somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পায়ের রক্ত মাথায় তোলার মত কয়েকটি গান X(

১৪ ই আগস্ট, ২০১০ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই ব্যাপারটা আসলে না হয়ে উপায় নেই। খুব ভালো লাগা কিছু গান যেমন থাকে, তেমনি খুবই বিরক্তি লাগা কিছু গানও থাকে। এই পোস্টের গানগুলো বেসিক্যালি হয়তো খুব খারাপ নয়, সমস্যা হলো গানগুলো আমার কেন জানি সহ্য হয় না। হয়তো দেখবেন যে আপনাদের পছন্দের অনেক গান চলে এসেছে এখানে। যদি আপনাদের পছন্দের গান আমার অপছন্দের তালিকায় চলে আসে তাহলে কিন্তু আমার দোষ নেই হুঁহুঁ! /:)

১. দেশী + হাল আমলের গান দিয়েই শুরু করি। মানুন আর নাই মানুন, আমাদের হাবিব সাহেবের গান কিন্তু আমার খুব ভালো লাগে। হাবিবের গানগুলোর একটা অনেক বড় প্লাস পয়েন্ট হলো তার কম্পোজিশনের মধ্যে কোনও একঘেয়েমি নেই বরং যথেষ্ট ভ্যারিয়েশন আছে। এটা কিন্তু বিরল একটা ব্যাপার, অনেক মিউজিশিয়ানই পারেন না তার গন্ডির বাইরে বেরিয়ে আসতে। তো এই হাবিব সাহেবের পুরনো গানগুলোর অনেকগুলোই খুব ভালো লাগতো (ইন ফ্যাক্ট এখনও লাগে), কিন্তু ওনার সর্বশেষ রিলিজ 'কেন এমন হয়' অ্যালবামটা একেবারে অসহ্য! বিশেষ করে টাইটেল সংটা শুনলে তো একদম ঘুষি মারতে ইচ্ছা হয়। X(

বলো কেন এমন হয়


২. পুরনো দিনের ভালোলাগা বাংলা গানগুলোর দিকে একটু তাকাই। কিশোর কুমার নামটা হচ্ছে এমন একটা নাম যার কাছে আমি (এবং আমার মত আরও অনেকেই) চিরকাল মাথা নত করতে বাধ্য। কিন্তু এরকম মানুষেরও যে এমন পঁচা গান থাকতে পারে সেটা নিজের কানে না শুনলে বিশ্বাস করা মুশকিল। অসহ্য লাগে এইসব আগামাথাহীন গান শুনতে!

কি দারুণ দেখতে


৩. পায়ের রক্ত মাথায় তোলার ব্যাপারে আমাদের মিলা আপার কথা একটু আধটু না বললে কি আর চলে? এনার বৈশিষ্ট্য হলো ইনি দেখতে শুনতে আল্লায় দিলে খুবই ভালো, গানের গলাও অতীব চমৎকার (ঠিক যে ধরনের ভয়েস আমার ভালো লাগে, সুরেলা এবং জোরালো), কিন্তু প্রবলেম হলো ইনি এতই আলতু ফালতু সব গান গেয়ে বেড়ান যে কি আর বলবো! তার উপরে আছেন একজন মূর্তিমান উপদ্রব জনাব ফুয়াদ ওরফে আটার বস্তা ওরফে খোদার খাসী, এই দুই গাধা (এর চেয়ে ভালো কোনও নাম মনে এলো না) মিলে এমন বিচিত্র সব গান তৈরি করে যে সত্যিই চিন্তার বাইরে। ডিস্কো বান্দর গানটা যারা একটু মনোযোগ দিয়ে শুনেছেন আশা করি আমার সাথে একমত হবেন। এই গানের শুধু যে কম্পোজিশন + মিক্সিং বিচিত্র তাই নয়, লিরিকও খুবই কিম্ভুতকিমাকার টাইপের। 'চামে দিয়া বামে ঠ্যালা দেয়' কিংবা 'আঙ্কেল ধর্মেন্দ্র হতে চায়' অথবা' আই অ্যাম আ ডিস্কো ডান্সার, বিড়ি খেলে হয় ক্যান্সার' এই জাতীয় চরম পেইন মার্কা কথাবার্তা না শুনলে মনে হয় জীবনটাই বৃথা হয়ে যেতো!

ডিস্কো বান্দর


এই গানটা এবং এই ফুয়াদ-মিলার গান সংক্রান্ত ক্রিয়েটিভিটি নিয়ে আমাদের পানু ভচের চমৎকার একটা পোস্ট আছে, সকলে পড়ে দেখবেন আশা করি। এত দীর্ঘ সময় পার হয়ে গেছে অথচ এই পোস্টের আবেদন এখনও কমেনি। একটুও না। কমেনি তার কারণ পোস্টের কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি।

৪. বাংলা গানের কথা অনেক হলো, এবারে একটু বিজাতীয় ভাষার দিকে নজর দেয়া যাক। হিন্দি মুভিতে অনেক ভালো গান আছে, আবার অনেক 'খায় না মাথায় দেয় টাইপ গান'ও আছে। আমি এখন যে কথাটার কথা বলবো সেটা কিন্তু নেহাত খারাপ গান না('৯০ এর দশকে খুব টিপিক্যাল মাসালা মুভি তে প্রেমের বা ছ্যাঁকা খাওয়ার যে গানগুলো থাকতো সেরকম আরকি)। এই গানটা খারাপ লাগে কারণ অতি চর্চায় এর চর্বিত চর্বণ অবস্থা বলে। এই গানটা খুব বেশি শোনা যেত দূরপাল্লার বাসগুলোতে, বিশেষতঃ ঢাকা- চিটাগাং হাইওয়েতে যাতায়াত করতে গেলে তো এই একটা গানের ঠ্যালায় জান জেরবার হয়ে যেতো (সাধে কি আর এত বিরক্ত হৈসি!)। শুনে দেখুন, মনে পড়ার কথা।

Jita tha jiske liye


৫. Green Day আমার মোটামুটি পছন্দের একটা ব্যান্ড। বলা যায় আমার মেটাল গান (জেনারের নাম ভূল করলাম না তো আবার!) :| শোনার হাতেখড়িই হয়েছে গ্রীন ডে'র হাত ধরে। এদের 'American Idiot' অ্যালবামের অনেকগুলো গানই আমার খুব ভালো লাগে, কিন্তু Jesus of Suburbia গানটা একদম পছন্দ না। সুরটা হয়তো খারাপ না, কিন্তু কেমন যেন ভ্যানভ্যানানি টাইপের। প্রথমদিকে তাও শুনতাম, আজকাল শুরুর দুই লাইন শুনেই বন্ধ করে দিই।

Jesus of Suburbia


বিশ্বকাপ '১০ এর কেনান এর 'ওয়েভিং ফ্ল্যাগ' গানটাও আমার চরম বোরিং লাগতো এটা অলরেডি একটা পোস্টে বলেছি, কাজেই আর বললাম না (বেশি বললে আবার পাঠককূল আমাকে মাইনাসের বন্যায় ভাসিয়ে দিতে পারেন)। :D

৬. ব্রিটনি স্পেয়ার্স আপার ম্যালাদিন কোনও খবর টবর পাই না। সেই দুই বাচ্চাসহ কেভিন ফেডারলাইনের সাথে বিচ্ছেদের খবর পড়েছিলাম, তারপর সে বোধহয় ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছিলো যদ্দুর জানতাম। এরপরে তার আর কোনও অ্যালবাম রিলিজ হয়ে থাকলেও আমার খুব একটা ধারণা নেই। তার ঐ Oops! I did it again এর গানগুলো অনেক আগেই শোনা হত। এই গানগুলোও খারাপ না, কিন্তু Lucky গানটা এতই পেইন লাগে যে বাধ্য হয়ে স্কিপ করে যেতে হয়। পুরা ঘাস খাওয়া টাইপের একটা গান। ধুরো!

Lucky


তো আপনাদেরও যেসব গান ফালতু লাগে সেগুলো একটা দু'টো শেয়ার করুন। ফালতু গানের একটা কালেকশন বানাই সবাই মিলে। সামু ব্লগের ইতিহাসে মাইলফলক হয়ে থাকুক এই পায়ের রক্ত মাথায় তোলা গানের সম্ভার................ B-)) B-)) B-))
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৩৯
১৫৫টি মন্তব্য ১৩৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×