পেস্ট হোক সঠিক
২৬ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৩

লেখক বলেছেন: কপি হোক যত্রতত্র, পেস্ট হোক সঠিক ...........:D :D

২৬ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: ওহ!! আইলসামি ছাইরা কমেন্ট করার জন্যে আপনারে কান ঝালাপালা করা মাইকে ধন্যবাদ.......:D

৪৮. ২৬ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৪২
comment by: চিকনমিয়া বলেছেন: ঠিকাচে, দেইকা গেলাম

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৫২৯২