আমার প্রিয় পোস্ট

একজন ফুরিয়ে যাওয়া ব্লগার

কয়েকটি মাথা চিবিয়ে খাওয়া রোমান্টিক গান :)

১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:১৭

শেয়ারঃ
0 1 0



কবিতা-গল্প-মুভি কিংবা গান, সবক্ষেত্রেই রোমান্টিক জেনারটা খুব ভালো লাগে। প্রিয় রোমান্টিক গান অনেক আছে, এখান থেকে তার মধ্যে কয়েকটা তুলে দিলাম (যে গানগুলোর জন্য আমি একটু বেশি পাংখা সেগুলো আর কি)। :)

১. একটু পুরনো গান দিয়েই শুরু করা যাক। কত পুরনো হবে এই গানটা? ষাটের দশকের হয়তো, নইলে বড়জোর সত্তরের। অথচ এখনও সেই গান, সেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলা আর সেই রোমান্টিসিজম, একটুও পুরনো মনে হয় না।


পথ ছাড়ো ওগো শ্যাম কথা রাখো মোর এমন করে তুমি আঁচল ধোরো না এখনি যে শেষ রাত হয়ে যাবে ভোর! (আহা, কি মিনতি!)

রাত জেগে ঝরে গেছে অতসী ও কামিনী এখনি না যাই যদি পোহাবে যে যামিনী মলিন বসন হেরি কি কহিবে সকলে? যেতে দাও, শুকালো যে মধু ফুলডোর। সা রে মা গা রে গা সা রে পা মা গা রে গা সা রে মা পা নি সা পা নি সা রে মা গা সা রে নি সা নি দা পা গা মা গা রে রে মা পা নি সা পা ধা মা পা গা মা রে সা রে নি সা।

এই গানটা নেটে খুঁজতে গিয়ে কাঁদতে বসার জোগাড়। কিছুতেই পাওয়া যায় না। অনেক কষ্টে যখন পেলাম তখন নিজ দায়িত্বে মিডিয়াফায়ারে আপলোড করে দিলাম যাতে আর কাউকে এভাবে হয়রান হতে না হয় (এর জন্যে নিশ্চয়ই আপনারা আমাকে অনেক ধন্যবাদ দেবেন)। :P

সরাসরি ডাউনলোড লিঙ্ক মিডিয়াফায়ার থেকে

এসনিপ্সেও আপ করেছিলাম কিন্তু ফাইলটা নষ্ট হয়ে গেছে। :((


২.সামিনা চৌধুরীর তো অনেক গানই ভালো লাগে, তবু এই গানটা স্পেশালি প্রিয় এর মাতাল করা লিরিকের জন্য। আর সুর তো ভালো বটেই।

এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, তাহলে আমি তা শিখে নিতাম প্রথমে আমি তাকেই জাদু করতাম। কামনার আঁখিতে আমাকে বেঁধে সে ধরা দেয় না হৃদয়ে ঝড় তুলে ভালোবাসিবাসি বলে ভালোবাসে না যদি পারতাম আমি জীবনের সবটুকু দিয়ে তবে ভেল্কিতে তার দৃষ্টিপাখিটা ধরতাম। ছলনার বাঁশিতে আমাকে ডেকে সে দূরে সরে যায় ভাবনায় বিষ ঢেলে ছলেবলে কৌশলে পালিয়ে বেড়ায় যদি জানতাম সম্মোহনের মন্ত্রটা তবে মন্ত্র দিয়েই মনপিঞ্জরে ভরতাম।

এই জাদুটা যদি সত্যি হয়ে যেত--- এসনিপ্স থেকে

৩. হাল আমলের হিন্দি গায়কদের মধ্যে ব্যাপক সুনাম কুড়িয়েছে কৈলাশ খের। আমারও হেভভি পছন্দ কিছুটা সুফি ঘরানার এই লোকের ভয়েস। যতই শুনি ততই ভালো লাগে। কিন্তু আজ পর্যন্ত তার যত গান শুনলাম তার কোনওটাই বোধহয় এই গানটার কাছাকাছিও যেতে পারেনি।

Heere moti main na chaahoon main toh chaahoon, sangam tera main toh teri...saiyyan tu hai mera .... ...saiyyan ...saiyyan tu jo chhoo le pyaar se aaraam se mar jaaoon aaja chanda bahoo mein tujh mein hi gum ho jaaoon main tere naam mein kho jaaoon saiyyan ... saiyyan mere din khushi se jhoome, gaaye raatein pal pal mujhe dubaaye jaate jaate tujhe jeet jeet haaroon yeh praan praan varoon hay aise main nihaaroon teri aarti utaaroon tere naam se jude hai saare naate saiyyan ... saiyyan banke maala prem ki, tere tan pe jhar jhar jaaoon hain tu naiya preet ki sansaar se thar jaaoon main tere pyaar se thar jaaoon saiyyan ... saiyyan yeh naram naram nasha hai...badhta jaaye koi pyaar se ghungatiya deta uthaaye ab baawra hua mann jag ho gaya hai roshan yeh nayee nayee suhaagan ho gayee hai teri jogan koi prem ki pujaaran mandir sajaaye saiyyan ... saiyyan (এই অংশটুকু শুনলে মাথার মধ্যে ঝিমঝিম করতে থাকে)

এখানে Jhoomo re (অর্থাৎ এই গানটা যে অ্যালবাম থেকে নেয়া) অ্যালবামটা পুরোটাই দেয়া আছে। ট্র্যাক নাম্বার ৭ হচ্ছে Saiyaan. আর অন্য গানগুলোও চাইলে শুনতে পারেন, সেগুলোও বেশ ভালো। বিশেষ করে ট্র্যাক নাম্বার ৮ (Tere naina) তো আমার অসম্ভব ভালো লাগে। খুব মায়াবী গান একটা।




খুব বলার মত রোমান্টিক গানের তালিকা করতে গেলে জন ডেনভারের 'Hold me like you never let me go' গানটা অবশ্যই আসবে। কিন্তু এটা নিয়ে ব্লগে এত লেখা হয়েছে যে আর আলাদা করে উল্লেখ করলাম না।


৪. এর আগেরবার ব্যাকস্ট্রীট বয়েজের গান নিয়ে পোস্ট দিয়ে কিঞ্চিৎ কানমলা খেতে হয়েছিলো। :(( আসলে আমি স্বীকার করি ওদের সব গান একইরকম কিন্তু তবু কিছু কিছু গান আছে যেগুলো না চাইতেও ভীষণ ভালো লেগে যায়। এই গানটাও সেরকম। খুব অনুভব করার মত এই গানের কথাগুলো। সুরও তাই। গভীর রাতে একা বসে এই গানটা শুনলে সত্যি মাথা ঠিক রাখা দায় হয়ে পড়ে।

Ohhh no Everybody needs affection (ঠিকই তো!)
Looking for a deep connection So put a little bit of love in my life today Everybody needs some shelter Let's spend a little time together Come into my arms Let them tell you what I wanna say Color my world Draw on my heart Take a picture of what you think of love Looks like in your imagination Write on my soul everything you know (আহা...)
Use every word you ever heard To color my world Yeah yeah I've had enough of not believing Living life without a meaning I want something real And I feel it when I'm next to you Let's vow to have some love and devotion Winner to my heart's emotions Until the very end It's the place I'm gonna keep you in Yeah yeah yeah yeah

Download Color my World by Backstreet Boys




৫. এতক্ষণ যে গানগুলোর কথা বললাম সেগুলো তো সবই একটু মিষ্টি প্রেমের গান বলা যায়। এবার খুব যন্ত্রণার একটা গানের কথা বলি। অ্যাভরিল ল্যাভিনের গান আজকাল টুকটাক শোনা হচ্ছে। এটা হচ্ছে সেরকম গানগুলোর একটা যার প্রতি লাইনে লাইনে কেবল হৃদয়ছেঁড়া আর্তনাদ।

I'm giving up, on everything Because you messed me up Don't know how much you screwed it up You never listen, that's just too bad Because I'm moving on, I won't forget you were the one that was wrong I know I need to step up and be strong Don't patronize me, yeah yeah, yeah yeah yeah Have you forgotten Everything that I wanted Did you forget it, no you never got it Do you get it now, yeah yeah, yeah yeah yeah yeah yeah, yeah yeah yeah Oh, oh Oh, oh Gotta get away, There's no point in thinking about yesterday It's too late now, it won't ever be the same We're so different now, yeah yeah, yeah yeah yeah Have you forgotten Everything that I wanted Did you forget it, no you never got it Do you get it now, yeah yeah, yeah yeah yeah yeah yeah, yeah yeah yeah I know I wanna runaway, I know I wanna runaway Runaway If only I could runaway, if only I could runaway Runaway I told you what I wanted, I told you what I wanted What I wanted But I was forgotten, I won't be forgotten Never again

Have you forgotten by Avril Lavigne


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গান গান গান গান গান গান ;
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২০
ডাক্তার কদম আলী (ডিগ্রী নাই) বলেছেন: রুমাল্ঠিক গানা-বাজানা ভালা লাগেনা গো আন্টি :( দুইন্যাডা মায়ার খেল :( :(
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২৮

লেখক বলেছেন: এই সহজ কথাটাই তো সহজে মাথায় ঢোকে নাগো আঙ্কেল! :(

২. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২১
এরশাদ বাদশা বলেছেন: কৈলাশ খেরের সাঁইয়া গানটি অলটাইম ফেভারিট। যতোবার শুনি ততোবারই চোখ ভিজে যায় অজান্তে।
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৩০

লেখক বলেছেন: আমার এই গানটা নিয়ে পাগলামি এখনও যায়নি। এতদিন পরেও। কবে যাবে তাও জানি না।

৩. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২২
বাবুনি সুপ্তি বলেছেন: এখনি নিচ্ছি আপু। :) তোমার প্রিয় গান গুলো আমিও শুনব।
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৩১

লেখক বলেছেন: দ্যাটস লাইক মাই সুইটি পাই! :)

৪. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২৩
মমমম১২ বলেছেন: কোন গানের লিংকু আসছে না একটা ছাড়া!!

দাওনি নাকি আমি মিস করছি বুঝছি না
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২৯

লেখক বলেছেন: যে একটা পাচ্ছেন সেটা কোনটা বলেন তো? চেক করে দেখি বাকিগুলো।

৫. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২৪
অদ্রোহ বলেছেন: রোমান্টিসিজম ,ইহা আবার কি জিনিস :| ??

খায় না মাথায় দেয় ?

যাই হক ,গানগুলোর কয়েকটা মাঝে মাঝেই গুনগুন করি ... :) :)

১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৩৩

লেখক বলেছেন: তাই? তা কোনটা কোনটা গুনগুন করো সেটাও বলো শুনি। ঝাতি জান্থে ছায়। :D

৬. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২৬
সৌম্য বলেছেন: আমার ফেভারিটঃ
বাংলাঃ সুমন চট্টপাধ্যায়ের জাতিস্মর।
ইংলিশঃ বব মার্লের- আই'ম গোনা লভ ইউ এন্ড ট্রিট ইউ রাইট, আই'ম গনা লভ ইউ, এভরি ডে এন্ড এভরি নাইট।
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৩৪

লেখক বলেছেন: লিঙ্ক দিয়ে দিন ভাইয়া। সবাই উপকৃত হবে (আমি তো বটেই)! :D

৭. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২৬
পলাশমিঞা বলেছেন: আমার গাওয়া স্বপ্নচারিণী শুনেছেন?

নিচে ইউটিউভের লিংক দিলাম শুনবেন।

http://www.youtube.com/watch?v=mmwg1B_OyO8
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আশা করি আপনার গাওয়া গান ভালো লাগবে আমাদের।

৮. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২৮
পাপতাড়ুয়া বলেছেন: এর আগেরবার ব্যাকস্ট্রীট বয়েজের গান নিয়ে পোস্ট দিয়ে কিঞ্চিৎ কানমলা খেতে হয়েছিলো

কানমলা সীন দেখবার মুন চায়।;);):):)


৫ নং এর লিংকু নাই???
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪৩

লেখক বলেছেন: এইখানে যায়া দ্যাখো কানমলার নমুনা :P

আর ৫ নাম্বারের লিঙ্কু ১০ নাম্বার কমেন্টের রিপ্লাইয়ে দিয়া দিসি। হুইনা কউ দেহি কিরাম লাগলু। :)

৯. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৩২
ডাক্তার কদম আলী (ডিগ্রী নাই) বলেছেন:
:( মাতাডা পুরাই বেবুঝ! :( খালি রুমাল্ঠিক হৈবার চায় :(
ভালা থাইকেন গো আন্টি।
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫৮

লেখক বলেছেন: হ আঙ্কেল, আম্নেও ভালা থাকেন। আর পারলে গানগুলান এট্টু শুইনেন। :)

১০. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৩৩
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: শেষের গান্ডা কার ...লিঙ্ক দেন তাড়াতাড়ি ...
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪০

লেখক বলেছেন: শেষের গানডা একটা বাচ্চা মাইয়ার যার নাম হৈলোগা 'অ্যাভরিল ল্যাভিন'।




এই লন গানের ডাউনলোড লিঙ্কু

১১. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৩৩
মমমম১২ বলেছেন: পথ ছাড়ো ওগো মেঘ বলতেছে যাবো যাবো মেঘেরে পথ ছেড়ে দাও
শুধু এইটা মানে প্রথমটা দেখি
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪৬

লেখক বলেছেন: বাকিগুলোর ইউটিউব ভিডিও দিয়েছি মম আপা। ডাউনলোড লিঙ্ক নেবেন? তাহলে একটু অপেক্ষা করতে হবে যে। সবগুলো এই মুহূর্তে নেই আমার কাছে। খুঁজে দেবোখ'ন। আর ২ নাম্বার গানটার লিঙ্ক মিস করে গেছিলাম। এখনই দিয়ে দিচ্ছি। :)

১২. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪৪
কিষান বলেছেন: কি জানি ইদানিং গিটার সলো ছাড়া আর কিসু শুনবার মন্চায় না। তবে যখন মন-টন খারাপ থাকে তখন সফট গান গুলা অত্যাধিক ভালো লাগে
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫৪

লেখক বলেছেন: সেক্ষেত্রে আমি আপনাকে রেকমেন্ড করবো ৪ নাম্বার গানটা। শুনে দেখুন। খারাপ লাগার কথা নয়।

১৩. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪৮
কিষান বলেছেন: অ্যাভরিলরে অনেক ভালা ফাই
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫৯

লেখক বলেছেন: আমারও ভালো লাগে। খুব জোরালো এবং সুরেলা গলা।

১৪. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ২:১৩
রিয়াজরানা বলেছেন: মাথাডা চিবায় দিলেন ....

আমি এখন ১টা শুনতেছি...... শুনে দেখতে পারেন .......

"ভালবাসা মানে তোমায় না পাওয়া" ..... এস. আই. টুটুল এর.....

Click This Link).mp3.html
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ২:২১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। এখনই তো শোনা হবে না (ঘুমোতে যেতে হবে), কাল শুনবো নিশ্চয়ই। :)

১৫. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৩২
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: সবগুলো গানেরই ডাউনলোড লিঙ্ক দিয়ে দেয়া হলো।
১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৩৩

লেখক বলেছেন: গুড জব। কিপিটাপ! ;)

১৬. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৪
অগ্নির বলেছেন: আমার একটা ফেভারিট রিচার্ড মার্ক্স -এর...যতই শুনি পুরনো হয়না..
"wherever you go, whatever you do , i will be ..right here... waiting for you, whatever it takes , or how my heart breaks , I will be ...right here ...waiting for you... "
১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৬

লেখক বলেছেন: আরে, এটা আমারও অনেক প্রিয় ট্র্যাক। অবশ্য এটা বোধহয় কম বেশি সবারই প্রিয়।

কি খবর অগ্নির? ম্যালা দিন দেখা নেই আপনার। কেমন চলছে দিনকাল? :)

১৭. ১৭ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:০৯
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: আমি গান শুনি। তবে কোনটাকেই মাথা চিবানোর চান্স দিই না। :)
১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৮

লেখক বলেছেন: খুব ভালো হতো যদি আমিও আপনার মত করতে পারতাম।

তবে আপনার গান পোস্টগুলো দেখে কিন্তু মনে হয় না যে আপনি ওদেরকে মাথা চিবিয়ে খেতে দেন না। :P

১৮. ১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:০৪
হাসান মাহবুব বলেছেন: সামিনা আর এ্যাভরিলেরটা শুনবোনি। অবশ্য এ্যাভরিলেরটা মনে হয় আগেই শোনা। বাকিগুলা শুনুমনা।
১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৩

লেখক বলেছেন: মন্তব্য পড়ে একটু মর্মাহত হলাম। গান নিয়ে এরকম পিউরিটানিজম থাকাটা ভালো না আসলে। সবরকম গান শোনার মানসিকতাটাকে বরাবরই স্যালুট করে এসেছি। নিয়মিত শোনার অবশ্যই প্রয়োজন নেই (যেহেতু প্রত্যেকেরই নিজস্ব পছন্দ অপছন্দ আছে), তবু কেউ কোনও গানের কথা বললে অন্ততঃ একবার সেটা শুনে দেখা উচিত বলে আমি মনে করি।

১৯. ১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫২
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, তাহলে আমি তা শিখে নিতাম প্রথমে আমি তাকেই জাদু করতাম।
১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৪

লেখক বলেছেন: ও, এটা তোমারও প্রিয় নাকি? গুড গুড। এখন বাকিগুলো শুনে বলো কেমন লাগলো। :D

২০. ১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৯
আহমেদ রাকিব বলেছেন: সামিনা আর কৈলাশ খের। বাকি গুলা বাদ।
১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: না না বাকিগুলোও ভালো। আরে বাবা একবার শুনেই তো দ্যাখো!

২১. ১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২১
রোহান বলেছেন: আমার ফেভারিট গান হইলো বেদের মেয়ে জোসনা আমায় কতা দিয়েছে, আসি আসি বইলা জোসনা ফাঁকি দিয়েছে... এলা এইডার ডাউনলোড লিংকু দাও দুস্ত :)

অট: কৈলাশ খের এর গানডা একটা ম্যাজিক... লুকটারে অনেক ভালো পাই.... থেন্কু গানডার লিংকুর লিগা.... অ্যাভরিলরে ভালো পাই অনেক আগে থিকা... তয় পুলার জ্বালায় অনেকদিন থিকা গান শোনা হয় না...
১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: দুস্তো আবার তুমার কমেন্ট পৈড়া হা হা প গে =p~

আসলেই কৈলাশের গানটা একটা ম্যাজিক (সত্যিই গানটা শুনলে মাথার মধ্যে ঝিমঝিম করে!)। তয় দুস্তো বাকিগুলানও শুইন্যা দ্যাখো, বাবুরেও শুনাইও। :)

২২. ১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৫
নস্টালজিক বলেছেন: এ্যাভরিলের গান শুনতে হবে।

জন ডেনভার এর লিভিং অন এ জেট প্লেন আমার বেশি রকম প্রিয় গান।।

সামিনা র গান দারুন লাগে বরাবর।এই গানটার লিরিক আসলেই সুন্দর।।( এ রকম যদি লিখতে পারতাম! :)

বাকি গানগুলা শুনব।লিঙ্ক এর জন্য থ্যাঙ্কস জিপসী।
আর দারুন পোস্ট এর জন্য বরাবরের মতই,
পেলাচ! :)
১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: অ্যাভরিল শুনে দেখুন কবি ভাই, ভালো লাগার কথা।

আর সামিনার ঐ গানটার মত লিরিক আপনি একদিন নিশ্চয়ই লিখতে পারবেন (আপনি তো এম্নিই খুব ভালো লিরিক লেখেন)। :)

আর পেলাচ তো আমি আপ্নের থিকা এম্নেই পামু ভাইসাব (হাজার হলেও আমরা সুদূর ঘানা থেকে আসা কিছু দেবশিশু, তাই না?) ;)

২৩. ১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৩
হেমায়েতপুরী বলেছেন: আমার বুরকা পড়া মেয়ে গানডা ভালা লাগে।
১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: আমারও ভালো লাগে... তবে সবসময় মনে হয় জোক না করে কিছু কিছু ক্ষেত্রে একটু সিরিয়াস হওয়াটাই ভালো।

২৪. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৪
হেমায়েতপুরী বলেছেন: আইচ্চা... সিরিয়াস...


ভাইকিংস-এর গান কেমন লাগে?? ১১ জানুয়ারী শিরোণামে... " তুমি আজ এলেনা সময় ছিল সকাল... সন্ধ্যা... তুমি আজ বললেনা যা ছিল বলার... তোমায়... তুমি হারিয়ে যাবে বলে আমিও কি পারবোনা হারাতে... তোমার মাঝে... ?"
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১১

লেখক বলেছেন: শোনা হয়নি গানটা। আসলে দেশি ব্যান্ডের গান আমার তেমন শোনা হয়নি (খুবই দূর্ভাগ্য)। লিঙ্ক দিও প্লিজ।

১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১২

লেখক বলেছেন: মধুবালা :)

২৬. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৫
~স্বপ্নজয়~ বলেছেন: আগে শুইনা নেই, ভাল না লাগলে ২ মাস পর যাবতিয় পোষ্টে মাইনাচ দিয়া যাব :#) :#)
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: মোস্ট ওয়েলকাম স্বপ্নজয় ভাই। গানগুলো শোনানোর জন্য এত খাটনি করলাম, আর সামান্য মাইনাস সহ্য করতে পারবো না? :D

২৭. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৬
হেমায়েতপুরী বলেছেন: Click This Link এইখানে শেষের দিকে জীবনের কোলাহলটা একটু দ্যাখোতো। আর ঐটা ২৭ জানুয়ারি হপে।
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: হ্যাঁ পেলাম। আর ২৭শে জানুয়ারি কি হবে???

২৮. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩১
~স্বপ্নজয়~ বলেছেন: একটা নামাইছি, ভাল্লাগছে, কাজেই একটা মাইনাচ কমছে :( :(
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৪

লেখক বলেছেন: সুবহানআল্লাহ... :)

২৯. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩২
হেমায়েতপুরী বলেছেন: তুমার যেহেতু খোমাখাতা আছে... এইখানে দেখতারো... Click This Link).mp3.html
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: দেখুম। আর এখানে (ব্লগের আমরা সবাই) খোমাখাতায় কানেক্টেড, কাজেই তুমি ওখানে নাই এটা মেনে নেয়া যায় না। যাই হোক, তুমি থাকবা কি থাকবা না সেটা তোমার মর্জি। আমরা কিছু বলা না বলায় কি আসে যায়?

৩০. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৩
হেমায়েতপুরী বলেছেন: গানের শিরোণাম ১১ জানুয়ারি না ২৭ জানুয়ারি...
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: হুম...

৩১. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৮
~স্বপ্নজয়~ বলেছেন: ভুল কইরা হইলদা ইষ্টারে চাপ লাইগা পোষ্টটা রিপুর্ট হইয়া গেছে :(( :(( :(( :((

এই পোষ্টে যে আমার আগে মাইনাস দিছে, সে একটা কানা, দুই কানে একেবারেই শুনেনা X( X( X(
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: হাহাহা... অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ (সব ধন্যবাদ আপ্নেরেই দেই নাই ভাইডি, দুই একটা আদিত্য বাবুরেও দিসি) :D

৩২. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৫
হেমায়েতপুরী বলেছেন: আরেকটা গানের কথা মনে পরলো... " বিনিদ্র এ রাত্রী আমার মৌনাতার সুঁতোয় বোনা একটি রংগীন চাদর... সেই চাদরের ভাঁজে ভাঁজে নি:শ্বাসেরই ছোঁয়া আছে ভালোবাসা আদর..." শিল্প কে জানিনা। আরো কয়েকটা রোমান্টিক গানের কথা কই-

১। লাস্ট ক্রিসমাস... ...
২। ল্যাডি ইন রেড... ...
৩। স্যাক্রিফাইস... ...
৪। কাসাব্লাংকা... ...
৫। ওয়ান লাস্ট ব্রেথ... ...
৬। সামার ওয়াইন... ...
৭। রাইট হেয়ার ওয়েনিং ফর ইউ... ...
৮। ৫০০ মাইলস... ...
৯। টিয়ারস ইন হেভেন... ...
১০। ইউ স্যাং টু মি... ...
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৯

লেখক বলেছেন: 'বিমূর্ত এই রাত্রি আমার' (তুমি ভূল করে 'বিমূর্ত'কে 'বিনিদ্র' লিখে ফেলেছো)এটা মারাত্মক ভালো লাগে। একেবারে কালজয়ী সৃষ্টি। (এই গানটা আমি খুব ভালো গাইতে পারি) :P

পরবর্তীগুলোর মধ্যে ৩, ৪, ৭, ১০ চিনতে পারলাম। ভালো লাগে ওগুলো।

সবগুলোর লিঙ্ক নিয়ে একটা পোস্ট দিবা আশা করছি।

৩৩. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৬
সাপিয়েন্স বলেছেন: রোমান্টিক গানের মধ্যে আমার পছন্দ ( ওপরেও কিছু আছে)ঃ

সন্ধ্যাঃ ওগো মোর গীতিময়
মানবেন্দ্রঃ আমি এত যে তোমায় ভালোবেসেছি
জেমস ব্লান্টঃ ইউ আর বিউটিফুল
শ্রীকান্তঃ মনের জানালা
এলভিসঃ ইউ আর অলওয়েজ অন মাই মাইন্ড
শুভমিতাঃ তুমি এসেই চলে গেছ
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: আরে আপনার সাথে দেখি আমার চয়েস বেশ মেলে!

১. ওগো মোর গীতিময়--- দারুণ লাগে
২. আমি এত যে তোমায় ভালোবেসেছি--- অসাধারণ!
৩. ইউ আর বিউটিফুল--- ঠিক মনে পড়ছে না শুনেছি কিনা
৪. মনের জানালা--- এটা অরিজিনালটা হেমন্ত মুখোপাধ্যায়ের। দুটোই জোস
৫. ইউ আর অলওয়েজ অন মাই মাইন্ড--- এই গানটার সুনাম শুনেছি কিন্তু গানটা মনে হয় না এখনও শোনা হয়েছে (খুব শিগগরি শুনে ফেলবো)
৬. তুমি এসেই চলে গেছ--- এই গানটার জন্য আমার জান কুরবান!

৩৪. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৬
হেমায়েতপুরী বলেছেন: আরেকটা গান মনে পড়ল.... তুমি কখন এসে দাঁড়িয়ে আছো... আমার অজান্তে, আমার গানেরো প্রান্তে... তুমি দাঁড়িয়ে আছো গো...
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: খায়া ফালাইসি। কার গান জানি এডি?

৩৫. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৩
হেমায়েতপুরী বলেছেন: আব্বে হালায় না চাইতেও অনেকগুলা বানামে ভুল হইছে। ইচ্চা কইরা করিনাই।
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: খুব বুচ্ছি! X((

৩৬. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪০
হেমায়েতপুরী বলেছেন:

আরেকটা:

কতদিনে তোমায় পাবো... কতদিনে তোমায় কাছে পাবো... গোধুলীর রাংআ রাতে... (কার জানিনা)

আরেকটা আরেকটা:

আমার মনের ফুলদানীতে রেখো তোমার মন (এটা মনে আছে- শেখ ইশতিয়াক)

আরেকটা আরেকটা আরেকটা:

আমায় এক মুঠো রোদ দেবে বলেছিলে... আমি সেই আশাতেই দাঁড়িয়েছিলে (কার জানিনা... মেয়ে কন্ঠে শুনেছিলাম)
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: এই পোস্টের একদম শুরুতে যে গানটা দেয়া আছে ওটা শুনে কেমন লাগলো জানাও।

৩৭. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৪
পাপতাড়ুয়া বলেছেন: ব্রায়ান অ্যাডামসের BROTHERS UNDER THE SUN গান টার কথা কেউ বলে না।আফসোস।:(
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: আগে এই গানগুলো শুনে কেমন লাগলো সেটা বলো, তারপর তোমারটা শুনে দেখছি। /:)

৩৮. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৩
বৃত্তবন্দী বলেছেন: রোমান্টিক গান ভালো লাগেনা :( কখনও লাগেওনাই...:(
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: বলো কি! :-/

৩৯. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৬
হেমায়েতপুরী বলেছেন:
লাস্ট ক্রিসমাস ( Click This Link )

ওয়ান লাস্ট ব্রেথ ( Click This Link )

ল্যাডি ইন রেড ( Click This Link )

৫০০ মাইলস পাবেন এখানে (গ্যাঁড়াকল ১৫ নাম্বার কমেন্টে Click This Link )

=============================================

অফিসে বইসা গান কেমনে শুনমু... /:) :( :| :(( :(( /:)

১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১১

লেখক বলেছেন: বুকমার্কড।

৪০. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৭
হেমায়েতপুরী বলেছেন: বুকমার্কড। মানে কি কউ।
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: মানে নোট করে রাখলাম। শুনে দেখবো।

৪১. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৮
হাসান মাহবুব বলেছেন: বৃত্তবন্দী বলেছেন: রোমান্টিক গান ভালো লাগেনা
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২২

লেখক বলেছেন: কেউ যখন পছন্দের তিনখান গান লয়া এট্টা পুস্ট দ্যায় তহন তো আমি ঠিকই ঐগুলান হুইন্যা দেহি। আমি আমার পছন্দের গান লয়া পুস্টাইলে হেতি হুনবো না ক্যান? ক্যান ক্যান ক্যান?

৪২. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৬
হেমায়েতপুরী বলেছেন: হাসান মাহবুব বলেছেন: বৃত্তবন্দী বলেছেন: রোমান্টিক গান ভালো লাগেনা
২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৫

লেখক বলেছেন: ওসব কপি পেস্ট ফর্মুলা ছাড়ো!

২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৮

লেখক বলেছেন: গানগুলো কি একবার শুনে দেখা যায় না দাদু?

৪৪. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৮
রোহান বলেছেন: রুমান্তিক গান হুননের বয়স চইলা গেছে... অহন হাপিসে বইসা ক্লাপটনের টিয়ার্স ইন হেভেন শুনতাছি... এট্টু আগে হুনতাছিলাম লাল পাহাড়ের দ্যাশে যাও... হেরও আগে হুনলাম এনরিকের হিরু... হের আগে ডেনভারের জেট পেলেনে কইরা চইলা যামু..... আরও আগে হোয়ার ইজ দ্যা ডেড বডি মিয়াভাই এর তেরে দিওয়ানি.... কাম্কাজ নাই পুরা পেলে লিষ্ট দিয়া দিলাম :)
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:০০

লেখক বলেছেন: হোয়ার ইজ দ্যা ডেড বডি মিয়াভাই? কৈলাশকে তুমি এই নামে ডাকো? ও গড... দুস্তো তুমি তো দেহি বিরাট পেরতিভা =p~

৪৫. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৯
পন্ডিত বলেছেন: কৈলাশ খেরের তেরি দিওয়ানি ভাল লাগে, অন্যটা নয়
১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: ওরে তেরি দিওয়ানি শুনলে আমার সবকিছু ছেড়েছুড়ে দিয়ে পথে নেমে পড়তে ইচ্ছে করে! মরে যাওয়ার মত রোমান্স!

৪৬. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৫
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমার সবচেয়ে কাছের বন্ধুটির মা কিছুক্ষণ আগে মারা গেছেন। আমারও মায়ের মতই ছিলেন।

মাথা কাজ করছে না।
৪৭. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৬
হেমায়েতপুরী বলেছেন: মেঘু বি স্ট্রং। বন্ধুর কাছে সম্ভব হলে যাও.. না হলে ফোনে কথা বলো। তোমাকে এখন তার প্রয়োজন। .... বি স্ট্রং ডিয়ার।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:০২

লেখক বলেছেন: তার সাথে ফোনে কথা বলার সাহস ছিলো না। সামনাসামনি গিয়ে যখন দাঁড়ালাম তখন তার আর্তনাদ আর বিলাপে আকাশ বাতাস ভারী হয়ে উঠছিলো আর আমি কেবল মনে মনে বলছিলাম... হে খোদা... দয়া করো... দয়া করো...!

৪৮. ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৮
হেমায়েতপুরী বলেছেন: এখন মাথা কাজ করছেনা বললে হবেনা। কন্টাক্ট হিম/হার এন্ড ট্রাই টু বি উইথ... মাথা কাজ করতে হবে।
২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:০০

লেখক বলেছেন: থ্যাঙ্কস হেম... এই সাপোর্টটা খুব দরকার ছিলো আমার...

৪৯. ১৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
কালীদাস বলেছেন: 3 Doors Down - here without you


Creed - with arms wide open


These are the best romantic songs I've ever heard. Sorry, Bangla is not available, porbably for any technical problem.

Thanks for the post, dear Bloger.
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:০৪

লেখক বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ অপরিচিত কিন্তু সুন্দর দু'টি গানের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।

২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:০৬

লেখক বলেছেন: ++++++++++++++++++ :)

৫১. ১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৭
মিজান রহমান শ্রেষ্ঠ বলেছেন: শুধু গান আর প্রেম তাইতো রোমান্টিকতা।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:০৭

লেখক বলেছেন: জানতাম না তো! :|

৫২. ১৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩৮
আনিকা শাহ বলেছেন: কৈলাশ খের আর অ্যাভরিল ল্যাভিনের গান- এ দুটো আমার পছন্দের সাথেও মিলে গেল...

ভাল লাগল আপনার পোস্ট। :)
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:০৯

লেখক বলেছেন: থ্যাঙ্কস আ লট আনিকা... :)

৫৩. ১৮ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৫
ভাঙ্গন বলেছেন: কৈলাশের গান ভাল লাগে অসাধারণ।
ইদানিং রাহাত ফতেহ আলী খানের গান শুনতে মন চায়।

....
আমার কাছে একটা গান চূড়ান্ত রোমান্টিক মনে হয়।
"চোখের ভিতর স্বপ্ন থাকে ,স্বপ্ন বাঁচায় জীবনটাকে..." কনকচাপা আর জুয়েলের অসাধারণ কম্বিনেশন!
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১২

লেখক বলেছেন: হ্যাঁ, কৈলাশ আর রাহাত দু'জনেই এখন সুফি ঘরানার গান গাইছে প্রচুর। ওদের ভিয়েস কোয়ালিটির সাথে জিনিসটা খুব মানিয়ে যায়। আমারও দারুণ পছন্দ।

আর 'চোখের ভেতর স্বপ্ন থাকে' ইজ রিয়ালি আ নাইস সং। চমৎকার। :)

৫৪. ১৮ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৬
সাদা কালো এবং ধূসর বলেছেন: ৩ নংটা আমার ভালো লাগে। আরো কয়েকটা ভালো লাগে যেমন লাগান লাগি, তেরি দিওয়ানি, এরকম আরো কিছু। সুর ভালো লাগে আমার। সুর আসলেই ভালো লাগলে ভাষা কোনো বিষয় না, হিন্দি উর্দু স্পানিশ আরবী চিনা জাপানি বাছি না। কথা হলো গান প্রকৃতই পছন্দ করলে এমন বাছাবাছি করা সম্ভব বলেও মনে করি না। আমি কোনো বোদ্ধা নই, গান তেমন শুনিও নাই, আর গান যে বেশি শোনা হয় নাই তার একমাত্র কারন একগান বারবার শোনা বাতিক। একটা কানে ধরে গেলে সেটা না পঁচানো পর্যন্ত শুনতেই থাকি। তবে আজকাল রোমান্টিক গানের ঘোরে পড়ছি কম। একটা গান আছে আযাদি, এটা জুনুনরাও করছে। এটা সম্ভবত ব্রিটিশের আমলে ব্রিটিশের জন্য লেখা হয়েছিলো। ওটা প্রথম শোনার সময় সেটা আমি জানতাম না, আমি ভাবলাম ওটা গডের প্রতি। তো আমি ভাবলাম মানুষ একটা রোবট বানিয়েছে আর রোবটটা কাঁনছে সমস্ত অসম্পুর্নতার জন্য, কতকটা ফ্রান্কেনস্টাইনের মত। অদ্ভুত মজার লাগলো এই ঘোরটা। তোমার পোস্টে কি ফ্লাডিং করে ফেললাম? :P
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১৮

লেখক বলেছেন: সুর আসলেই ভালো লাগলে ভাষা কোনো বিষয় না, হিন্দি উর্দু স্পানিশ আরবী চিনা জাপানি বাছি না। একগান বারবার শোনা বাতিক। একটা কানে ধরে গেলে সেটা না পঁচানো পর্যন্ত শুনতেই থাকি।

আপা আমার সাথে একদম মিলে গেলো। :)

'আযাদি' ঠিক চিনতে পারলাম না। লিঙ্ক দিতে পারবেন? অ্যাটলিস্ট অ্যালবামের নাম?

আর আমার পোস্টে ফ্লাডিং করার জন্য অনেক ধন্যবাদ আর একটা ভেংচি :P

৫৫. ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩১
শিরীষ বলেছেন: থ্যাংকস শেয়ার করার জন্য।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২০

লেখক বলেছেন: আমার তরফ থেকেও থ্যাঙ্কস নিন একটা। :)

৫৬. ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৫
ফয়সালরকস বলেছেন:

বেশ পাঁচমিশালী ফিলিংস হলো...

আমারও একটা পোষ্ট দিতে ইচ্ছা করছে!!!

(আপনার অনুভুতিগুলোর প্রতি রইল আমার সশ্রদ্ধ অভিবাদন! গান যদি আপনাকে প্রতি মুহুর্তে গিলে খেতে না পারে তবে বুঝবো ঐ শিল্পীর বা গায়কের বা কম্পোজারের কোন না কোন ব্যার্থতা আছে! আরও শেয়ার করুন...আমি আছি। )
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৪

লেখক বলেছেন: অসম্ভব ভালো লাগলো কমেন্টটা।

আপনার গান পোস্টগুলো পড়ে আমি অবাক হই আর আপনি এই পোস্ট পড়ে বলছেন এই কথা? নাহ, এবার আর একটু নিজের কলার না ঝাঁকিয়ে আর পারা গেলো না! ;)

৫৭. ১৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৬
আবু সালেহ বলেছেন:
কিছু কমু না...সরাসরি প্রিয়ের লিস্টে...

হেমায়েতপুরীর লিস্টে থাকা গানগুলোও অনেক অনেক ভালো লাগে....
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ সালেহ ভাই... ধন্যবাদ অনেক অনেক।

২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৬

লেখক বলেছেন: :`>

৫৯. ১৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৫
কাব্য বলেছেন:
গান শুনাতো ছাইড়াই দিছি :(।এককালে ভেন্ডের গান হুনতাম।বড়ই ভালা লাগতো :)।কি দিন আছিলো,আর কি দিন যে আইলো :((
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৭

লেখক বলেছেন: এই পুস্টের গানগুলান দিয়া আবার শুরু করেন।

২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৯

লেখক বলেছেন: আছি একরকম...

৬১. ১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৩
মুক্ত বয়ান বলেছেন: উড়ে বাপ্স!! এত রুমান্তিক?? ;) ;)

আপনার বন্ধুর জন্যে সমবেদনা।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩০

লেখক বলেছেন: থ্যাঙ্কস মুক্ত :)

৬২. ২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৭
রোহান বলেছেন: দুস্ত মন খ্রাপ ভাব কমছে?
২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: এই সেদিনও যার মুখের হাসিটা দেখে মন ভালো হয়ে যেত, সেই মানুষটা আর নেই... কতদিন উনি আমাদেরকে বলতেন "তোদেরকে আমি পেটে ধরিনি... কিন্তু তোরা তো আমারই মেয়ে"... আজ কৈবল্যধাম মন্দিরে ওনার শ্রাদ্ধ................. আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না দোস্ত... মনকে প্রবোধ দেয়া কত যে কঠিন...

৬৩. ২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৮
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: যারা যারা মন্তব্য করেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। নিজের মায়ের মত একজনকে হারানোর ব্যথা সামলে ওঠার মত অবস্থায় এলে নিশ্চয়ই সব মন্তব্যের উত্তর দিয়ে দেবো।

আপনারা সকলে প্রার্থনা করবেন মানুষটির জন্য।
৬৪. ২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৮
রোহান বলেছেন: আমার সবথেকে কাছের বন্ধুটার বাবা মারা গেলো কয়দিন আগে... মনটা এখনও খারাপ হয় উনার কথা মনে হলে... মাত্র কদিন আগে দেখা করে আসছিলাম চিটাগাং গেছিলাম যখন... তোমার মনের কষ্টটা তাই কিছুটা হলেও ফিল করতে পারছি.... মনকে প্রবোধ দেয়া আসলেই কঠিন...
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৩

লেখক বলেছেন: হ্যাঁ দোস্ত... দোয়া করা ছাড়া আমরা আর কি করতে পারি? এখন সারাদিন পর বাসায় ফিরলে মা বাবার মুখের দিকে তাকিয়ে ভাবি... আচ্ছে এই যে এখন এই মানুষগুলোকে সময় দিচ্ছি না... যেদিন আর ওনারা থাকবেন না সেদিন আর আফসোস করেও কূল পাবো?

৬৫. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১৯
হাসান মাহবুব বলেছেন: রোমান্টিক গান ভালো লাগেনা কথাটা আসলে মিছা কৈছি। ভালো গান পাইলে সেইটা রোমান্টিক বা অরোমান্টিক ব্যাপারনা। তোমার ৫টা গানই শুনসি। ব্যাকস্ট্রিট বয়েজেরটা ভালো লাগসে। অপ্রত্যাশিত! সন্ধ্যারটা আমার ট্র্যাকের না। সামিনারটা আগেই শুনসিলাম। ভালো লাগেনাই। ওর গলা আর আগের মত নাই। এ্যাভেরিল ওর মতই। ভালো লাগসে। আর হিন্দি গানটাও বেশ সমৃদ্ধ একটা গান। কয়েকবার শুনলে হয়তোবা ভালো লাগতে পারে। একবার শুইনা নির্যাসটা নিতে পারিনাই, তয় গানটার মধ্যে জিনিস আছে, এইটা বুঝছি।

পরে আমার কিছু প্রিয় রুমান্টিক গানের ভিড্যু দেবানি।
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৪

লেখক বলেছেন: ওরে মিথ্যুক রে! X((

আসলে এটা খুব কমন একটা কেস যে কিছু শিল্পীর প্রায় সব গানই খুব একঘেয়ে হয় কিন্তু তার মধ্যেও ২/১টা গান পাওয়া যায় যেগুলো একেবারে ব্যতিক্রম। যেমন ধরো, তাহসানের গান আমার সেভাবে কখনোই ভালো লাগে না কিন্তু ওর গাওয়া কি কোনও প্রিয় গান আমার নেই? কেউ যদি তাহসানের গাওয়া একটা সুন্দর গানের নাম জিজ্ঞেস করে, আমি কি বলতে পারবো না?

নিশ্চয়ই তা নয়। সেজন্যই বলেছিলাম ব্যাকস্ট্রীটের ওই গানটা শুনে দেখতে।

সামিনার গানটা তো তেমন নতুন না। ভালোই তো লাগার কথা। ... আমার আসলে ওর ভয়েসটা চিরতরুণ মনে হয়। অনেকটা কুমার বিশ্বজিতের মতন।

হিন্দি গানটা ট্রাই কোরো আরও কয়েকবার শোনার (পাইলেও পাইতে পারো অমূল্য রতন!) :P

ভিডিওর অপেক্ষায় থাকলাম।

ইতি-

ভেবু। :D

৬৬. ২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৯
কাব্য বলেছেন: এর পরের ফুষ্টে দিয়েন,"কয়েকটি চ্যাকা খাওয়া ভেন্ডের গান" /:)
২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৪

লেখক বলেছেন: এই পোস্টের ৫ নাম্বার গানটা ছ্যাঁকা খাওয়া গান (ইংরেজি ব্যান্ড আর কি)।

২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: তা তো বটেই! :D অনেক ধন্যবাদ।

৬৮. ২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১২
হাইফেন বলেছেন: হে হে বস, সামিনার গলা হইল তেতুল পাতার মত, কামের না। বাকি ডি হুনতেচি অহন। বিড়িই লাগলে আউয়াজ দিও। +++++
২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: আপনার বসের খুব প্রিয় শিল্পী উনি। সামিনা আপা যদি এই বয়সেও নতুন করে স্বয়ম্বর সভা করেন, সেখানে যারা হাতে মালা নিয়ে ব্যাকুল হয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার বস হবেন তাদের মধ্যে প্রথমজন। /:)

৬৯. ২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০২
জনৈক আরাফাত বলেছেন: নিয়ে গেলাম। পরে যাচাই বাছাই করে দেখবো, মিজ ইঞ্জিনিয়ার! :)
২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২১

লেখক বলেছেন: ও থ্যাঙ্কিউ মিস্টার ইঞ্জিনিয়ার! শোনা হইলে কেমন লাগলো জানায়েন। :)

৭০. ২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫১
গোয়েবলস বলেছেন: কুউউউউউউউউউউকককককককককককককককককককক ;) :P :-B
২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৬

লেখক বলেছেন:

৭১. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৯
নস্টালজিক বলেছেন: জিপসী,
খবর কি হে! :)
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৫

লেখক বলেছেন: এই তো কবি ভাই, ভালো। আপনার কি খবর? 8-|

৭২. ২২ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫২
পল্লী বাউল বলেছেন: ভাল পোস্ট।

আমি রোমান্টিক গান বুঝি না, বেশ কঠিন লাগে। খালি একটা গান শুনলে মনডা উদাস হৈয়া যায়....

বিটলসের হোয়েন আই'ম সিক্সটি ফোর

লিন্ক পেলে দিয়ে যাবো।
২২ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:২৬

লেখক বলেছেন: আচ্ছা লিঙ্কের অপেক্ষায় থাকলাম। আর একটু কষ্ট করে এখানে দেয়া গানগুলা একবার শুইনেন। নাহয় একখানই শুইনেন সবগুলা না শুনলেও। :(

২২ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:২৭

লেখক বলেছেন: তোমার জ্বালায় তো দেখি আমাকেও হামা'র মত একখান আড্ডা পোস্ট দিয়ে রাখতে হবে!

৭৪. ২২ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২৩
নস্টালজিক বলেছেন: গানগুলো শুনতে বসবো!

মিউজিক হিলিং সেশন!

অস্থিরতা যদি কিছু কাটে! :)
২২ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫২

লেখক বলেছেন: শুনে ফেলুন কবি ভাই। ৪ নাম্বারটা আগে শুনে দেখতে পারেন কারণ ওটা খুব কোমল ধরনের একটা ট্র্যাক, অস্থিরতা কাটাতে সাহায্য করতে পারে (অবশ্য বলা যায় না, উল্টোটাও হতে পারে!) :P

আপনার ডাউন অবস্থাটা কাটেনি এখনও, না? Sad...

৭৫. ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:০২
গৌতম রায় বলেছেন: স্করপিয়নসের গানগুলো কেমন লাগে? বিশেষ করে হলি ডে?
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪১

লেখক বলেছেন: স্করপিয়ন্সের গান তো ভালো লাগে, কিন্তু অতটা শোনা হয়নি। 'লাইফ ইজ ঠু শর্ট' এর কথা মনে পড়ছে এই মুহূর্তে। ভালো লেগেছিলো। আচ্ছা আপনি যেটা বললেন সেটা খুঁজে দেখি। পেলে এখুনি নামিয়ে শুনে ফেলবো। তারপর জানাবো আপনাকে, কেমন? :)

৭৬. ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২১
নস্টালজিক বলেছেন: জিপসী,
স্করপিয়ন্সের হলিডে তো আছেই,'বিলিভ ইন লাভ' আর 'আন্ডার দ্য সেম সান 'শুনে ফেলো।।
বেট,ভালো লাগবে।। :)
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৫

লেখক বলেছেন: হলিডে এইমাত্র শুনলাম। ভালো লাগলো (খুব বেশি ভালো না, এই ধরুন ১০০ তে ৫০ পাওয়ার মত) ;)

বাকি দু'টো এখুনি নামাচ্ছি। শোনা হলেই আপনাকে সালাম দিতে যাচ্ছি। 8-|

৭৭. ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪১
পাহাড়ের কান্না বলেছেন: পরীক্ষা চলছে। তাই পরে নামিয়ে শুনবো।
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৫৪

লেখক বলেছেন: মনে থাকে যেন!

৭৮. ২৩ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:৩৯
পাপতাড়ুয়া বলেছেন: গান শোনা শেষ হয় নি?


নতুন পোস্ট চাই।
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০৫

লেখক বলেছেন: তুমি আমাকে জিজ্ঞেস করছো গান শোনা শেষ হয়েছে কিনা! এটা তো আমার তোমাকে জিজ্ঞেস করার কথা! বলেছিলাম না এই পোস্টের গানগুলো সব শুনে দেখতে? যাও সবগুলো গান শুনে এসো, তারপর নতুন পোস্ট পাবে, তার আগে নয়। X((

৭৯. ২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০০
হেমায়েতপুরী বলেছেন:

তবু দূর আকাশে চাঁদ হাসে তবু ফুল ফোটে তার সুবাসে মন হয়ে উচ্ছল পেতে চায় তোমাকে শুধু তোমাকে যৌবন আসে থাকে চলে যায় কথা একটাই শুধু বলে যায় ভালবাসা সময়কে হারাবেই পেলে তোমাকে শুধু তোমাকে।।













গানটা শুনছো?
২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: সার্চ দেয়ার টাইম নাই। লিঙ্ক দিলে এখনি শুনে দেখতে পারি।

৮০. ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩২
পাপতাড়ুয়া বলেছেন: অ্যাভরিল ল্যাভিনের গান নিয়ে বলার কিছু নেই।আমি সব আলো নিভিয়ে শুনি।

সন্ধ্যার গান সন্ধ্যার মতো।আলো আঁধারী।

সামিনা,হিন্দী কোনটাই টানে না আমাকে।বাংলা গানে ফিমেল ভয়েজ খুব একটা ভালো লাগে না।

আর্টসেল,শিরোনামহীন শুনলে যা হয় আর কি!!!

২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৪

লেখক বলেছেন: হুম... হোমওয়ার্ক তো করেছো মনে হচ্ছে। আচ্ছা দেখি, নতুন পোস্টের ব্যাপারে কি করা যায়। আসলে লিখতে ইচ্ছে করে না আমার। আমার তো এখানে থাকারই কথা নয়... তবু কেন যে আবার চলে এলাম...

৮১. ২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩৯
পাপতাড়ুয়া বলেছেন: আমার তো এখানে থাকারই কথা নয়... তবু কেন যে আবার চলে এলাম...

ভুলে যাও তিক্ততা।

আর যদি ইচ্ছে করে হারাও,তবে মনে রেখো পরদিনই তোমার বাড়ি হবে বোমা হামলা।
২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: হাহা... তোমার কাছে যেটা তিক্ততা আমার কাছে সেটা প্রতিমুহূর্তে প্রতিটি রক্ত কণিকার অনুভব, বাছা।

ইতিহাস কিন্তু পুনরাবৃত্ত হতে ভালোবাসে, তা জানোতো? :)

৮২. ২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৭
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: একটা সাহায্য করেন আপু। নয়তো একটা সাহায্য পোষ্ট দিতে হইব। " আর যাব না এমেরিকা, তোমার বাড়ির পাশে বাড়ী ভাড়া করে রয়ে যাব ঢাকা" এই গানডার লিংক দেন। ইলিয়াস কাঞ্চন আছিল, ছায়াছন্দে দেখাইত গানডা। প্রথম লাইনডা ভুইলা গেছি। অনেক খুজছি পাই নাই। :(
২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: হাহাহা! এই গানের নাম তো কখনও শুনিনি ভাই। আচ্ছা আপনি যখন বলছেন তখন খুঁজে দেখবো। ছবির নামটা কি বলেন তো?

আর বাংলা ছবির প্রেমের গানের মধ্যে একটা আমার খুবই প্রিয় সেটা হলো সাবিনা ইয়াসমিনের 'আমি আছি থাকবো ভালোবেসে মরবো/ দোহাই লাগি তোমার আমারে পাগল কইরো না'... ভালো লাগে না এটা? :)

৮৩. ২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৭
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ছবির নাম জানলে কি আর আমি বইয়া থাকি!!!! ইলিয়াস কাঞ্চন আর সম্ভবত অঞ্জু আছিল গানডায়। অঞ্জু খালি ঘরের দরজা বন্ধ কইরা দেয় রাগ কইরা আর ইলিয়াস রাগ ভাঙ্গানির লাইগা গান গায়, মাঝে ইলিয়াস একবার বোরখা পইড়া আহে যাতে মাইর না খায়।

সাবিনা ইয়াসমিনের এই গান মুখস্ত!!!!!!! /:)
২৫ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: আরে এই গান তো আমি মোবাইলে কলার টিউনে দিয়া থুইছিলাম। আমার এক বইনে ফুনাইয়া কয় "একি আপু, তুমি মোবাইলে বাংলা ছবির গান দিয়ে রেখেছো?" কেমনে বুঝাই যে এডি আমার পেয়ারের গান! :|

আচ্ছা ছবির নাম না জানলেও হবে। শিল্পীর নামটা বলেন। Then it'll be easier for me to search. :)

৮৪. ২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৬
হেমায়েতপুরী বলেছেন:


I'm giving up, on everything Because you messed me up Don't know how much you screwed it up You never listen, that's just too bad
২৫ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: মাঝেমাঝে কি 'দিমাগ কি বাত্তি' জ্বইলা উঠে নাকি তুমার?

৮৫. ২৫ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৫
পাপতাড়ুয়া বলেছেন: এবার আমি রাজি।ইতিহাস ফেরে।কিন্তু সব ইতিহাস কি?কিছু ইতিহাস ফিরে আসা খুব দরকার।তাদের মুখমুখি একবার বসতে চাই।
২৫ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: আমি বোধহয় বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। হোক। :)

৮৬. ২৫ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১১
হেমায়েতপুরী বলেছেন: হুম। লাইন গুলা সেইরকম... মনটা বিক্ষিপ্ত... ভাবনাগুলা এলোমেলো... মনের ভেতর কি চলতেছে... জানিনা... বিশ্রাম দরকার।

কালকে যাবো খুলনা, ট্যুরে... আর ভালো লাগেনা...
২৫ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৭

লেখক বলেছেন: খুলনা যাইতাসো? গুড, দুইদিন তুমার হাত থিকা রেহাই পাওন যাইবো। :P

ল্যাপটপ লয়া যাইবা না?

৮৭. ২৫ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৮
পাপতাড়ুয়া বলেছেন: হোক।:(

রোদ ছিনতাই হয়ে গেলে সূর্যে আর কি প্রয়োজন,বলো?তাই বুঝি গাই........মেঘ দে পানি দে.........

তবে ভালো হয়েছে.......জীবন যে মতিমিয়ার চায়ের দোকানের সুখময় আড্ডা নয়.....ব্যপার টা বোঝা গেলো।


খোমাখাতায় কথাতালিকায় দেখেছিলাম তোমাকে।ডাক দিতে না দিতেই পালালে।:(:(
২৫ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: মাঝেমাঝে থাকি, আবার দুম করে পালাই। এখন তো আছি। আসতে পারো চাইলে। :)

৮৮. ২৫ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২০
হেমায়েতপুরী বলেছেন: ... বাইরে গেলে অনেক বিজি থাকি... রাইত ১২ টা ১ টার আগে বিজি নেস কমেনা... উপায় নাইরে মমিন... ৩০ তারিখ পন্ত ড়ুমার ছুট... আর হাড় জ্বালামুনা।
২৫ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: আচ্ছা যাও যাও। ভালো থেকো। শুভ ট্যুর। হামাগুড়িকেও বলে যাও, খুলনা বেচারার অনেক স্মৃতির শহর (আমারও)। ;)

৮৯. ২৫ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৬
বকুল০৮ বলেছেন: @বারমদী ভাই: গানটা টপ রংবাজ সিনেমার। কান্চন সাহেবের সাথে ছিল চম্পা। গানটা হেভভী কমেডী আর গানের কথাগুলোও মজার ও অভিনব। গানটা পাইলে বইলেন কিন্তু.... আমিও গানটা খুজতেছি।


আমার অন্যতম প্রিয় রোমান্টিক গান হলো: রুনালায়লার জাতীয় পুরষ্কার পাওয়া গান......যাদুর বাঁশী সিনেমার: আকাশ বিনা চাঁদ যেমন হাসিতে পারে না\ যাদু বিনা পাখি তেমন বাঁচিতে পারে না।
উফফ্‌....কি গান, কি গলা!কি সুর! যে গলার কাছে কোন যান্ত্রিক মিউজিকই কিছুই নয়...
২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:০৪

লেখক বলেছেন: আমার মত রুনা লায়লা ফ্যান এই গানটা চিনতে পারলো না... নাহ, খুবই দুঃখের কথা!

দাঁড়ান, গানটা খুঁজে দেখি। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। আমার অবশ্য রুনার 'বুকে আমার আগুন জ্বলে' কিংবা 'জানিগো ফুরাবে রাত' খুব ভালো লাগে। :)

৯০. ২৬ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৪
স্বপ্নকথক বলেছেন: গান গুলা ভালো লাগে... কৈলাশ ইজ দা বেস্ট!

তবে ব্যান্ডের(বাংলা) গান বেশী শুনি...
২৬ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৪

লেখক বলেছেন: এই মুহূর্তে শুনছি কৈলাশের 'দিলরুবা'।

Main to tere pyaar mein diwana ho gaya
Dilruba, yeh bataa
kya karoon tere siva?

এ তো শুধু প্রেম নয়, প্রতিমুহূর্তে যন্ত্রণায় ছিন্নভিন্ন হয়ে যাওয়া তবু প্রেমকে পাগলের মত আঁকড়ে রাখার আনন্দ। কাঁদতে কাঁদতে হাসা।

আবারও মাথার ভেতর ঝনঝন করছে।

থ্যাঙ্কস ফর দ্য কমেন্ট, স্বপ্নকথক।

৯১. ২৬ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৮
~স্বপ্নজয়~ বলেছেন: এই পোষ্ট এখনও মানুষের মাথা চিবিয়ে খাচ্ছে? :P :P :P :P
২৬ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: তাই তো দেখছি ভাইজান। :D

৯২. ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১৯
পাপতাড়ুয়া বলেছেন: কেউ কথা রাখে নি
দশ দিন পেরিয়ে গেলো
কেউ কথা রাখে নি
৯৪৮বার পঠিত,১৮০ কমেন্ট
আর কত হিট হলে
আমরা নতুন পোস্ট পাবো...........

২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৩

লেখক বলেছেন: ওরে না রে না... এই মাসটা যাক। মাথাটা ফাঁকা একেবারে... আর তো মাত্র ক'টা দিন...

৯৩. ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:১৮
বোহেমিয়ান কথকতা বলেছেন: দুইটা শুনছি। বাকি গুলা শোনার উপায় নাই আপাতত ।
স্পিড নাই নেট এ :((


শিরোনাম সেই রকম হইছে!
২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৭

লেখক বলেছেন: আরে বোহেমিয়ান যে! ম্যালাদিন পর দেখা। শিরোনামের জন্য ধইন্যা :`>

তোমার 'থ্রি ইডিয়টস' পোস্টে কতদিন ধরে কমেন্ট করবো ভাবছি কিন্তু করা হচ্ছে না, কারণ মুভিটা আছে সঙ্গে কিন্তু দেখা হচ্ছে না।

কোন দু'টো গান শুনলা কেমন লাগলো কি বৃত্তান্ত কিছুই তো বললা না হে ব্রাদার..................... :(

৯৪. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৪
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আরও একটা রোমান্টিক গানের ভিডিও দিয়ে দিলাম। পাঠকরা দেখবেন আশা করি।

৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৭

লেখক বলেছেন: অনেক কষ্টের গান। শুনলে বুকের ভেতর ভাঙতে থাকে।

৯৫. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৩
নস্টালজিক বলেছেন: জিপসী, এইবার বৃষ্টি -র গান নিয়া পোস্ট দিয়া ফালাও।। :)
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১৯

লেখক বলেছেন: আমি তো খুব কনফিউজড কবি ভাই। এই পোস্টে যে ৫টা গান দিলাম সেগুলো আপনার কেমন লাগলো তা তো জানালেন না। নতুন গান ক্যাম্নে দিই বলেন? :)

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২২

লেখক বলেছেন: বলি এত হাসি কিসের অ্যাঁ! X((

৯৭. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১৭
পল্লী বাউল বলেছেন: মাথা কি পুরোপুরি চিবিয়ে খাওয়া শেষ ??

নতুন পোস্ট পাচ্ছি না কেন?
৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: নতুন পোস্ট না পেলে কি আমায় জেলে পুরবেন, জেলার সাহেব? ;)

৯৮. ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪৮
ধ্রুব তারা বলেছেন: আমার প্রিয় হচ্ছে if tomorrow never comes - garth brooks আর Hello - Lionel Richie
৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: যে ৫টা দিলাম সেগুলোর একটাও পছন্দ হলো না? :(

৯৯. ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৪
ধ্রুব তারা বলেছেন: শুধু ৪নম্বর আগে শুনেছিলাম। ভাল গান। কিন্তু রোমান্টিক গান কথাটা শুনলেই আমার মাথায় চট করে যে দুটো গান চলে আসে তা হল উপরের দুটো। টুমরো নেভার কামস-এর লিরিকস টা খুব কাছের মনে হয়। অদ্ভুত ব্যকুলতা আছে...
৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫০

লেখক বলেছেন: হুম... তাহলে তো আজই শুনে দেখতে হয়। :)

১০০. ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৫
সাগর ঢাকা বলেছেন: আগে প্রিয় তে নেই :) কেও নিয়ে যাবার আগেই ....
৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: হাহা! অনেক ধন্যবাদ ভ্রাতা। তবে শুধু প্রিয়তে নিলেই চলবে না গানগুলো শুনেও দেখতে হবে, কেমন? :)

১০১. ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৯
সাগর ঢাকা বলেছেন: রোমান্টিক গান শুনলে , প্রথমে মনে পরে জেমস বাল্ন্ট এর কথা , আসলে দুঃখ আর রোমান্টিক এর মিলন , শুধু তার গানেই পাই, আমার অনেক প্রিয় ২ টা গান দিলাম , এই গান টা শুনে চোখ ভিজে গিয়েছিল ... যাই হোক আপনার মন্তব্য জানাবেন .





http://www.youtube.com/watch?v=6tOQsswD4Tc
৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: নিশ্চয়ই ভ্রাতা। এখুনি তো শুনতে পারছি না, তবে শোনা হলে অবশ্যই জানাবো। ধন্যবাদ জানুন। :)

১০২. ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৩
সাগর ঢাকা বলেছেন: পথ ছাড় ওগো শ্যাম... অনেক জোশ গান ...এই রকম আরো কিছু গান এর লিঙ্ক চাই ..
৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: আপনিই বোধহয় প্রথম ব্যক্তি যিনি এই গানের মর্ম বুঝলেন :( আচ্ছা এরকম গান আরও দেয়া হবে। নো প্রব!

১০৩. ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৫
আকাশ আমার সীমানা বলেছেন: সাগর ভাই আমার লিস্টেও এই দুইটা গান ১, ২। :)
৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য এবং প্রিয়তে নেয়ার জন্য।

১০৪. ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩০
আকাশ আমার সীমানা বলেছেন: ব্লান্ট এর মতন আবেগ দিয়ে গান গাইতে আমি জীবনে কাউরে দেখি নাই। শুনছি গুডবাই মাই লাভার গানটা নাকি ভদ্রলোক তার সংগীনির মৃত্যুর পর গেয়েছিলেন। এমন প্রেমিক কয়জনের ভাগ্যে জোটে??? নিজে হইতাম চাই।
৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: হয়ে যাবেন ইনশাআল্লাহ, চেষ্টা থাকলে সবই সম্ভব। B-)

১০৫. ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৫
হেমায়েতপুরী বলেছেন:

আরো কয়েকটা গানের কথা কই... খুলনায় রাস্তায় হাটতে হাটতে গুনগুনাইয়া গাইছি...


* ইনতেজার ইনতেজার... (পাপ সিনেমার)
* আপ কি নাজরোনে সামঝা পেয়ার কি কাবিল মুঝে... (অতি প্রিয়... অতি রোমান্টিক... :(( :(( )
* যাব কোই বাত বিগার যায়ে... যাব কোই মুশকিল পার যায়ে... (৫০০ মাইলস-এর সুর একই)
* কত যে কথা ছিল... কত যে ছিল গান... (লতা বা সন্ধা কেউ...)
* নিঝুমো সন্ধায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়...
* তেপান্তরের পথে বধু হে একা বসে থাকি...
* পদ্মার ঠেউরে মোর শুন্য....
* নেহি সামনে ইয়ে আলাগ বাত হে... মেরে পাস হে তু মেরে সামনে... :(( :(( :( :( (তাল সিনেমার)


===============================================

কেমুন থাকো?
৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: ওরে পাগওওওওওওল! :)

১০৬. ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৬
হেমায়েতপুরী বলেছেন: হেমায়েতপুরী-রে পাগল কওয়ায় তীব্ব পেতিবাদ।
৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৬

লেখক বলেছেন: ওরে আছিস কেমন বল! ট্যুর কেমন হলো? হারুন হোটেলের খাসির মাংস খাওয়া হয়েছিলো?

১০৭. ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৭
হেমায়েতপুরী বলেছেন: দোস গোস খাওয়া হয়নাই... মনটা বড়ই বিক্ষিপ্ত...
৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: হুঁহ! এ আর নতুন কি! /:)

১০৮. ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৩
হেমায়েতপুরী বলেছেন: মুখ ভ্যাংচাও ক্যান... :(( :((
৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: টিস্যু পেপার দিমু? ;)

১০৯. ৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০০
হেমায়েতপুরী বলেছেন: লাগবোনা... তুমারে চুক্টিপি মারলে ভুত ভালা লাগে দেখতাছি... /:)


এখন কউ আপ কি নাজরোনে সামঝা পেয়ার কি কাবিল মুঝে... গানডা কেমুন লাগে?
৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: চমৎকার লাগে। এই মুভিতে আরেকটা খুব কষ্টের গান আছে 'Hain isi mein pyaar ki aabroo, woh jafaan karein main wafa karoon' শুনেছো? খুব স্যাড কিন্তু খুব সুন্দর। পারলে শুনে দেখো। :)

১১০. ৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৭
হেমায়েতপুরী বলেছেন: মজার কথা ইডা কুন সিনেমার গান তাই জানিনা। ডিপার্টমেন্ট থিকা কক্স বাজার গেছিলাম পিকনিকে... মোবাইলে এই গানডা কেমনে আসছিলো মনে নাই... সারাডা রাস্তা এই গান শুনছিলাম।

হায়রে আমার রোমান্টিক দিন গুলি... :(
৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: ধুরো মিয়া তুমি গানডা হুনবার চাইলে তো আমি লিঙ্ক দিতারি কিন্তু তুমার যা মতিগতি, লিঙ্কু দিয়া তো কুনোই ফয়দা হয় না। অহন দিমু কিনা কও (নিচ্ছিত তুমি কৈবা "থাউক দর্কার নাই") X((

১১১. ৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৮
হেমায়েতপুরী বলেছেন:

দেও লিন্ক দেও...

নেও বার্তা পড়ো (গিফ্ট)-

সময় বড় অগোছালো, নির্জীব, ক্লান্ত, গল্পের বুনট কেমন এলোমেলো সুরহীন গান- ঘ্রাণহীন, পুরোনো স্বাদ- স্বাদহীন অবহেলার স্পর্শ- স্পর্শহীন বেঁচে থাকা মৃতের অনুকরণে- কেন??

Click This Link
৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: এখানে দ্যাখো, ৩ নাম্বার ট্র্যাক যেটা দেয়া আছে, ওটা।

তোমার বার্তা পরে পড়বো, এখন বেরোতে হবে যে। টাটা! :)

১১২. ৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
বোহেমিয়ান কথকতা বলেছেন: ওপ্স! সরি আপু। সামিনার এইটা বেশ ভাল

এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, তাহলে আমি তা শিখে নিতাম প্রথমে আমি তাকেই জাদু করতাম।
আর হিন্দি টা জুশ । হিন্দি গান আমি বুঝি কম , কৈলাশ এর গান খুব বেশি দিন ধরে শুনি না, কিন্তু সুর আর ভয়েস দুইটাই ভাল লাগে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৮

লেখক বলেছেন: গুড। ৯৪ নাম্বার কমেন্টে দ্যাখো কৈলাশের আরও একটা চমৎকার গান দিয়ে দিয়েছি। নেটের স্পিড ভালো হলে ট্রাই করতে ভুলো না কিন্তু। :)

১১৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৮
আকাশ অম্বর বলেছেন: ওরে বাপ্রে! রোমান্টিসিজম! এই 'ইজম' বড় ভয় পাই! তারপর আবার মাথা চিবানো! ছেড়ে দেন হে ভ্রাত্রী! :||


সুন্দর পোষ্ট!!
:)
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৭

লেখক বলেছেন: হাঃ হাঃ হাঃ! ভ্রাতা আপনার কমেন্টগুলো বড়ই মজাদার। :)

১১৪. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩২
এরশাদ বাদশা বলেছেন: কয়েকটি হিন্দি গানের কথা বলি। আমি ছোটবেলা থেকেই হিন্দি গানের প্রতি অতিমাত্রায় অনুরুক্ত।

১. সাথিয়া তুনে কেয়া কিয়া- এসপি বালা, চিত্রা/ লাভ ছবির গান।

২. চেন আপকো মিলা মুঝে দিওয়ানগি মিলি- শান, শ্রেয়া ঘোষাল/হাঙ্গামা ছবির গান।

৩. পেয়ার মে হোতা হ্যায় কেয়া যাদু- কুমার শানু/ পাপা ক্যাহতে হ্যায় ছবির গান।

৪. আগার আসমা তাক মেরে হাত যাতে- সনু নিগম, অনুরাধা- মেহেরবান ছবির গান।

৫. কাভি ইয়াদো মে আও- অভিজিৎ


৬. যাদু ভরি আঁখোওয়ালি সুনো- উদিত নারায়ন/দাস্তাক ছবির গান।


শেষ গান দুটোর ইউটিউব ভিড্যু দিলাম।







এই পুস্ট তো মাথা চিবোচ্ছে। আবার যখন সময় হবে, তখন মাথাটাকে এই পুস্টে ঢুকিয়ে দেবো।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৫

লেখক বলেছেন:

১. গানটা সুন্দর, তবে জানি না কেন বালা সুব্রামনিয়ামের ভয়েস শুনতে ঠিক ভালো লাগে না, একটু মেয়েলি লাগে। তবে এটা অবশ্যই স্বীকার করতে হবে যে তিনি একজন অত্যন্ত ভালো গায়ক।

২. শুনেছি কিন্তু এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না।

৩. এই ছবির মোটামুটি সবগুলো গানই চিবিয়ে খেয়ে ফেলার মত। :P

৪. এবং ৫. মনে পড়ছে না। দেখে বলতে হবে।

৬. অনেক মিষ্টি একটা গান। মাথায় ঘুরছে এখন। :)

এই পোস্ট এতদিন ধরে আপনার মাথা চিবোচ্ছে দেখে মজা পেলাম খুব। যাক, আমার খাটনি সার্থক তাহলে। :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১২

লেখক বলেছেন:

এই গানটা আমার অবিশ্বাস্য রকম প্রিয়। শুনে দেখুন তো ভালো লাগে কিনা। :)

১১৬. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১৮
নস্টালজিক বলেছেন: Avril Lavigne এর গানটা শুনলাম।
রকো চকো!! :)
লিরিকটা বেশ!!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: জানেন কবি ভাই আমার আজকাল ঐ ছুঁড়ির প্রায় সব গানই একরকম লাগে। X((

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: ও কবি ভাই গানের লিঙ্ক দিতে গিয়ে তো আমার ব্লগের লিঙ্ক দিয়ে ফেললেন! =p~

১১৮. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৯
নস্টালজিক বলেছেন: উরে হাব্লু আমি! :``>>
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: হাহা! আচ্ছা গানটা কি এরকম? (মানে লিঙ্ক দেখে যতটুকু আন্দাজ করলাম)



ভিডিও লিঙ্ক দিলাম তবে আমি নিজে কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না কারণ আমার অফিসে ইউটিউব ব্লক... দেখুন তো কবি ভাই ঠিক দিলাম কিনা।

১১৯. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২১
অমিত চক্রবর্তী বলেছেন: রোমান্স বড়ই গ্যাড়াকল।এক মাইয়ার লগে নয় বছর পেরেম(আমি সিওর না মনে হয় পেরেমই) কইরাও রোমান্স কি জিনিষ বুঝলাম না।হারা দিন মেটাল শুনি আর পোড়া বারুদের গন্ধ পাই।আপুর চয়েজ ভাল, গান গুলা এক দুবার মনে হয় শুন্সি ভালাই লাগছিল।

তয় যে মহান মাননীয়া আমারে নয় বছর সহ্য করছে ও করে চলেছে তারে একটা গান বার বার শুনাই।ব্রায়ান এডামস এর "এভ্রিথিং আই ডু"।
হারা জীবন মনে হয় এইটাই হুনামু।আমার কাছে রোমান্টিক গানের শেষ সংগা হচ্ছে এই গান।

আপুরে অনেক গোপন কথাই বলে দিলাম।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: আমি তারে প্রথম কি গান শুনাইসিলাম জানো (তুমি কৈরা কৈলাম ভাইডি কিসু মুনে লৈয়ো না)? 'আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি'... এখন ভাবলে অবাক লাগে, এই গানের কথাগুলান যে কি পরিমাণ খাইটা গেছে আমার জীবনে বইলা বুঝানি যাইবো না। রবিবাবুরে স্যালুট! আরেকখান গান আছে চ্রম রুমান্টিক, 'একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি' এডি লয়াও ম্যালা স্মৃতি আছে। সুযোগ পাইলে হুনামুনে।

আর আমারও তুমার মতনই অবস্থা। এক মহান মাননীয় বিগত ৯ বচ্ছর ধৈরা আমারে সইহ্য করা আসতেসেন। কত কৈরা বুঝাইলাম আমারে লয়া পাগলামি করনের কিছু নাই, কিছুতেই বুঝে না। বাধ্য হয়া হাল ছাইড়া দিসি। :)

আমিও চামে তুমারে অনেক কথাই কয়া দিলাম। হাহা!

১২০. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩০
শাওন৩৫০৪ বলেছেন: হা হা, কি আজীব দুনিয়া....সব গুলাই সুন্দর গান, কিন্তু কোনোটাই আমার ফেভারিট তালিকায় নাই...মানে অট বেশী পছন্দ না আরকি....কিন্তু পছন্দ-অপছন্দ তো আলাদা আলাদাই হবে...তাও তোমার পছন্দরে স্যালুট কিন্তু....
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: বিলাইদা সেই যে মায়েরে লয়া এট্টা গান পুস্ট দিলেন আর তো কুনো গান পুস্ট দিলেন না। আরেকখান গান পুস্ট দ্যান ভাইডি, আমরাও হুইন্যা দেহি আপ্নের পিরিয় গানগুলান কিরাম। :)

[যাউক, তুমি কইরা কৈতাসেন দেইখা ভাল্লাগলো, হেইদিন আমারে 'আপ্নে' কইরা কৈতেসিলেন আমি তো ভাব্লাম আম্নে আমারে চিন্তেই পারেন্নাই। :(( ]

১২১. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩১
নস্টালজিক বলেছেন: খাইসে!!
বুঝলা কেম্নে????
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: হেহে! আমার মাথায় অনেক বুদ্ধি। B-)

নাহ, জোক করলাম। আসলে আপনি যে লিঙ্কটা দিয়েছিলেন ওটার শেষে ইউটিউবের ভিডিও আইডিটা রয়ে গেছিলো। ওটা থেকেই বার করে নিলাম আর কি। খুব সোজা কাজ না?

১২২. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২০
হেমায়েতপুরী বলেছেন: ইয়ে মানে আর ১টা গানের কথা মনে পড়লো...

" মনে করো যদি সব ছেড়ে হায়
চলে যেতে হয় কখনো আমায়
মনে রবে কি....
...................... নিশি রাতে কে গান শোনাতো?"

ও... আরেকটা...

" কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোনদিন
যেও ভুলে আমায় যেও ভুলে... "

কেমন আছো?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: ১১১ নাম্বারের রিপ্লাইয়ে একটা গান শুনে দেখতে বলা হয়েছিলো। ভুলে গেছো বোধহয়।

১২৩. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৮
হেমায়েতপুরী বলেছেন: নারে পাগল... গান শোনার জিনিস নাই... আর তাই নিজে গাই... জাবর কাটি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০১

লেখক বলেছেন: তো গান শোনার জিনিস নাই এইডা আগে কওন যাইতো না!!!!!!!!!!

১২৪. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৯
হেমায়েতপুরী বলেছেন: কেন কইলে কিনা দিতা মনে হয়...:)
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: হামাগুড়িরে জিগায়া দ্যাহো গা। ;)

১২৫. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৫
এরশাদ বাদশা বলেছেন: আগার আসমা তাক গানটি আপনাকে শোনাবার লোভ সামলাতে পারিনি।

কাভি ইয়াদো মে আও, ভিড্যু দেখুন, গানের সাথে ভিড্যুটা খারাপ লাগবেনা।


আগার আসমা তাক


ইউটিউব ভিড্যু-কাভি ইয়াদো মে আও।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। শুনে দেখবো আশা করি।

১২৬. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৮
এরশাদ বাদশা বলেছেন: আপনের ভিড্যুটা ব্লক দেখাচ্ছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: খাইসে আমারে! আচ্ছা লিঙ্কটা ঠিক করে আপনার ব্লগে দিয়ে আসবোনি। :)

১২৭. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৯
অমিত চক্রবর্তী বলেছেন: তুমি কইরা কইলা দেইখা ভালো লাগল মেঘাপু।
হিয়ার মাঝে গানের মনে হয় ইতিহাস আছে।উনারও এই গান গাওয়ার বাতিক আছে।ইন ফ্যাক্ট মুগ্ধ হইসিলাম প্রথমে "যখন আমার হারিয়ে যাওয়ার নেই মানা" আর "হিয়ার মাঝে " শুন্যাই ।
তবে আমার খুব ফেভ রবীন্দ্রসঙ্গীত হইল
"আমি জেনেশুনে বিষ করেছি পান"
আর "মেঘের কোলে রোদ হেসেছে"

ছোটবেলায় মামনি এই দুই গান গাইত আর আমি পাশে বসে শুনতাম।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: আরে আমার মাও ছোটবেলায় আমাদের কত যে রবীন্দ্রসংগীত গেয়ে শোনাতো! আমাদের আসলে রবীন্দ্র আর নজরুলের গানের হাতেখড়ি হয়েছে মায়ের হাতেই।

'জেনেশুনে বিষ করেছি পান' আমার অসম্ভব প্রিয়। আর 'আজি তোমায় আবার চাই শোনাবারে/ যেকথা শোনায়েছি বারেবারে' ও খুব ভালো লাগে।

তোমার প্রিয়তমাকে আমার তরফ থেকে স্নেহাশীষ জানিয়ে দিও। :)

১২৮. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৪
অমিত চক্রবর্তী বলেছেন: তোমার প্রিয়তমাকে আমার তরফ থেকে স্নেহাশীষ জানিয়ে দিও ।
ভালো লাগল।জানাইয়া দিমুনে।

প্রিয়তমা।হা হা হা।আমি যদি হেরে কোনদিন প্রিয়তমা কই তাইলে মনে হয় হার্টফেল করব।আই লাভ ইউ না কইয়া ৯ বছর কাটাইয়া দিলাম।
বাচ্চাকালের কাহিনীর এই সুবিধা।এতোকিছু বলা লাগে না।

শাঁকচুন্নীরে আজকে দেখতে বড় ইচ্ছা করতেছে।অনেকদিন রক্তমাংসে দেখি না।বহুত দূরে চলে গেছে।

মনডা খারাপ হইয়া গেল দিদি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৭

লেখক বলেছেন: আমরাও দীর্ঘদিন দেখা না করে ছিলাম। পরিস্থিতি ছিলো না দেখা করার মত। তোমার কষ্টটা অনুধাবন করতে পারছি।

আই লাভ ইউ বাক্যটা নিয়ে একসময় খুব শুচিবায়ু ছিলো, এখন সেটা কেটে গেছে। :P

তোমাকে আর তাকে প্রিয়তমা বলে ডাকতে হবে না। আমরাই তাকে 'অমিতের প্রিয়তমা' বলে ডাকবোনি। তুমি তাকে তোমার দেয়া নামেই ডেকো। হাহা!

১২৯. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৩
কাঙাল মামা বলেছেন: সবগুলাই নামাইয়া শুইনা কইতে হইবো....কিন্তুক নেটের অবস্থা বিশাল খারাপ...এই নিয়া ২বার পোস্ট ঘুইরা গেলাম নামামু এই আশায় :(
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৮

লেখক বলেছেন: আমিও আশায় আছি ছোটমামা... কবে গানগুলান শুনবা হেরপর কমেন্ট দিবা :(

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০১

লেখক বলেছেন: I started a joke? কার গাওয়াএটা?

আচ্ছা বাকী ২টাও শুনে জানাবো।

কবি ভাই আপনি কিন্তু বারবার আমার ব্লগের লিঙ্কই দিয়ে যাচ্ছেন। =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১১

লেখক বলেছেন: মাইর খাবি একটা!

১৩৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৫
হেমায়েতপুরী বলেছেন: দুফুরে কিছু খাইনাই।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২০

লেখক বলেছেন: আড্ডা দিতে চাইলে এই পোস্টে না দেয়াই ভালো। অলরেডি অনেক ওজন হয়ে গেছে লিঙ্কের আর ভিডিওর ভারে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: দূর হয়ে যা শয়তান! /:)

১৩৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৬
অন্ধ দাঁড়কাক বলেছেন: এরকম গিয়ানী পোস্ট এত পরে চোখে পড়লো ক্যান?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৯

লেখক বলেছেন: মিয়া আপনি তো আজকাল লগইনই করেন না তেমন। দেখবেন ক্যাম্নে? X((

১৩৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৮
নস্টালজিক বলেছেন: তোমার ব্লগের লিঙ্ক দিতেসি বারবার!
এরকম ত হবার কথা না!!! #:-S
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৬

লেখক বলেছেন: হ্যাঁ আমিও তাই লক্ষ্য করলাম। আপনি অন্য সব লিঙ্ক ঠিক দিতে পারেন কিন্তু ইউটিউব লিঙ্ক দিতে গেলেই ঝামেলা করে ফেলেন। কয়েকদিন পর ঠিক হয়ে যাবে নিশ্চয়ই। আসলে ইউটিউব লিঙ্ক দেয়াটাও কিন্তু অন্য লিঙ্ক দেয়ার মতই। কোনও পার্থক্য নেই। চেষ্টা করে দেখুন। :)

১৩৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৪
নস্টালজিক বলেছেন: আছিলাম বোকা,
হইলাম হাব্লু ! |-)
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৬

লেখক বলেছেন: এখন থেকে ডাকবো হাব্লু কবি ভাই। মজা হবে না? ;)

১৩৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩২
নস্টালজিক বলেছেন: এত সুন্দর একখান গান শুনাইলাম! :)

তার বদলে এইরম ব্যাভার,জিপসী!!!! :||

আমি না হয় কম্পু নাড়াচারায় একটু কাঁচা, B:-)

না হয়,হইলোই একটু ভুল! :-<



১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১২

লেখক বলেছেন: উঁহু, ভুলেও কম্পু নাড়াচাড়ায় পাকা হয়ে যাবেন না! আপনাকে হাব্লু কবি ভাই ডাকার সুযোগ আমি এত সহজে ছেড়ে দেবো ভেবেছেন? ওটি হচ্ছে না! :P

১৪০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১৬
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: রুমান্টিক গান বুঝি না। মনে হয় আমি রুমান্টিক না :(
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: আপনার সাথে ভাবীর ছবিগুলো দেখলে তো তা মনে হয় না ভাইয়া। :D

১৪১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৪
নস্টালজিক বলেছেন: ২০০০ পড়সো? 8-|
(বহুদিন পর পুরনো ইমো তে ফিরলাম)
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২০

লেখক বলেছেন: খুব মানাচ্ছে আপনাকে পুরনো ইমো তে। ;)

২০০০ কিনতে বারবার ভুলে যাচ্ছি। অনলাইন লিঙ্ক দিন না!

১৪২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪১
নস্টালজিক বলেছেন: অনলাইন লিঙ্ক তো জানি না।।
আচ্ছা থাক,বাদ দাও...... :)
(ব্যাক টু স্বাভাবিক ইমো)
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৯

লেখক বলেছেন: আচ্ছা ঠিক আছে আমি জোগাড় করবোনি একটা। তার আগে একটু হিন্ট দেন। কি আছে ওখানে?

স্বাভাবিক ইমো তে হাব্লু হাব্লু দেখাচ্ছে। :P

১৪৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৬
কাঙাল মামা বলেছেন: তেরে ন্যয়না : ভালো লাগে নাই
সাইয়া : ভালো লাগছে, হারমোনিয়াম টা ভালো বাজাইছে। ২ মিনিটের একটু আগে এমন এক সুর মারছে মনে হইছে আমি উড়তাছি!!
এই জাদুটা যদি : অনেকদিন আগে একটা মেয়ে দিছিলো এটা শুনতে। এটা এখনও শুনি। ভালো লাগে।
পথ ছাড়ো ওগো শ্যাম: এইটা চরম-তর ব্যাপকতম :)
ব্যাকস্ট্রিট : শুনি নাই, শুনবো না!
এভরিল : এই একটা গানই পিসিতে ছিলো, এটা ভালো লাগছে। মাইয়ার "আই এম উইথ ইউ" গানডা সবচেয়ে ভালো লাগে। স্লো আছে।


রিসেন্ট এইটা শুনতেছি, "তুমি কি আমায়"। ভালো আছে
http://www.youtube.com/watch?v=LqFkNq_LWGI


পোস্ট ভালো লাগছে। ৫০টা গান শুনে ১টা যদি মনে রাখার মত হয়, তাতেও লাভ। আজকাল গানের যা অবস্থা! সেই হিসাবে এই পোস্টে এসে আমি পুরাই লাভ হইছে! :)
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৬

লেখক বলেছেন: যাক, শুনেছো তাহলে। অপেক্ষায় ছিলাম তোমার কমেন্টের।

সাইয়াঃ ইউ আর রাইট, ব্যাপক হারমোনিয়ামের কারুকাজ আছে এই গানটায়। পুরাই কানের আরাম।

এই জাদুটা যদিঃ একটা মেয়ে শুনতে দিয়েছিলো? হুম... কিসের যেন গন্ধ পেলাম! ;)

পথ ছাড়ো ওগো শ্যামঃ এই গানটার মর্ম বুঝেছে খুব কম সংখ্যক মানুষ। এই জেনারেশনের একজন হয়েও যে এই গানটা তুমি শোনার এবং পছন্দ করার মত মানসিকতা রাখো, এটাই খুব আনন্দ দিলো আমাকে।

ব্যাকস্ট্রিটঃ একবার ট্রাই করে দেখতে পারতা। জিনিসটা আসলেই ভালো। শুধুশুধু তো আর দেইনি রে বাপু!

অ্যাভরিলঃ তুমি যে গানটার নাম বললে ওটা চিনি না মনে হয়। লিঙ্ক দিতে পারো।

আর 'তুমি কি আমায়' গানটা চমৎকার। অনেকদিন থেকেই আমার খুব প্রিয়। এফএমে প্রায়ই শোনা হত আগে।

পোস্ট দিয়ে তোমার লাভ হয়েছে জেনে ভালো লাগলো। তা তুমিও গান নিয়ে একটা পোস্ট দাও না কেন? কিছু লাভ আমাদেরও হোক! :)

১৪৪. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৮
কাঙাল মামা বলেছেন: পথ ছাড়ো ওগো শ্যাম : এটা এখনও শুনতেছি....আমার কেন জানি এইসব গানগুলাই ভালো লাগে বেশী।

"তুমি কি আমায়" গানটা কে গাইছে?
কোনো গন্ধ নাই, মেয়েটা আমার বন্ধু...
পোস্ট দিতে আলসেমি লাগে :(

এভরিল লিংক> http://www.youtube.com/watch?v=TxokbUaj7O4

ঠিকাচে, ব্যাকস্ট্রিট নামাবো...

২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২৮

লেখক বলেছেন: দ্যাটস লাইক আ গুড বয়! নামিয়ে ফ্যালো। কেমন লাগলো জানিও। :)

আর 'তুমি কি আমায়' এটা কার গাওয়া মনে পড়ছে না। ইশতিয়াকের হতে পারে। দাঁড়াও জেনে জানাবো তোমাকে।

অ্যাভরিলের গানটা শুনে দেখি কেমন লাগে। আর আলসেমি একটু কমাও বুঝলা? X((

১৪৫. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১৬
ই য়া দ বলেছেন: সাইয়া আর Tere naina যখন টানা এক সপ্তাহ ধরে শুনেও ক্লান্ত হতে পারিনি তখন আপনার এই পোস্ট দেখি!

আমি হিন্দি বুঝি না। একে-ওকে ধরে অনুবাদ করে তারপর বুঝেছি।
গান দুটির সুর আর গায়কী এমন যে, কথা গুলোর অর্থ সঠিক না বুঝলেও এটুকু বুঝা যায়, ভালো কিছু বলছে!!

পথ ছাড়ো ওগো শ্যাম কথা রাখো মোর

আমার প্লে-লিস্ট এর আজীবন সদস্যপদ পেয়েছে।
একবার মনে হয় সে যেতে চায়, আসলে যাওয়ার ইচ্ছা নেই!!
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: বলতেই হয়, দারুণ কমেন্ট। :)

হিন্দি আমি বেশ ভালো বুঝি। কোনও কথা নিয়ে খটকা থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন, আই থিঙ্ক আই ক্যান হেল্প ইউ আউট। তবে প্রথম গান দু'টো টানা এক সপ্তাহ শুনেও যখন ক্লান্ত হতে পারেননি তখন বুঝতে হবে যে মিউজিকের ব্যাপারে আপনি আমার দলের লোক।

'পথ ছাড়ো ওগো শ্যাম' কে আজীবন সদস্যপদ দেবার জন্য আসুন হাত মেলাই।

আর অন্য গান দু'টোও কিন্তু শুনতে ভালো। একবার চেষ্টা করেই দেখুন না কেন? :)

১৪৬. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৬
একলোটন বলেছেন: Color my world
ডাউনলোড দিলাম।ধন্যবাদ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ লোটন।

১৪৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫২
ই য়া দ বলেছেন: "I'm giving up, on everything Because you messed me up"

টানা ৮ বার শুনলাম।
আর কিছু বলতে হবে??
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৫

লেখক বলেছেন: :)

কয়েকদিন আগে আমার সেলফোনের মিউজিক প্লেয়ারে একটা প্রবলেম হয়েছিলো, কিছুতেই এই গানটা বাজতো না (অথচ অন্য সব গানই বাজতো একবার করে, র‌্যান্ডম অর্ডারে)। কি যে খারাপ লাগতো! বহু কষ্টে ম্যানেজ করেছি। আমার পছন্দের সাথে আপনার পছন্দ মিলে গেছে দেখে মজা পেলাম।

১৪৮. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৩
বাবুনি সুপ্তি বলেছেন: আপু কত গুলো গান জমে গেছে দেখি এখানে! সব গুলো শুনতে হবে! :)
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫২

লেখক বলেছেন: অ্যাঁ! এতদিনেও শোনোনি!?! :-/

১৪৯. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৩
বাবুনি সুপ্তি বলেছেন: আপু, Hold me like you never let me go এই গানটা পাইনি।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০০

লেখক বলেছেন: এই নাও তোমার Hold me like you never let me go.

এই গানটা আসলে Leaving on a jet plane নামে পরিচিত। আমি ভূল করে অন্য একটা লাইনের নাম দিয়ে ফেলেছি।

১৫০. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৪
বাবুনি সুপ্তি বলেছেন: http://www.mediafire.com/?z11wkouqdwy এই লিঙ্ক টাও কাজ করছে না।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৪

লেখক বলেছেন: কিন্তু এরকম তো হওয়ার কথা না। অন্য অনেকেই তো গানটা ওখান থেকে নামিয়ে শুনেছে। আচ্ছা গানটা আমি তোমাকে মেইল করে দিবোনি। :)

১৫১. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৬
ই য়া দ বলেছেন: joni joni please dont cry - শুনেছ আপু?

এই গানটা শুনলে কষ্ট, মজা, হাসি সব একসাথে পেয়ে বসে!
মিষ্টি একটা গান!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৮

লেখক বলেছেন: শুনি নাই। শোনা দরকার। :(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪০

লেখক বলেছেন: আমি কিন্তু দেখতে পাচ্ছি না ভিডিওটা। লিঙ্ক দাও বরং।

১৫৩. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪১
বাবুনি সুপ্তি বলেছেন: শুনেছি অনেক কয়েকটা। যে গুলো পাইনি সেগুলোর কথা পরে ভুলে গিয়েছিলাম। ব্লগে একটু কম ছিলাম তাই মনে ছিল না। আজ এসে দেখি অনেকে অনেক মন্তব্যতেও অনেক গান দিয়েছে। সব মিলিয়ে অনেক গুলো জমে গেছে। :)
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৪

লেখক বলেছেন: শুনতে থাকো। কোনটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ হোমওয়ার্ক দেয়ার জন্য। :) শুনে জানাবো কেমন লাগলো।

১৫৫. ০১ লা মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
আমি জন বলেছেন: leaving on a jet plane er bangla version ache, shumon er, otao valo.
০১ লা মার্চ, ২০১০ রাত ৯:৫৮

লেখক বলেছেন: শুনি নাই। শোনা দরকার।

১৫৬. ০৯ ই মার্চ, ২০১০ দুপুর ২:৪৮
কালীদাস বলেছেন: থ্যাংকস, মেঘ বলেছে যাবো যাবো। গানদুইটা আমারো খুব পছন্দের। শোনার জন্য ধন্যবাদ।
০৯ ই মার্চ, ২০১০ দুপুর ২:৫২

লেখক বলেছেন: আরেহ... থ্যাঙ্কস তো আমি দেবো আপনাকে! :)

১৫৭. ১১ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৪৭
ফাহাদ চৌধুরী বলেছেন: মেলোডিয়াস, সফট ব্লুস/রক । ভাল লাগছে, সেকেন্ডটা বেশি বেশি ভাল । ব্যালার্ডটাইপ গান । গ্রীন ডে, পোয়েটস অব দ্য ফল, সিদারের গান সুঞ্চেন? হিন্দিশুনিনা বল্লেই চলে । ৩০-৩৫ টা গান আছে, তেরি দিওয়ানি-কৌলাশ, মান কি লাগান-নুস্রাত ফতে আলি এই রকম কিছু শুনি ।

ফাইন এগেইন-সিদার-(ইউটিঊব)
১২ ই মার্চ, ২০১০ রাত ১২:৩১

লেখক বলেছেন: আরে... তেরি দিওয়ানি, মন কি লগন, নুসরাত ফতেহ আলি, রাহাত ফতেহ আলি এদের গান আমার মারাত্মক প্রিয়! আপনিও তো তাহলে মনে হয় সুফি ঘরানার গান পছন্দ করেন? গুড, আমিও করি খুব। সেক্ষেত্রে এই পোস্টের ৩ নাম্বার গানটা আপনার বেশ ভালো লাগার কথা।

সেকেন্ডটা বেশি ভালো লাগছে বললেন... কোনটা বলেন তো? সামিনারটা?

এখন শুনছি আপনার ফাইন এগেইন। অনেক ভালো লাগছে। এই ধরনের গান আসলে আমার খারাপ লাগে না কখনো। :)

১৫৮. ১১ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৫১
ফাহাদ চৌধুরী বলেছেন: ব্যালার্ডটাইপ গান, যেমন গ্রীন ডে, পোয়েটস অব দ্য ফল, সিদারের গান সুঞ্চেন?

দাড়ি টা ভুল দিছিলাম :-B :-B :-B
১২ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৪

লেখক বলেছেন: পোয়েটস অভ দ্য ফল শোনা হয়নি। তবে গ্রীন ডে শুনি। ওদের American Idiot অ্যালবামটা আমার প্রায় মুখস্থের মত হয়ে গেছে। B-)

১৫৯. ১২ ই মার্চ, ২০১০ রাত ১:৩২
ফাহাদ চৌধুরী বলেছেন: "রোমান্স বড়ই গ্যাড়াকল। হারা দিন মেটাল শুনি আর পোড়া বারুদের গন্ধ পাই।"-অমিতের ১১৯ কমেন্টে ঝাজা ।

"পোয়েটস অভ দ্য ফল"-কার্নিভাল অব লাষ্ট আমার দেখা বেষ্ট মিঊজিক ভিডিও । আমি সামিনারটার কথা বলি নাই X(( X(( । বি জি এর ১৩২ নং কমেন্ট :-B :-B । আমার খুব ফেভ সফট কিছু গান, সময় করে শুইনেনঃ

ওপেন ইয়োর আইস -অল্টার ব্রিজ(একুয়িষ্টিক)

পেরিল অফ দ্য উইন্ড-ক্রিমেটরি

আমার খুব ফেভ একটা গান-হোয়ার ডু ইঊ ড্র দ্য লাইন-পোয়েট অফ ফল-অনুবাদ সহ ইঊটিউব লিঙ্ক আসে এখানে

লো ম্যান্স লিরিক-মেটালিকা(নেক্সট পোষ্ট এইটা নিয়া লেখুম)


১২ ই মার্চ, ২০১০ রাত ১:৪১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সাজেস্ট করার জন্য। শুনবো তো বটেই। আপনিও যদি একটু এই পোস্টে আমার দেয়া গানগুলো শোনেন তবে বড়ই বাধিত হই। /:)

১৬০. ১২ ই মার্চ, ২০১০ রাত ২:৪২
ফাহাদ চৌধুরী বলেছেন: ইয়ে মানে আমার এভ্রিলে এলার্জি আছে ।

কৈলাশ খের এর টা জোস লাগলো । ব্যাকস্ট্রীট প্রায় ৫ বছর পর আবার শুনলাম । যদিও ব্যাকস্ট্রীট বয়েজ, ওয়েষ্ট লাইফ ( =p~ ) দিয়া আমার গান্সুনা শুরু হোইছিল ।

সাইয়া
১২ ই মার্চ, ২০১০ রাত ২:৫৫

লেখক বলেছেন: আজকাল আমারও অ্যাভরিল ছুঁড়িটারে বোরিং লাগতেসে। /:)

হঠাৎ আবার সাইয়ার লিঙ্ক দিলেন যে!

১৬১. ১২ ই মার্চ, ২০১০ রাত ৩:১৪
ফাহাদ চৌধুরী বলেছেন: উটিয়ুবে ওডিও দেক্লাম । তাই দিলাম আরকি !! পিঙ্কো ফোলোয়োডো শুনেন নাকি? উই ডোন নিড নো ইডুকেশন , কোম্ফোর্টাব্লি নাম্ব- ইটিশি ইটিশি ।
১২ ই মার্চ, ২০১০ রাত ৩:২৫

লেখক বলেছেন: পিঙ্ক ফ্লয়েড আমার শোনার খুব ইচ্ছা কিন্তু সেভাবে শোনা হয়নি দূর্ভাগ্যবশতঃ। দেখি, জোগাড় করে ফেলবো। :)

১৬২. ১৫ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৭
ফয়সল নোই বলেছেন: গানগুলোকে মাথাটা গিফট করে দিলাম।

অনেকগুলো সুন্দর গান একখানে।

+
১৫ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: দারুণ একটা কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ, কবি। :)

১৪ ই মে, ২০১০ দুপুর ১:১৩

লেখক বলেছেন: থ্যাঙ্কইউ মারুফ৫৭১। :)

২০ শে মে, ২০১০ সকাল ১০:৪০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। এই পোস্ট মানুষ এত পছন্দ করবে ভাবতেই পারিনি। :)

১৬৫. ২১ শে জুন, ২০১০ বিকাল ৪:০৬
ঘাসফুল বলেছেন: এইটাতো রুমান্টিপিডিয়া হয়ে গেছে... ভালো ভালো

২১ শে জুন, ২০১০ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: তা যা বলেছেন দাদা! :`>

১৬৬. ০৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৪৭
ফাহাদ চৌধুরী বলেছেন:


গান্টানলয়াএক্টাপুষ্টদেন্না!!??

আমার দুইটা ফেভ গানের য়্যুতিঊভ লিঙ্কুদিলাম~ঃ

১।



২।

অথবা

০৬ ই আগস্ট, ২০১০ রাত ১:৫৫

লেখক বলেছেন: হেই ব্রাদার, গান পোস্ট দিতে আমার সত্যি ইচ্ছে করে। কিন্তু আজকাল যেসব গান আমার শেয়ার করতে ইচ্ছে করে সেগুলো আপনাদের ভালো না লাগারই কথা। রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি কিংবা লালন গীতি, এগুলোর একটা করে কালেকশন বানানোর ইচ্ছে আছে কিন্তু সেরকম সাড়া পাবো বলে আমার মনে হয় না। ব্লগে এসব গানের শ্রোতা একটু কম আছে বলেই জানি।

সিদার এর গান তো আপনার কাছেই পেয়েছিলাম। খুব ভালো লেগেছিলো। আশা করছি এগুলোও ভালো লাগবে। থ্যাঙ্কস আ লট ফর শেয়ারিং, ব্রো! ;)

০৬ ই আগস্ট, ২০১০ রাত ১:৫৮

লেখক বলেছেন: মালা, তুমি যে-ই হয়ে থাকো না কেন, এক্ষুণি কবি ভাইয়ের কাছে ধরা দাও! ;)

১৬৮. ০৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৫
ফাহাদ চৌধুরী বলেছেন:

মালার লিরিক এর একটু অংশঃ
আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে তোমার সাজানো শরীরের ভেতরে মালা তুমি কে............ তোমার কথা বলা যেন মধুবালা হাঁটাচলা সোফিয়া লরেন তোমার গান নাকি আনায় আনা অভিমান অপর্না সেন

@রানা ভাই, পরের গান্টার লিরিক টা দেখতে পারেন, আমার প্রচন্ড ফেভঃ

লিরিক
০৬ ই আগস্ট, ২০১০ রাত ২:০১

লেখক বলেছেন: অঞ্জন দত্তের গান আমার অবশ্যই ভালো লাগে তবে সুরের খুব অভাব তো,তাই শুনে ঠিক সুবিধা করে উঠতে পারি না আর কি। :D

১৬৯. ১৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:৫৪
হানিফ রাশেদীন বলেছেন: প্রথমটি অনেক ভালো লেগেছে, আসলেই ''আহা, কি মিনতি!'' হৃদয়ের এ-কূল, ও-কূল ভেসে যাওয়া গান। বাকী গুলো আমার ভালো লাগে নি।

আমি তো প্রচুর গান শুনি। আপনাদের গানের পোস্ট দেখে, ভাইয়া, আমারো মনে হয়, গানের পোস্ট দিই, কিন্তু পড়াশুনার পর নিজের লেখা লেখারই সময় পাই না, পরের গান দেবো কখন? তবে একসময় দেবো।

 

মোট সময় লেগেছে ১.০৮৮৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
শরৎ! খুব প্রার্থিত শরৎ!

নরম রোদের বিস্তৃতি
পাহাড়বালিকার কাঁধ ছুঁয়ে
ফিরে যায় মার্সেনারি পাখিদের ডানায়

বর্ষণের পাঠশালা শেষ হয়ে গেলে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই