somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোনো কারণ ছাড়াই ভালোলাগা কিছু গান

২৮ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই গানগুলো ভালোলাগার খুব বিশেষ কোনও কারণ নেই। গানগুলোর কথা খুবই সাদামাটা, সুরেও বৈচিত্র্যের যথেষ্ট ঘাটতি আছে। ব্যাকগ্রাউন্ড স্কোরও খুব সাধারণ। কিন্তু তারপরেও কেন যেন গানগুলো অনেক অনেক ভালো লাগে। প্রশ্ন আসতে পারে যে, কথা-সুর-তাল-লয়-গায়কী এইসব মিলিয়েই তো একটা গান তৈরী হয়, যেখানে আলাদা করে কোনো এলিমেন্টই স্পেশাল নয় সেখানে মোটের উপর পুরো গানটা স্পেশাল হয় কিভাবে? কিন্তু এই গানগুলোর ক্ষেত্রে এই শর্ত খাটে না। সমস্যা হলো এই গানগুলো বারবার শুনতে ইচ্ছে করে... অথচ বারবার কেন, একটানা দু’তিনবার শোনার মতও হয়তো নয় তারা!

১.
অনেক পুরনো দিনের একটা গান। সাবিনা ইয়াসমিনের গাওয়া। আমার একজন বন্ধু ছিলো যে আমাকে প্রায়ই এই গানটা গেয়ে শোনাতে বলতো। উত্তরে যখন আমি বলতাম যে এই গানটা আমার ভালো লাগে না এবং সেজন্যই আমি গানটা পারি না, সে অবাক হতো। অনেক পরে কোনও একসময় আমার সেই বন্ধুটির ভালোলাগা আমার মধ্যে সংক্রামিত হয়েছে বলেই আমার মনে হয়, নইলে সবদিক থেকেই এত সাধারণ একটা গান এত ভালো লাগতে যাবে কেন?

ইশারায় শিস দিয়ে আমাকে ডেকো না


ইশারায় শিষ দিয়ে (অডিও)

২.
পশ্চিম বাংলার শুভমিতা ব্যানার্জীর গান নিয়ে আজকাল ব্লগে বা ফেসবুকে অনেক লিংক আসতে দেখি। খুবই স্বাভাবিক কারণ এমন অদ্ভুত সুরেলা এবং কিন্নর কন্ঠ খুব কম দেখা যায়। সত্যিকারের যুক্তিসংগত ভাবে ভালো লাগতে পারে এরকম অনেক গান এই শিল্পীর আছে, কিন্তু তুলনামূলক অযৌক্তিকভাবেও ভালো লাগতে পারে, এরকম গানও কিন্তু তার আছে। তবে অন্য আর সব ব্যাপার টিপিক্যাল হলেও এই গানটার পাঞ্চলাইন কিন্তু খুব ইন্টারেস্টিং।

যেভাবেই তুমি সকাল দ্যাখো সূর্য কিন্তু একটাই
যত ভাগেই ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই! :)



একটাই - অডিও

৩.
বোম্বে ভাইকিংসের গান ভালো লাগে অনেক আগে থেকেই। পুরনো হিন্দি গানের খুব ব্রিলিয়ান্ট কিছু রিমিক্স তারা করেছে আর তাদের লিড ভোকালের (নীরাজ শ্রীধর) গলাটাও মারাত্মক সুন্দর। সেই হিসেবে আবার ফাল্গুনী পাঠকের গানগুলো নেহাতই প্যানপ্যানানি প্রেমের গানের বাইরে আর কিছু মনে হয় না। কিন্তু এই গানটায় এই ভালো আর মন্দের এত অদ্ভুত একটা মেলবন্ধন হয়েছে যে শুনলে অবাক হতে হয়। গানের কথা কিন্তু যথারীতি ‘তুমি আমার-আমি তোমার’ মার্কা, মিউজিকও ভালো কিন্তু বড়জোর ১০০ তে ৬০-৬৫ পাওয়ার মত... কিন্তু তারপরও গানটা শুনতে কি ভালোই না লাগে!

Tera Mera Pyaar Sanam


Tera Mera Pyaar Sanam - Audio

পাঠকদের কাছে (যারা গানটার সাথে পরিচিত নন) কোরিওগ্রাফিটা একটু খেয়াল করে দেখার অনুরোধ থাকলো কারণ এই গানের কোরিওগ্রাফিটাও সাধারণের মধ্যেও অনন্যসাধারণ!

৪.
Lonestar আমার যথেষ্ট ভালোলাগা একটা ব্যান্ড, এদেরও লিড ভোকালকে আমার অনেক ভালো লাগে তার খুব প্রশান্তিময় কন্ঠস্বরের কারণে। এদেরও অনেক ভালো ভালো গান আছে কিন্তু আমার চোখে (কানে অ্যাকচুয়ালি) পড়লো এই গানটাই।

খুব ভালো বুঝি না গানটার কথাগুলো। শুনলে মনে হয় সম্ভবতঃ কোনও এক ছুটির দিনের কথা বলা হয়েছে। ছুটির দিন, ছুটি ছুটি আমেজ, কোথাও বেড়াতে যাওয়ার কথা, হাল্কা পোশাক বা খাবারের কথা, তারপর কিছু নির্ভার আমেজের কথা, ফুর্তিতে মেতে ওঠার কথা আর ফাঁকে ফাঁকে ভালোবাসার প্রতিশ্রুতির কথা... এই তো। সত্যিই খুব সাদামাটা গান। এতই সাদামাটা তবুও এত ভালো লাগে... বারবার শুনতে ইচ্ছে হয়। শুনতে শুনতে আলতো আলতো হেলে দুলে নাচতে ইচ্ছে হয়। সবচেয়ে ভালো লাগে যখন বলে When you are with me... Girl, you got nothin’ to prove! :)

Nothing to Prove

Nothing to Prove- Audio

৫.
Chris Brown এর গান খুব একটা শোনা হয়নি কখনও। সে মূলতঃ কোন জেনারের শিল্পী তাও জানি না। আমার কালেকশনে সম্ভবতঃ তার এই একটা গানই আছে, এটাই শুনি সবসময়। এই গানের কথাও খুবই সাধারণ, সুরও মাঝারি মানের। হ্যাঁ গানটার রিদমটা বেশ ভালো লাগে কিন্তু তা বাদ দিলে আর সবই গড়পড়তা। বলাই বাহুল্য, এই গানটাও জোস লাগে।

With You


With You- Audio
**************************************************

গান নিয়ে বোধহয় লেখা খুব বেশি হয়ে যাচ্ছে। হয়তো একারণে পাঠকরা আমার ব্লগ থেকে উপহার হিসেবে একেঘেয়েমিই পাচ্ছেন বেশি। আসলে গান বিষয়ক বিভিন্নরকম ভাবনা শেয়ার করা থেকে নিজেকে ধরে বেঁধে রাখা আমার জন্য খুব কঠিন কাজ। পৃথিবীতে এমন অসংখ্য অভিশপ্ত মানুষ আছে হাড়-মাংস -মন-মস্তিষ্ক-আত্মা প্রায় পুরোটাই সুর দিয়ে তৈরী, চাইলেও তারা কোনওদিন এই বেড়াজাল ছিন্ন করে বেরোতে পারে না, আজীবন এই কারাগার থেকে মুক্তি পাওয়াও আর তাদের পক্ষে সম্ভব হয় না। খুবই দূর্ভাগ্যবশতঃ আমি সেইসব অভিশপ্ত মানুষদের একজন।
... ... ...
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩০
৮৮টি মন্তব্য ৮২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×