somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবচেয়ে ছোট মসজিদ! বাংলার বিস্ময় !!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবচেয়ে ছোট মসজিদ!এত ছোট মসজিদ বোধ হয় বাংলাদেশের আর কোথাও নেই। বড়জোর তিনজনের জায়গা হবে। বগুড়ার সান্তাহার থেকে তিন কিলোমিটার দূরে তারাপুর গ্রামের প্রাচীন ওই মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ ৮ ফুট। প্রায় ৩৫০ বছরের পুরনো মসজিদ
সকাল সকাল বের হলাম তারাপুর গ্রামের উদ্দেশে। তারাসুন্দরী নামের কোনো এক নারীর নামেই নাকি গ্রামের নাম হয়েছে তারাপুর। আঁকাবাঁকা রাস্তা। গ্রামে ঢুকতেই মন ভরে গেল। সারি সারি মাটির বাড়ি। এক তলা, দোতলা। পেঁৗছে গেলাম একটা স্কুলে। সেখানেই পেয়ে গেলাম গাইড। জানিয়ে দিল কোথায় গেলে পাওয়া যাবে ওই মসজিদ। ওটাই তারাপুরের সবচেয়ে প্রাচীন স্থাপনা। গ্রামবাসীর মতে, ওটা বাংলাদেশের সবচেয়ে ছোট মসজিদ। কে জানে, হয়তো বিশ্বের মধ্যেও সবচেয়ে ছোট।
কিছুক্ষণের মধ্যেই পেঁৗছে গেলাম মসজিদটির কাছে। সুনসান জায়গা। জানতে পারলাম, আজ থেকে ১৫০ বছর আগে নামাজ পড়া হতো ছোট্ট এই মসজিদে। এর পর গড়ে ওঠে নতুন মসজিদ। আর যেহেতু তিনজনের বেশি দাঁড়ানোও সম্ভব নয়, তাই লোকজনও এটিতে যাওয়া বন্ধ করে দেয়। ধীরে ধীরে অযত্নে ছেয়ে যায় ঝোপঝাড়। খসে পড়ে ইট।

জানালা নেই। ছোট একটা দরজা আছে শুধু। একটি ছোট গম্বুজ আর একটি মিনার। মেপে দেখলাম মসজিদটা। উচ্চতা ১৫ ফুট, দৈর্ঘ্য-প্রস্থ দুটোই ৮ ফুট। দরজার উচ্চতা ৪ ফুট, চওড়ায় দেড় ফুট। একসঙ্গে একজন মানুষই ঢুকতে পারবে। ইটের তৈরি দেয়ালের পুরুত্ব দেড় ফুট। ইটগুলোর প্রতিটি অর্ধেকই ভাঙা। মসজিদের দরজায় দুটি রাজকীয় আদলের খিলান আছে। মুসলিম স্থাপত্যের নিদর্শন সংবলিত মিনার, খিলান ও মেহরাবই এর অন্যতম বৈশিষ্ট্য।
কে কবে এই মসজিদ নির্মাণ করেছেন তা নিয়ে আছে অনেক গল্প। গ্রামের যুবক আজমুল হুদা রিপন জানালেন, তিনি শৈশব থেকেই মসজিদটাকে এ অবস্থায় দেখে আসছেন। দাদার কাছেও গল্প শুনেছেন এ মসজিদের। দাদার কাছে শোনা গল্প অনুযায়ী, তাঁর পরদাদার আমলে নাকি এখানে শিতন নামের একজন নামাজ পড়তেন। গ্রামবাসীরা নাকি তাঁর পরিবারকে একঘরে করে দিয়েছিল। তাই তিনি নিজেই মসজিদটি নির্মাণ করেছিলেন।

বৃদ্ধ আবদুর রাজ্জাক বললেন, 'আরো একটা গল্প প্রচলিত আছে। দাদাদের কাছে শুনেছি সাড়ে ৩৫০ বছর আগে তারাপুরে মসজিদ ছিল না। হিন্দু জমিদারদের দখলে ছিল এলাকাটি। তবে কয়েকজন মুসলমান পেয়াদা কাজ করতেন এখানে। তারাই মসজিদটি নির্মাণ করেন। জমিদারের পেয়াদা বলে মসজিদটি নির্মিত হয় বিশেষ ব্যবস্থায়। তাই দেখতে এটা রাজকীয় পুরাকীর্তির মতোই।'
গ্রামের তরুণ আরিফুল ইসলাম জনি বললেন, 'আমি শুনেছি অন্য একটা গল্প। সান্তাহারের ছাতিয়ান গ্রামে রানি ভবানীর বাবার বাড়ি ছিল। তারাপুরেও ছিল তাঁর রাজত্ব। তাই রানি ভবানীর আসা-যাওয়া ছিল এই গ্রামে। তখন তারাপুরে একজন মাত্র ধার্মিক মুসলমান নারী থাকতেন। হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ার কারণে নামাজ পড়তে অসুবিধা হতো তাঁর। এ কথা শুনে রানি ভবানী চলে আসেন তারাপুরে। ওই মহিলার যেন নামাজ পড়তে অসুবিধা না হয়, সে জন্য রাজকীয় নকশায় একটি মসজিদ তৈরির হুকুম দেন পেয়াদাদের।'

তবে শিশুদের সঙ্গে কথা বলে মনে হলো মসজিদটি নিয়ে কিছু ভ্রান্ত ধারণা পোক্ত হয়ে আছে। রাসেল বলল, 'কোনো এক হুজুর নাকি এখানে কয়েক জিনকে বোতলে ভরে এই মসজিদে আটকে রেখেছে। এ জন্য তারা মসজিদের আশপাশে আসে না।' সংস্কারের অভাবে মসজিদটির এখন ভগ্নদশা। অথচ ঠিকমতো সংরক্ষণ করা হলে এটি দেশের প্রত্নতাত্তি্বক নিদর্শনের তালিকায় অনন্য হয়ে থাকবে। তাই এটা সংরক্ষণে প্রশাসনের যথাযথ পদক্ষেপ আশা করছেন গ্রামবাসী।
১৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×