নিচের প্রোগ্রামটি লক্ষ্য করো:
#include
#include
void main()
{
int a;
printf(“Press 1 or 2 or 3 or4:”);
scanf(“%d”,&a);
switch(a)
{
case 1:
printf(“
You press one.”);
break;
case 2:
printf(“
You press two.”);
break;
case 3:
printf(“
You press three.”);
break;
case 4:
printf(“
You press four.”);
break;
default:
printf(“
You do not press 1 or 2 or 3 or 4″);
break;
}
getch();
}
মূল বর্ণনা:
প্রোগ্রামটি নি:শ্চয় মন:যোগ সহকারে লক্ষ্য করছেন। দেখি, আজকে আমাদের জন্য কোন গল্পটা অপেক্ষা করছে? যে গল্পের মাধ্যমে আমরা প্রোগ্রামটি শিখতে পারব।
” ইন্সপেক্টর পিন্টু তার কিছু সেন্ট্রি নিয়ে একটি চোরের পেছনে ধাোয়া করছে। একসময় তারা একটি চার রাস্তার মোরে এসে দাড়িয়ে পড়ল। তারা কেউই বুঝতে পারছে না যে, চোরটি কোন রাস্তা দিয়ে পালিয়েছে? ইন্সপেক্টর পিন্টু তার একটি সেন্ট্রি জিতকে জিজ্ঞাসা করল- চোরটিকে কি তুমি সত্যিই দেখেছিলে? জিত বলল- স্যার, আমি ভালো করে দিখতে পারি নি। তবে অন্ধকারে পায়ের শব্দ শুনে আমি মনে করেছি এটা চোরের পায়ের শব্দ। তাই আপনাকে দ্রুত সংবাদ দিয়ে চোরটির পেছনে ধাোয়া করলাম।
ইন্সপেক্টর পিন্টু বললেন- তার মানে এটি চোর কিনা তা নিশ্চিত নয়। হুম, ভাববার বিষয়। আচ্ছা, এটা যদি চোর হয় তবে কোন রাস্তা দিয়ে গেল, এটাো তো বুঝতে পারছি না। যাইহোক, একটা কাজ করি । আমরা চারটি পয়েন্টে আগাতে পারি। এক: চোরটি যদি পূর্ব দিকের রাস্তা দিয়ে যায়, তবে ঐ দিকে কিছু দুরেই আমাদের ১নং ক্যাম্প আছে। সেখানে ফোন করে জানিয়ে দিই চোরটিকে ধরার জন্য। দুই: চোরটি যদি পশ্চিম দিকের রাস্তা দিয়ে যায় তবে ঐ দিকে আমাদের ২নং ক্যাম্প আছে। সেখানেো জানিয়ে দিই। তিন: চোরটি যদি উত্তর দিকের রাস্তা দিয়ে যায় তবে ঐ দিকে আমাদের ৩নং ক্যাম্প আছে। সেখানে জানিয়ে দিই। চার: চোরটি যদি দক্ষিন দিকের রাস্তা দিয়ে যায় তবে ঐ দিকে আমাদের ৪নং ক্যাম্প আছে। সেখানে জানিয়ে দিই। সুতরাং যেদিকেই যাক না কেন, চোরকে ধরা পড়তেই হবে। আরেকটি কথা, যদি কোন দিকেই চোরটি ধরা না পড়ে তবে এটা চোর নয়, এটা আমাদের সেন্ট্রি জিত এর চোখের ধাঁধা। আর আমরা সবাই বোকা।”
গল্পটি খুবই মজার, তাই নই কি ?
১) আমরা int a; statement এর মাধ্যমে a নামক একটি পূর্ণসংখ্যা নিয়েছি। এরপর printf() ফাংশনের মধ্যে লিখেছি ”Press 1 or 2 or 3 or 4:” অর্থাৎ গল্পে বলা হয়েছে “চারটি পয়েন্টে আগাতে পারি।” সুতরাং আমাদেরকে যে কোন একটি সংখ্যা press করতে বলা হচ্ছে।
২) scanf() ফাংশনের মাধ্যমে আমরা a এর জন্য অর্থাৎ চোর ধরার জন্য input নিচ্ছি।
৩) switch() statement এর মাধ্যমে আমরা চারটি case দেখিয়েছি। গল্পে বলা হয়েছে, এক: চোরটি যদি পূর্ব দিকের রাস্তা দিয়ে যায় তবে ঐ দিকে আমাদের ১নং ক্যাম্প আছে। সেখানে ফোন করে জানিয়ে দিই চোরটিকে ধরার জন্য। আমরাো বলছি case 1:
printf(“
You press one.”);
অর্থাৎ কীবোর্ড থেকে ১ চাপলে আউটপুটে দেখাবে You press one.
৪) গল্পে বলা হয়েছে, দুই: চোরটি যদি পশ্চিম দিকের রাস্তা দিয়ে যায় তবে ঐ দিকে আমাদের ২নং ক্যাম্প আছে। সেখানে ফোন করে জানিয়ে দিই চোরটিকে ধরার জন্য। আমরাো বলছি case 2 :
printf(“
You press two.”);
অর্থাৎ কীবোর্ড থেকে ২ চাপলে আউটপুটে দেখাবে You press two.
৫) গল্পে বলা হয়েছে, তিন: চোরটি যদি উত্তর দিকের রাস্তা দিয়ে যায় তবে ঐ দিকে আমাদের ৩নং ক্যাম্প আছে। সেখানে ফোন করে জানিয়ে দিই চোরটিকে ধরার জন্য। আমরাো বলছি case 3 :
printf(“
You press three.”);
অর্থাৎ কীবোর্ড থেকে ৩ চাপলে আউটপুটে দেখাবে You press three.
৬) গল্পে বলা হয়েছে, চার: চোরটি যদি দক্ষিন দিকের রাস্তা দিয়ে যায় তবে ঐ দিকে আমাদের ৪নং ক্যাম্প আছে। সেখানে ফোন করে জানিয়ে দিই চোরটিকে ধরার জন্য। আমরাো বলছি case 4 :
printf(“
You press four.”);
অর্থাৎ কীবোর্ড থেকে ৪ চাপলে আউটপুটে দেখাবে You press four.
৭) গল্পে শেষে বলা হয়েছে, যদি কোন দিকেই চোরটি ধরা না পড়ে তবে এটা চোর নয়। আমরা বলছি default:
printf(“
You do not press 1 or 2 or 3 or 4″);
অর্থাৎ যদি ১ কিংবা ২ কিংবা ৩ কিংবা ৪ এর কোনটিই press না করে অন্য কোন সংখ্যা press করি তবে output এ দেখাবে You do not press 1 or 2 or 3 or 4
৮) প্রত্যেকটি case এর শেষে break; দেোয়া হয়েছে। কারণ ১ কংবা ২ কিংবা ৩ কিংবা ৪ press করার পর যে কোন একটি case কাজ করবে। অর্থাৎ 1 চাপলে case 1 সম্পাদিত হবে। এরপর break; statement এর জন্য case 2 বা case 3 বা case 4 বা default এর কোনোটিই সম্পাদিত হবে না। আর switch() statement শুরুর জন্য “{” এবং শেষে “}” চিহ্ন দিতে হবে। switch(a) দেোয়া হয়েছে এজন্য যে, a এর যে মান input হিসেবে নেোয়া হবে তা case এর পরের সংখ্যার সাথে মিলে গেলে সেই case executation হবে। আর না মিললে default executation হবে।
বলতে নতুন লাইন বোঝায়।
Output: প্রোগ্রামটি Run করলে নিন্মোক্ত Output পাোয়া যাবে।
Press 1 or 2 or 3 or 4: 2
You press two.
সকল প্রোগ্রামের জন্য নিচের অংশটুকু মোটামুটিভাবে বাধ্যতামূলক।
#include
#include
void main()
{
————
getch();
}
তাই “{“ এবং ”}” অংশের মধ্যের অংশই বর্ণনা করেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

